মজাদার কাঁঠালের বিচি ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।

1673447874714.jpg

গত সপ্তাহে বাড়িতে যাওয়ার পর হঠাৎ কাঁঠালের বিচি ভর্তা খাওয়ার ইচ্ছা হলো। আম্মুকে বললাম কাঁঠালের বিচি আছে কিনা। তখন আম্মু বললো আছে তখন সাথে সাথে ফ্রিজ থেকে বিচি বের করে সিদ্ধ দিয়ে দিলাম। আমাদের বাসায় কাঁঠাল গাছ আছে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। কিন্তু আমি কাঁঠাল খেতে একদম পছন্দ করি না। কিন্তু কেউ কাঁঠাল খাইলে আমি বলি আমাকে বিচি দিতে হবে এই স্বার্থে খেতে পারেন। কারণ আমার কাছে বিচি ভর্তা অনেক ফেবারিট একটা ভর্তা। বাড়িতে গেলে এই ভর্তা সবসময় খেয়ে থাকি।এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।


প্রয়োজনীয় উপকরণ সমূহ:-


১. পিঁয়াজ কুচি।
২. কাঁচা মরিচ।
৩. সরিষার তেল।
৪. কাঁঠালের বিচি।
৫. লবণ।


প্রস্তুত প্রণালী সমূহ:-


ধাপ:-০১


IMG-20230111-WA0006.jpg

প্রথমে একটা কড়াইতে পিঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিব।


ধাপ:-০২


IMG-20230111-WA0000.jpg

এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব।


ধাপ:-০৩


IMG-20230111-WA0001_1673447786106.jpg

কিছু সময় ভালো ভাবে নাড়াচাড়া করে ভেজে নিব।


ধাপ:-০৪


IMG-20230111-WA0004_1673447783385.jpg

এরপর কাঁঠালের বিচি গুলো ভালো ভাবে পরিস্কার করে একটা বাটিতে রেখেছি।এই বিচি গুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল।


ধাপ:-০৫


IMG-20230111-WA0003_1673447788395.jpg

এরপর বিচি গুলো কে কড়াইতে দিয়ে ভালো ভাবে ভেজে নিলাম।


ধাপ:-০৬


IMG-20230111-WA0002_1673447774458.jpg

কিছু সময় পর বিচি গুলো কে একটি বাটিতে উঠিয়ে নিলাম।


ধাপ:-০৭


IMG-20230111-WA0005.jpg

এবার বিচি গুলো কে ফিনিশিং করার পালা।বিচি গুলো কে একটা পাটায় বেটে নিব।এই কাজটি আমি একদম পারি না।পাটায় বাটার কাজটি আমার আম্মু করেছে।


ধাপ:-০৮


IMG_20230106_140735.jpg

পাটায় দুই বার ফিনিশিং দেওয়ার পর হয়ে গেল মজাদার কাঁঠালের বিচি ভর্তা।


এইতো হয়ে গেল আজকের কাঁঠালের মজাদার বিচি ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।


ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭


IMG-20220722-WA0013.jpg

আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।

আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 4 years ago 

ভাইয়া এই সময়ে আপনার কাঁঠালের বিচি ভর্তা দেখে অবাক হয়ে গেলাম। কাঠালের সিজন অনেক আগে চলে গিয়েছে কিন্তু এখন কোথায় পেলেন। এরপর আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার আম্মু ফ্রিজে রেখে দিয়েছেন। আমার কাছেও কাঁঠাল খেতে ভালো লাগে না তবে আপনার মতো ভর্তা খেতে অনেক পছন্দ করি। শীল পাটায় বেটে এভাবে ভর্তা খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার অনেক পছন্দ দেখে আম্মু রেখে দিয়েছিল। আমার খুব পছন্দের একটা রেসিপি। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।

 4 years ago 

ভাই আপনার কাঁঠালের বিচি ভর্তা রেসিপিটি বেশ ইউনিক লেগেছে। কাঁঠালের বিচি ভর্তা কখনো খাওয়া হয়নি। আর আপনি এই অসময়ে কাঁঠালের বিচি ভর্তা খেয়েছেন সত্যি বেশ ভালো লাগলো। সাধারণত কাঠালের বিচি ফ্রিজে নরমাল এ রাখলে আমি তো দেখি নষ্ট হয়ে যায়।স্পিনার গুলো তো বেশ ভালোই আছে। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি। দেখে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ।

 4 years ago 

আপু এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজাদার একটা ভর্তা রেসিপি। আম্মা কিভাবে যেন রেখে দেয় এটা শুনে দেখতে হবে অনেক দিন পর্যন্ত থাকে দেখি।

 4 years ago 

ভাইয়া কাঁঠালের বিচি এখন কোথায় পেলেন?? খুব লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। কাঁঠালের বিচি ভর্তা খুব ভাল লাগে আমার। আপনি রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন, খুব ভাল লাগলো। এই ভর্তা ঝাল ঝাল ভাল লাগে খেতে।আমি শুকনা মরিচ দিয়ে লাল লাল করে ভর্তা করে খেতে খুব পছন্দ করি। মজার এই রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপু আম্মু কাঁঠালের বিচি রেখে দিয়েছিল। আমার খুব পছন্দের একটা ভর্তা।এই জন্য মাঝে মধ্যে খাওয়া হয়। শুকনো মরিচ দিলে আরো ভালো হতো। কিন্তু একটু সমস্যা থাকার কারণে শুকনো মরিচ দেওয়া হয়নি। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 years ago 

কাঁঠালের বিচি ভর্তা রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে ভাইয়া। আমার কাছে কাঁঠালের বিচি ভর্তা একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে। কাঁঠালের বিচি ভর্তা আমি অনেকবার খেয়েছি। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া।

 4 years ago 

ভাইয়া ধারুন একটি রেসিপি শেয়ার করলেন। যদিও এখন কাঁঠালের সিজন না। তারপরও গ্রামের মা চাচিরা কাঁঠালের বিচি গুলো শুকিয়ে সংরক্ষন করে রাখে। গ্রামে গেলে মাঝে মাঝেই এমন রেসিপি দেখা যায়। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন আম্মু সংরক্ষণ করে রেখে দিয়েছিল। আমার খুব পছন্দের একটা ভর্তা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38