রাতের বেলায় আস্ত মোরগ পোলাও খাওয়ার অনুভূতি
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
গতকাল অফিস থেকে বাসায় ফিরতে একটু দেরী হয়ে গিয়েছিল। প্রতিদিন এর মতো ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। রুমের কলিগরা তখনো বাসায় আসে নাই। আমি মনে মনে ভাবছি আমি হয়তোবা দেরিতে আসছি । এদিকে প্রচুর পরিমাণে খুদা লেগেছে। কিছুক্ষণ পর দেখি সবাই আসছে। আমাদের মধ্যে একটা জিনিস অনেক ভালো বন্ডিং সেটা হচ্ছে আমরা সবসময় একসাথে খাবার খায়। আবার একসঙ্গে ঘুরতে বের হয়। সবাই আসার পর রান্না ঘরে গিয়ে দেখি খাবার নেই। খালাকে ফোন দিলাম যে রান্না করেন নাই।তখন বলে যে মামা আজকে শরীর টা ভালো নেই। তখন কি আর করার সবাই অনেক ক্ষুধার্ত। রান্না করতে মন চাচ্ছিল না। পড়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে বাহিরে খাব তখন রাত প্রায় ১১.০০ টার মতো বাজে।
বাসা থেকে ৫ মিনিটের রাস্তা এই রেস্টুরেন্ট যেতে। মাঝে মধ্যে খাওয়া হয় এই রেস্টুরেন্টে এ মোটামুটি খাবার এর মান ভালো আছে। এদের মূল শাখা হচ্ছে পুরান ঢাকায়। এতো রাতে কখনো খোলা দেখিনি কিন্তু গতকাল গিয়ে দেখি অনেক ভিড়। ভাবলাম কোন সমস্যা হয়েছে কিনা। ভিতরে গিয়ে দেখি না একটা অফার চলছে এই জন্য এতো ভিড়। অফার ডিসকাউন্ট কথা শুনলে আমার ভালো লাগে কেন যেন।
অফার হচ্ছে আস্ত মোরগ, সাথে এক বোল রাইস, ফিরনি, ছোট ছোট মিষ্টি কয়েকটি মাএ দাম ছিল ৪০০ টাকা। শুনে সাথে সাথে লুফে নিলাম। আমরা তিনজন ছিলাম সেহেতু মোটামুটি খাবার ছিল পরিমাণে তিনজনের।
রেস্টুরেন্টে ভিতরে মোটামুটি ডেকরেশন সিস্টেম মোটামুটি ভালো।লোকাল এরিয়া হিসেবে ভালো। মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা রয়েছে।
খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ পর খাবার চলে আসলো। মুরগি টা মোটামুটি সাইজের ছিল। তিনজনের বেশ ভালো হয়েছিল।রাইস এর পরিমাণ অনেক বেশি ছিল পর্যাপ্ত পরিমাণে। রাইস টা অনেক ভালো ছিল খেয়ে মজা লাগছে।মুরগি টা অনেক ভালো ছিল অল্প টাকা হিসাবে। মুরগির ঝোল টা অনেক সুন্দর ছিল। সবমিলিয়ে তৃপ্তি সহকারে খাওয়া হয়েছিল।
খাবার শেষ করার পর ফিরনি আর মিষ্টি খাবার পালা। আমরা যেহুতু তিনজন ছিলাম সেহেতু ফিরনি আর মিষ্টি দুইটা করে অর্ডার করতে হয়েছিল। অফার এর সাথে শুধু ফিরনি আর মিষ্টি একটা করে ছিল। আমার কাছে ফিরনি টা ভালো লেগেছে। মিষ্টি টা তেমন ভালো লাগে নী।
খাবার শেষ করার পর আমরা একটা সেলফি নিয়ে নিলাম। পড়ে ফ্রেশ হয়ে কাউন্টার গিয়ে বিল পরিশোধ করে দিলাম। আসলে ব্যাচেলরদের জন্য হঠাৎ রাতে খাওয়া দাওয়া মজাই আলাদা। হোস্টেল থাকতে মাঝে মধ্যে খাওয়া হতো এমনভাবে। কিন্তু এখন খুব একটা খাওয়া হয়না। হোস্টেল লাইফের দিন গুলো কে অনেক মিস করি।এখন হয় খুব কম। মাঝে মধ্যে খালা না আসলে বরং ভরপুর খাওয়া হয়।আজকের মত এখানেই শেষ করছি।পরবর্তীতে আপনাদের সাথে আবারো দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
বছর দুয়েক আগে আমিও এমন একটা মেসে থাকতাম যে রাতে মোটামুটি সাত জন একসাথে বসে খাবার খেতাম। সত্যি সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। আর বর্তমানে আপনার একটা কথায় আমিও একমত যে রান্নার খালা না আসলে সেদিন যেন আরো জম্পেশ খাওয়া দেওয়া হয় 😊। আপনারা সবাই মিলে দারুন তৃপ্তি ভরে যে খাওয়া-দাওয়া করেছেন সেটা সেলফি দেখেই বোঝা যাচ্ছিল।
বিরিয়ানি এর কথা শুনতেই জিভে জল চলে আসলো আমার যে কি পরিমান ফেভারেট এ ধরনের খাবার আপনাকে বলে বোঝাতে পারবো না।। মাঝে মাঝেই বন্ধুদের সাথে গিয়ে খাওয়া হয়।। আপনার শেয়ার করা ফটোগ্রাফি এবং অনুভূতি পড়ে খুব লোভ হচ্ছে ইচ্ছে করছে আপনাদের সাথে বসে খেতে শুরু করি।।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য জন্য। আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। আমারো অনেক প্রিয় ভাইয়া। চলে আসুন ভাইয়া একসাথে খাওয়া যাবে।
