ভবের রঙ সাংস্কৃতিক সন্ধ্যা(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

গতকালকের পোস্টের শেষের দিকে বলেছিলাম,যে সন্ধ্যা বেলায় স্পোর্টস ডে উপলক্ষে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে।তো এখন সেটা নিয়েই বলতে যাচ্ছি।
যেহেতু, আমি কোনো একটা ঘটনা নিয়ে লিখতে যাচ্ছি তাই সেই ঘটনা তো আমায় মনে করতে হচ্ছে।তো এই কনসার্টের কথা মনে করতে গিয়েই আমার হাত পা আবারো এমনিতেই নাড়া দিয়ে উঠতেছে।আহা,কি মজাটাই না করেছিলাম ওই দুই তিন ঘন্টা।বলে রাখি,সেদিন সন্ধ্যার মূল আকর্ষন ছিল আমাদের শিল্পী সালমা।হয়তো চিনবেন না অনেকেই,তার একটি বিখ্যাত গান হলো,"আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে।"
IMG20220331191520.jpg
৭ টায় অনুষ্ঠান শুরুর কথা ছিল।আমরা যেতে যেতে একটু দেরি করেই গিয়েছিলাম।গিয়ে দেখি বাপরে বাপ,স্পোর্টসের সময় আর কয়টা লোক ছিল-কনসার্টের সময় তার দেড়গুণ বেশি।আর আয়োজনের কথা নাই বা বললাম।একদম ১০০/১০০ আয়োজন।এমন কনসার্ট এর আগে দেখার অভিজ্ঞতা আমার হয়নি।মূল প্যান্ডেলে তখন জায়গা ছিলনা।মাঠের ভেতর চেয়ার নিয়ে বসেছিলাম সেজন্য।তবে কতখন সেই চেয়ারটা আমার নিচে থাকবে তা জানতাম না।
IMG_20220403_004131.jpg
আমাদের কলেজের মূল ফটক।কনসার্ট অবশ্য হয়েছিল এপিবিএন গ্রাউন্ডে।ভিডিওতে পুরোটুকুই দেখানোর চেষ্টা করেছি।দেখে নিয়েন।
কনসার্টের শুরু হয়েছিল আমাদের কলেজের শিল্পীদের দেশাত্মবোধক গান দিয়ে।আর তারপর কলেজেরই এক ছেলে দুটো গান গেয়েছিল, এরপর আমাদের বাংলার স্যার দুইটা কবিতা শুনিয়েছিলেন।এরপর এক এক করে আমন্ত্রিত শিল্পী আর ব্যান্ডের লোকেরা তাদের উপস্থাপনা শুরু করেছিল।
IMG_20220403_004111.jpg
এতো ভালো কিছুর ভেতর একটা জিনিসই খারাপ লেগেছিল তা হলো,কলেজ ড্রেস ছাড়া আমাদের কাউকেই ভেতরে এলাউ করেনি।একবার ভাবেন তো,কনসার্ট দেখতে যাবো তাও কিনা ইউনিফর্ম পরে 🤦‍♂️।
যাইহোক,প্রথমদিকের পরিবেশনা দেখে মনে হচ্ছিলোনা আর থাকি ওখানে।মেস থেকে বেরোনোর সময় ভেবেছিলাম অনেক মজা করবো।কিন্তু প্রথম দিকের পরিবেশনায় সেই ভাবনা সাময়িক ছুটিতে গিয়েছিল।আর সেই ছুটির অবসান ঘটিয়েছিল শিল্পী সালমা।একের পর এক গান গেয়ে যাচ্ছিলেন,যার জন্য চেয়ারে আর বসে থাকতে পারিনি কেউ।একখান তাবিজ বানায়া দে,এটা দিয়ে শুরু করে স্টেশনের রেল গাড়িটা গান দিয়ে তিনি তার উপস্থাপনা শেষ করেছিলেন।পুরো কনসার্টে আলাদা মাত্রা তিনিই যোগ করেছিলেন।

IMG_20220403_004230.jpg

ভেবেছিলাম ১০ টার ভেতরই মেসে ঢুকবো।কিন্তু সালমা তা হতে দেননি।মেসে আসতে আসতে বেজেছিল প্রায় ১২ টা।ইচ্ছামতো মজা করেছিলাম।একদম মনে রাখার মতো।মাঠের ধুলোয় পুরো শরীর মাখামাখি হয়ে গিয়েছিল।
IMG_20220403_004045.jpg
প্রচুর পরিশ্রম হয়েছিল ভায়া!!দেখতেছেন না,গা ঘেমে একাকার!!মন তখন শুধু বলছিল,খাও দাও ঘুরো ফিরো টেক ইট ইজি ইয়ার😛।
সত্যি বলতে হয়তো,আমার জীবনের সবচেয়ে স্মরণিয় দিনগুলোর ভেতর এটি একটি হবে।

অনুষ্ঠানটির সম্পূর্ণ অংশই ভিডিওটিতে কভার করার চেষ্টা করেছি,চাইলে দেখতে পারেন।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.03/03/22

Sort:  
 4 years ago 

ভবের রঙ সাংস্কৃতিক সন্ধ্যা আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকেও এতো সুন্দর মন্তব্যের জন্য 💙
সন্ধ্যাটি আসলেই মনে রাখার মতো ছিল

 4 years ago 

গান-বাজনায় মানুষের মন ভালো থাকে,তবে গান-বাজনা হতে হবে রুচিশীল। যে গান বাজনা দিয়ে শিক্ষা গ্রহণ করা যায়। নবপ্রজন্ম গুলো ভালো কিছু শিখতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তেমন গান-বাজনা আমাদের একান্তই কাম্য।

 4 years ago 

একদম যুক্তিসংগত কথা বলেছেন ভাইয়া,আমি সম্পূর্ণ একমত পোষন করছি💜
ভালোবাসা নিয়েন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36