DIY- মেন্ডিং হার্ট অঙ্কন (১০% টু শাই-ফক্স)
আসসালামু আলাইকুম,
আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে আমার জোড়া-তালি দেয়া হৃদয়টা নিয়ে হাজির হয়েছি। আমেনা,শেফালী,জরিনা,সখিনা এদের কাছে একের পর এক ধোকা খেয়ে আমার হৃদয় আজ মাঝ দিয়ে ফেটে গেছে।তবে আমি বসে না থেকে সেই হৃদয়টার উপর ব্যান্ডেজ লাগিয়েছি।
তো চলুন মূল বিষয়ে আসা যাক-
- পেপার
- পেন্সিল
- কালো রঙের জেল পেন
- লাল রঙের জেল পেন
পেন্সিল ব্যবহার করে খুবই হাল্কা করে একটা লাভ শেপ এঁকেছিলাম।যেহেতু,ওই হৃদয়ে অনেকজন ছিল তাই একটু বড় আকারেই এঁকেছিলাম।
এবার ব্যান্ডেজগুলো এঁকে নিয়েছিলাম।
এবার কালো জেলপেন দিয়ে পুরো ফিগারটা স্পষ্ট করে এঁকেছিলাম।
আমি তো ব্যান্ডেজ করেছি অথচ হার্ট যে ফাটা তা তো বোঝা যাচ্ছেনা।এবার সেটা বুঝানোর জন্য মাঝ দিয়ে বক্রভাবে দাগ দিয়েছিলাম।
এবার ব্যান্ডেজ করা অংশগুলো বাদে বাকি জায়গাগুলোতে লাল জেলপেন দিয়ে রঙ করেছিলাম।
ওরা তো ছেড়ে চলে গেছে অনেকদিন আগে।ওতোদিনে ব্যান্ডেজ পরে থাকায় ব্যান্ডেজগুলো ময়লা হয়ে গেছে আর তা বুঝাতে ব্যান্ডেজের উপর পেন্সিল দিয়ে শেড দিয়ে আমার মেন্ডিং হার্ট শো করেছি।
ফাইনাল লুক
আজ এ পর্যন্তই ছিল আমার আয়োজন।আশা করি জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে।
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি,
🌼আল্লাহ হাফেজ।🌼
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location: Brindabonpara,Bogura
Date.06/01/23
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
মেন্ডিং হার্ট অঙ্কন দেখতে অসাধারণ হয়েছে ভাই। চমৎকার একটি অংকন করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। এধরনের অংকন গুলো ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ 😊।
ভাইয়া আপনি দেখছি ছ্যাকা খেতে খেতে আপনার হৃদয় জর্জারিত করে ফেলেছেন। যাইহোক ভালোই ব্যান্ডেজ করেছেন আপনি। সত্যি বলতে এই ছ্যাকা খাওয়া হৃদয়টা দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ ভালো ছিল ।
তাহলে আর দুই একবার ছ্যাকা খাই?আরো ভালো লাগবে দেখতে।
খারাপ হবেনা মনে হচ্ছে 😅
ব্যান্ডেজ টি খুব সুন্দরভাবে লাগিয়েছেন।আজকাল যুগে এমন ব্যক্তি খুব কম পাওয়া যায়।আপনি একের পর এক ধোকা খাওয়ারও পরও হৃদয় কে ব্যান্ডেজ করেছেন দেখে খুব ভালো লাগলো 😁।তবে আপনার মেন্ডিং হার্টের অঙ্কন টি দেখতে খুব সুন্দর লাগছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ছেড়া ফাটা হার্ট তো তাই দেখতে ভালো লেগেছে হয়তো🤣।
ধন্যবাদ 🥰।
নিজের হৃদয়ের মধ্যে নিজেই ব্যান্ডেজ লাগিয়েছেন 😆। বেশ বড় মাপের ডাক্তার আপনি 😜। জরিনা,সখিনাদের কাছ থেকে ধোকা খাওয়ার পর এখন আবার কার জন্য এত সুন্দর ভাবে ব্যান্ডেজ করেছেন 🤭। যাইহোক ভাইয়া বেশ ভালো লাগলো আপনার ড্রয়িং টি। বিষয়টা খুব ইউনিক লেগেছে আমার কাছে।
মর্জিনার আইডি আপনার কাছে থাকলে দিয়েন তো😉।ব্যান্ডেজ বেঁচে গেছে অনেকগুলো।
আমেনা,শেফালী,জরিনা,সখিনা এরা তাহলে সবাই আমাদের ভাবি😅। এতগুলো ভাবি পেয়ে আমরা খুবই খুশি। একদিক থেকে ভালই হয়েছে একজন গিয়েছে তো নতুন জন এসেছে। তাই তো অনেকগুলো ভাবি হয়েছে। ক্ষতবিক্ষত হৃদয়ের মাঝে এত জনকে ঠাঁই দিলেন কি করে? হৃদয় আবার মাঝখানে জোড়া লেগে গেছে নাকি? যাইহোক ভাইয়া আপনার আর্ট কিন্তু সত্যিই দারুন ছিল।
একজন যাওয়ায় ক্ষত হয়েছে আরেকজন এসে জুড়ে দিয়েছে।
বাট এখন কেউ না থাকায় ফাটাই রয়ে গেছে।
বাহ ভাইয়া মেন্ডিং হার্ড এর চিত্র অংকন দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপনার দক্ষতা আছে মানতে হবে। রং করার কারণে দেখতে আরো সুন্দর লাগছে ভাইয়া। এভাবে এগিয়ে যান ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল
আপনাকেও ধন্যবাদ আপু😊।
হৃদয় ত ভালো ই আঁকলেন,খুব ভাল লাগলো। তবে এত ব্যান্ডেজ হৃদয়ে দেখে বেশ কষ্ট লাগলো। তবে বাস্তবে যেন ব্যান্ডেজ না লাগে সেটাই কামনা করি।অনেক ধন্যবাদ খুব সুন্দর হয়েছে।
আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ লাগবেনা আর কারো লাগতেও দেবোনা❤️।
মেন্ডিং হার্ট অঙ্কনটি চমৎকার হয়েছে। অংকন এর মাধ্যমে হার্ট এর ব্যান্ডেজটি সুন্দরভাবে তুলে ধরেছেন। খুবই চমৎকারভাবে প্রতিটি ধাপের মাধ্যমে মেন্ডিং হার্ট অঙ্কনটি আমাদের মাঝে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্যের জন্য ❤️
আপনার জীবনে এত জরিনা ছকিনা ছিল এটা তো জানা ছিল না। যাই হোক তারা আপনার ছোট্ট হৃদয়টা ভেঙে দিয়েছে এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।😜তবে যাইহোক আপনার জোড়াতালি দেওয়া হার্টের অংকন টা খুব ভালো ছিল।
আপনাকেও ভালোবাসি,আশা করি হার্টটা ফুটো করে দিয়ে যাবেন🙁।