বিরিয়ানির নাম শুনলেই খেতে ইচ্ছে করে। সাথে চিকেন থাকলে তো কোনো কথাই নেই। আর পাত শেষে মিষ্টি। খুব ভালো সময় কাটিয়েছেন আপনারা।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য জন্য। চিকেন টা অনেক মজা ছিল।
বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। বিরিয়ানির দেখে জিভে প্রায় জল চলে এলো। বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়ে কিছু খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে বিরিয়ানি মোটামুটি সবার পছন্দের একটা খাবার। আসলে বাহিরে খাওয়া মজাটা আলাদা।আমরা মাঝে মধ্যে কলিগদের সাথে বাহিরে খাওয়ার জন্য বের হয়। বিশেষ করে যেদিন বাসায় ভুয়া থাকে না সেদিন। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
আপনার দেওয়া বিরিয়ানি হাউজের ছবি দেখেই আমার ক্ষুধা লেগে গেল।কারণ আমার সবচেয়ে প্রিয় খাবার বিরিয়ানি।মোরগ পোলাও আর সাথে সালাদ দেখতে বেশ লোভনীয় লাগছে। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে খাওয়া শেষে আপনারা যে ফিরনি এবং মিষ্টি খেয়েছেন। কারণ আমি বরাবরই মিষ্টি প্রিয় একজন মানুষ। খাওয়া শেষে যেকোনো ধরনের মিষ্টি খাবার খাওয়া আমার খুবই পছন্দের। সত্যি খুব ইচ্ছে করছে ফিরনি এবং মিষ্টি গুলো একটু খেয়ে দেখি।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। বিরিয়ানি আসলে অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি।এই রেসিপি সবার প্রিয়। ফিরনি টা খেতে ভালো লেগেছে আপু। আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না। একটু আকটু খায় আর কি। খাওয়া শেষে একটু খেলে ভালো লাগে।
যখন মেসে থাকতাম, তখন মাঝে মাঝেই এমন ঘটনা ঘটতো খালা আসতো না, তখন বাহিরেই যার যার মতো খেয়ে নিতাম, কিন্তু কপাল খারাপ ছিলো এই জন্য হয়তো আস্ত মোরগের অফার পাইনি। পাইলে লুফে নিতাম। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া হোস্টেলে থাকতে বেশি খাওয়া হতো। এইরকম রাতে চলে যেতাম রেস্টুরেন্টে এ। আসলে এই অফার টা মাসের প্রথম চার পাঁচদিন থাকে তারপরও আর থাকে না। আমাদের ওইদিন ভাগ্য কমে পেয়েছিলাম।
রাতের বেলা মোরগ পোলাও খাওয়ার অনুভূতিটি পরে অনেক ভালো লাগলো। খাওয়ার পাশাপাশি সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
আপনার পোস্টটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভ কামনা রইলো আপনার জন্য।
বাসাবো শাখা এই আউয়াল বিরিয়ানি হাউজে আমি প্রায় খেয়েছি ।আর বাসায় বুয়া না আসলে ব্যাচেলর দের বেহাল অবস্থা ।
তাহলে তো আপু আপনার অভিজ্ঞতা আছে ভালো। বুয়া না থাকলে ব্যাচেলরদের জন্য বেহাল না আপু মজা হয় ভালো। কারণ বাহিরে খাওয়া দাওয়া ভালো হয়।
ভাইয়া আপনার মোরগ পোলাও দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমার কাছে মোরগ পোলাও খেতে খুবই ভালো লাগে। অনেক দিন হয়েছে খাওয়া হয়না আগে প্রায় সময় হতো। রুমমেট দের সাথে এভাবে রাতের বেলা রেস্টুরেন্টে খাওয়ার মজাই আলাদা। রেস্টুরেন্টের পরিবেশ খুবই সুন্দর ছিল। এমন পরিবেশে বসে খেতেও খুব ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আসলে আমারো মোরগ পোলাও খেতে ভিশন মজা লাগে।জি আপু রাতের বেলায় রেস্টুরেন্টে খেতে ভিশন মজা লাগে। মাঝে মধ্যে খাওয়া হলে বেশ ভালো লাগে। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার পোস্টটি দেখে আমার খেতে ইচ্ছে করছে। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু সময় করে একদিন খেয়ে নিবেন। ধন্যবাদ আপু আপনাকে। ভালো থাকবেন।