নিজের হাতে তৈরি করা প্রজেক্ট হস্তান্তর ও পরিচিত সভায় একদিন
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
এটা ভবন এর একটা সাইট।এই ভবনটি ২০ কাটা জায়গার উপর নির্মিত। প্রতিটি ফ্লোর এর মধ্যে সাতটি ইউনিট রয়েছে। প্রতিটি ফ্ল্যাট এর সাইজ একাকটা একাকী রকমের। ভবনটি ঢাকার পল্টন এ অবস্থিত। ভবনটি ভিতরে সকল সুযোগ সুবিধা রয়েছে।
অনুষ্ঠান টা মূলত প্রজেক্ট হস্তান্তর ও পরিচিত সভা হয়েছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন ফ্ল্যাট ক্রয় করেছে। এদের সবাইকে একসাথে করে ফ্ল্যাট এর সমস্ত কাজ বুঝিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান গুলো করা হয় মূলত।এই ভবনটি নাম হচ্ছে এমবিট রহমান টাওয়ার -২ ।
এই ভবনটির সবচেয়ে সুন্দর হচ্ছে ছাদ এর উপরের অংশে। এতো সুন্দর করে ছাদ তৈরি করা হয়েছে যা দেখার মতো। ছাদের উপর কমিউনিটি রুম, মসজিদ, গার্ডেন , সবাই মিলে একসাথে বসে চা খাওয়ার মতো সুন্দর জায়গা।আরো আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, বাস্কেট বল, ব্যাডমিন্টন খেলার জায়গা। আসলে ২০ কাটা ভবনের ছাদের প্রতিটা জায়গায় ব্যবহার করা হয়েছে। আসলে এই ধরনের ভবনে থাকলে মনে হয় না যে ঢাকা শহরের মধ্যে আছি। এখন ভবনের মধ্যে এই সুযোগ সুবিধা গুলো অনেকেই করছে। কারণ বাচ্চাদের খেলাধুলার জায়গার মতো স্থান ঢাকা শহরে আর পাওয়া যায় না।এই জন্য এখন ভবন নির্মাণের ক্ষেত্রে ছাদ উপর এই ধরনের কাজ করতে নির্দেশনা দিয়ে থাকে রাজউক। আমাদের সকল প্রজেক্ট গুলোতে এই সমস্ত সুবিধা দিয়ে থাকে।
পরিচিত পর্ব এবং আলোচনা শেষে চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে সকল ফ্ল্যাট মালিকদের।
অনুষ্ঠানে একটা জিনিস খুবই ভালো লেগেছে সবার। সেটা হচ্ছে ছাদের উপরে ভ্রাম্যমান ফুচকা, চটপটি, হাওয়াই মিঠাই, চা কফি, পিঠা, জেলাপির ব্যবস্থা ছিল পর্যাপ্ত। এইগুলো করার কারণে সবাই বেশ আনন্দ করে উপভোগ করেছে। বিশেষ করে বাচ্চাদের উৎফুল্ল ছিল বেশ চমৎকার।
সবার সুবিধার্থে ভবনের বিভিন্ন সুবিধার কথা ব্যানার ফেস্টুন দিয়ে রাখা হয়েছিল।
প্রোগ্রাম শেষ করে আমন্ত্রিত অতিথি এবং ফ্ল্যাট মালিকদের এবং জমির মালিক এবং কোম্পানি স্টাফরা মিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া পর্ব শেষ করা হয়। মোটামুটি ৬০০-৭০০ লোকের আমন্ত্রণ ছিল। খাবারের মধ্যে ছিল কাচ্চি বিরিয়ানি, বোরহানী, জর্দা, ঠান্ডা। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে জর্দা। কাচ্চি বিরিয়ানি ছিল অনেক ভালো। মোটামুটি অনুষ্ঠানটি বেশ প্রাণবন্তভাবে শেষ হয়েছিল। আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
| লোকেশন | ( https://w3w.co/scrapping.gobbles.apparatus) |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
আপনার প্রজেক্ট দেখতে আসলেই খুব সুন্দর দেখাচ্ছে। পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে। কিছুদিন পর আমি নিজেও ঘরের কাজ করবো চিন্তা করতেছি। এ বিষয়ে পরে আপনার সাথে কথা বলব।