সেদিন রাকিবের জন্মদিন ছিল(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।


IMG_20220705_083740.jpg

বেশ অনেকদিন আগের ঘটনা।এইতো গত মাসের ১০ তারিখ।রাকিবের জন্মদিন ছিল সেদিন।আপনারা যারা আমার লেখা পড়েন,তারা হয়তো জানেন আমরা যে পাচজন একসাথে থাকি,রাকিবও তাদের একজন।তো ওরই জন্মদিন ছিল সেদিন।
আমি জানতাম না যে সেদিন ওর জন্মদিন।জেনিন আর সৌমিক জানতো।ঘুম থেকে উঠেই রাকিব কেনজানি বললো,বাড়ি যাবো।সেদিন শুক্রবার ছিল,তাই ভেবেছিলাম ছুটি জন্যই বাড়ি যেতে চাচ্ছে হয়তো। বলার একটু পরেই ও চলে গিয়েছিল।

বিকেলে আমি তখন আমাদের আড্ডাখানায় মানে একটা ব্রিজের উপর বসেছিলাম।জেনিন,সৌমিক বাসাতেই ছিল।হঠাৎই আমায় ফোনে জানালো যে,আজতো রাকিবের বার্থডে।আমিতো জানতামই না।তো ওরা বললো যে,রাতে পোলাও-রোস্ট করবো আর একটা কেক কিনবো।কিছু টাকা দে।সবমিলিয়ে বোধয় ২০০ টাকা করে দিয়েছিলাম তিনজনে।
ওরা বাজার করে এসে আমায় আবার ফোন করেছিল।তারপর আমি বাসায় এসেছিলাম।এদিকে আধা-ঘন্টা পরে আবার রাকিবও বাড়ি থেকে চলে এসেছিল।

ও যেন না দেখে সেজন্য কেকটা আমরা লুকিয়ে রেখেছিলাম।পরে ওকে নিয়েই রোস্ট আর পোলাও বানিয়েছিলাম,কিন্তু ও নিজেও জানতো না যে এগুলো ওর বার্থডে উদ্দেশ্যেই করা হচ্ছে।
IMG_20220705_083911.jpg

IMG_20220705_083826.jpg

এক ঘন্টার মতো লেগেছিল আমাদের রান্না শেষ হতে।রাত বাজে তখন ১০ টার মতো।ওদিন আবার আমার এবং রাকিবের ময়লা ফেলতে যাওয়ার কথা ছিল।তো ওকে নিয়ে ময়লা ফেলতে যাওয়ার আগে জেনিন আর সৌমিককে বলেছিলাম,আমরা ময়লা ফেলে আসি, তোমরা এই ফাকে সব সাজায় গুছায় নাও।যে কথা,সেই কাজ।
ময়লা ফেলে দিয়ে উপরে আসতেই রাকিবের সম্পূর্ণ শরীর পার্টি স্প্রে দিয়ে ভরে ফেলে দিয়েছিল ওরা দুজন।দিনটার বাকি ছিল আর দু-ঘন্টা।এমন সময় এসে যে আমরা ওকে উইশ করবো ও ভাবতেই পারেনি।ও হয়তো ভেবেছিল আমরা কেউ জানিই না।রুমের ভেতর ঢুকে যখন দেখলো,টেবিলে পোলাও-রোস্ট আর সাথে কেক সাজানো ও সত্যিই বিস্মিত হয়েছিল।
IMG_20220705_083956.jpg

কেক কাটার পর একসাথে চারজন খেতে বসেছিলাম।গল্প সল্প করতে করতে খেতে বেশ ভালোই মজা হয়েছিল।
IMG_20220705_090002.jpg

১১টা পার হয়ে গিয়েছিল সব শেষ করে।পড়াশুনা আর সেদিন রাতে হয়নি।সব পরিষ্কার-পরিচ্ছন্ন করে এসে সবাই শুয়ে পড়েছিলাম।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.05/07/22

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39