You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ। মৎস্য শিকারের মুহূর্ত। ১০% beneficiary shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

ঠিক বলেছেন ভাইয়া যতো ব্যস্ততায় থাকি না কেন দিনশেষে ভালো লাগার জন্য এই প্লাটফর্মে চলে আসি। এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনার মাছ শিকার করার মূহূর্ত গুলো দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল। আমাদের এলাকায় যখন বর্ষা হতো তখন মাছ মারার জন্য বর্ষি নিয়ে মাছ ধরার জন্য চলে যেতাম। কিন্তু আমি মাছ না ধরতে পারলে আশে পাশে কাউকে মাছ ধরতে দিতাম না।পানির মধ্যে ডেল ছুড়ে চলে আসতাম। ধৈর্য্য ছাড়া মাছ শিকার করা অসম্ভব ব্যাপার। অনেক কে দেখিছি রাতের পর রাত জেগে থেকে মাছ শিকার না করে চলে আসে। তারপরও তাদের মধ্যে হতাশা দেখি নাই কখনো। ঠিকই আবার পরের দিন চলে যেত মাছ শিকার করার জন্য।বুড়িগঙ্গা নদীর তীরের ফটোগ্রাফি গুলো কিন্তু খুবই চমৎকার সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Sort:  
 4 years ago 

আপনাকে যে আপনার অতীতের কথা মনে করে দিতে পেরেছি এটাই বা কম কিসে। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37