পেসমেকার (১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

IMG20230312225304.jpg

এস,এস,সি পাশ করে গোবিন্দগঞ্জ থেকে বগুড়ায় আসার পর জীবনে অনেকটাই পরিবর্তন এসেছে।হ্যাঁ,সেই পরিবর্তনগুলো অবশ্য সবদিক থেকেই।আর বিভিন্ন কিছুতে নতুন নতুন অভিজ্ঞতাও জন্মেছে।
যেহেতু,পেশায় আমি স্টুডেন্ট তাই আমার দিন স্বাভাবিকভাবেই পড়াশুনার ভেতর দিয়েই কাটে আর অভিজ্ঞতাগুলোও এই সেক্টরেই বেশি হওয়ার কথা।শিক্ষার জন্য যদি গোবিন্দগঞ্জকে সুতা মনে করি তাহলে বগুড়া হবে লাটাই।এখানে আসার পর নতুন শিক্ষাপদ্ধতির সাথে জড়িয়ে গিয়েছি যার পুরোটাই ডিজিটালাইজড।সিস্টেমগুলো বেশ ভালোই লাগে।আমার কথা এগুলো নিয়ে নয়,আমার একটা প্রি-মেডিকেল এক্সাম প্রোগ্রাম নিয়ে।
বায়োলজি প্রাইভেটটা বরাবরই আলাদা সিস্টেমে চলে।এটার এক্সাম সিস্টেম,পড়ানোর সিস্টেম বা যাই বলি না কেন সবদিক থেকেই এটি একদম আলাদা।
মাস তিনেক পর আমাদের এইচ,এস,সি এক্সাম।আর এক্সাম শেষেই তো সব ধরনেএ এডমিশন টেস্ট শুরু হয়ে থাকে।তো মেডিকেলকে কেন্দ্র করে তাইফুল ভাই আমাদের জন্য একটা প্রি-মেডিকেল এক্সাম ও কিছু সলভ ক্লাস করার জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন।
যার নাম দিয়েছেন "পেসমেকার।"
IMG20230315095804.jpg

প্রোগ্রাম লঞ্চ করার আগে তিনি একটা অফার দিয়েছিলেন যে,বায়োলজি ফার্স্ট আর সেকেন্ড পেপারের মোট চারটা অধ্যায়ের উপর ৫০ মার্কের এক্সাম হবে।প্রথম ৩০ জনকে সেই মেডিকেল প্রোগ্রামে ফ্রি পড়ার সুযোগ দেয়া হবে।
কথা শোনার পর থেকে নিজের মতো করে প্রিপারেশন নেয়া শুরু করেছিলাম।এক সপ্তাহ পর শুক্রবারে সেই এক্সাম অনুষ্ঠিত হয়েছিল।৪৮ টা এমসিকিউ দাগাইতে পেরেছিলাম।আর এজন্য আশা ছেড়েই দিয়েছিলাম যে পজিশন আনা সম্ভব না।
সন্ধ্যা বেলা ফেসবুক স্ক্রল করতে করতে প্রাইভেটের পেইজে রেজাল্টের পোস্টে টপ ৩০ এ নিজের নাম দেখে জাস্ট চমকেই উঠেছিলাম।কেমনে সম্ভব!মার্ক দেখে আরেকবার চমকে উঠেছিলাম।জাস্ট ০.২৫ এর জন্য ২৭ তম পজিশনটা পেয়েছিলাম।লাস্ট নেয়া হয়েছিল ৪৪ পর্যন্ত আর আমার ছিল ৪৪.২৫।সব আল্লাহ তায়ালার অশেষ রহমত।এক্সাম আর কোচিং মিলে প্রায় ৪ হাজার টাকার মতো সাশ্রয় হয়েছে আমার🤲।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

আলহামদুলিল্লাহ,সবমিলিয়ে এখন ভালোই চলছে।দোয়া রাখবেন,পরিশ্রমের ফল যেন পাই।সবার জন্য অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি,

🌼আল্লাহ হাফেজ।🌼

©@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/03/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 3 years ago 

আসলে আপনি এত কষ্ট করে পরীক্ষাটা দিয়েছেন। আর ৩০ জনের মধ্যে আপনার নামটা এসেছে এটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে অনেক সময় আমরা আশা ছেড়ে দিলেও দেখা যায় যে আমাদের আশা পূরণ হয়ে যায়। বিশেষ করে আপনার ৪ হাজার টাকা সেফ হয়েছে এই বিষয়টা ভীষণ ভালো লাগলো। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই।

 3 years ago 

ধন্যবাদ আপু, দোয়া রাখবেন 😊।

 3 years ago 

ভাইয়া আপনার পোষ্টি পড়ে অনেক ভালো লাগলো। সাইফুল ভাই আপনাদেরকে দারুন একটি সুযোগ করে দিয়েছে। আপনার ভাগ্যটা অনেক ভালো যে লাস্ট 30 জনের মধ্যে আপনি আছেন। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভালোবাসা নিয়েন ভাই 🌼।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38