মেহেদী ডিজাইন আর্ট
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে মেহেদী দেওয়ার মূহুর্ত শেয়ার করবো। আসলে আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি যে ঈদ আসলে মেহেদী দেওয়ার ধুম পড়ে যায়। বিশেষ করে বাড়ির বাচ্চাদের বেশি আনন্দ পায় মেহেদী নিতে। সেই ধারাবাহিকতায় বাড়িতে এবার মেহেদী দিতে হয়েছে সবাইকে।যদিও অনেক ভালো পাড়ি না কিন্তু চেষ্টা করি ভালো ভাবে দেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের মেহেদী ডিজাইন আর্ট:-
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. মেহেদী।
২. টিস্যু পেপার।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে ভি আকৃতি করে ডিজাইন করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০২
এরপর নিচের দিকে আবারো কিছুটা অংশ ডিজাইন করে নিলাম।
ধাপ:-০৩
এরপর নিচের দিকে কয়েকটি ফুল এঁকে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৪
এরপর উপরের দিকে একটা ফুল এঁকে নিলাম।
ধাপ:-০৫
ছোট ফুলের উপর আবারো কয়েকটি ফুল এঁকে নিব।
ধাপ:-০৬
ছোট ছোট ফুল এঁকে বড় আকারে করে নিলাম । দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৭
এরপর প্রতিটি আঙ্গুলের মাথার উপর ছোট করে ডিজাইন করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৮
এই তো হয়ে গেলো আমার আজকের মেহেদী ডিজাইন। আশা করছি আমার আজকের মেহেদী ডিজাইন সবার ভালো লাগছে। পরবর্তীতে আবার ও আসবো নতুন কিছু নিয়ে।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
মেহেদী ছাড়া যেন ঈদ কোনমতেই রঙিন হয় না। হাতে মেহেদি না নিলে যেন ঈদের পরিপূর্ণ মজা এবং আনন্দ উপভোগ করা হয় না।
আপনি ঠিকই বলেছেন বিশেষ করে বাচ্চাদের মধ্যে বেশি আনন্দ কাজ করে মেহেদী নিয়ে।
অনেক সুন্দর একটি ডিজাইন আপনি দেখিয়েছেন আমাদের খুবই ভালো লাগলো দেখে
।
জি ভাইয়া ঠিক বলেছেন একটা সময় খুব মেহেদী পড়তাম ঈদের সময়। কিন্তু বড় হয়ে যাওয়ার সাথে সাথে এগুলো নষ্ট হয়ে গেছে।এখন ছোটদের আনন্দ দেখতে বেশি ভালো লাগে।
মেহেদি হাতে দিতে আমার ও ভীষণ পছন্দ। কিন্তু এবার দেওয়া হয়নি।আপনি দারুনভাবে মেহেদি ডিজাইন শেয়ার করলেন। খুব সুন্দর হয়েছে।আপনি ভালোই ডিজাইন করতে পারেন।আপনি কাছাকাছি থাকলে আমিও আপনার কাছে মেহেদি নিয়ে চলে আসতাম।খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
জি আপু চলে আসেন একদিন দিয়ে দিব। তবে খারাপ হলে দোষ নাই।কারণ খুব একটা ভালো পারি না। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর মন্তব্য জন্য।
বাহ্ দারুণ তো ভাইয়া আপনি খুবই সুন্দর মেহেদী ডিজাইন করেছেন, যা দেখে খুবই ভালো লাগলো আমার।অনেক সুন্দর করে ডিজাইন টি শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে যেকেউ হাতে মেহেদী পড়তে পারবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মেহেদী ডিজাইন টি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
আপনার মেহেদির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ভাইয়া। এমনিতেই আপনার ডিজাইন গুলো খুব সুন্দর হয়। আজকেরটা আরো বেশি সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমার মেহেদী ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।
আপনার মেহেদী আর্ট অনেক সুন্দর হয়েছে এত সুন্দর করে মেহেদী আর্ট করতে হলে অনেক অভিজ্ঞতা এবং ধৈর্যের প্রয়োজন। আপনি স্টেপ বাই স্টেপ তৈরি করেছেন। ৮টি স্টেপে শেষ করে দিয়েছেন মেহেদী আর্ট। ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদী আর্ট পোস্ট শেয়ার করার জন্য।
জি ভাইয়া মেহেদী ডিজাইন দিতে একটু সময়ের প্রয়োজন হয়।যার যতো ধৈর্য তারটা বেশি সুন্দর হয় ডিজাইন।
আপনি খুব চমৎকার ভাবে মেহেদী দিতে পারেন, এমনিতে বিভিন্ন ডিজাইন করতে পারি কিন্তু মেহেদী দিতে গেলে খুবই বিশ্রী হয়ে যায়, যদিও এক্সপেরিমেন্ট করা হয়নি 😄😄
মেহেদি দেয়াটাও অনেক ধৈর্যের বিষয় এবং অনেক নিখুঁতভাবে এটি করতে হয় খুব চমৎকার ছিল আপনি মেহেদী ডিজাইন আমার খুব ভালো লেগেছে।
জি ভাইয়া ঠিক বলেছেন খুব ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। মেহেদী যতো সময় নিয়ে দেওয়া যায় ততই সৌন্দর্য বৃদ্ধি পায়।
আপনি কিন্তু হাতের মধ্যে অনেক সুন্দর মেহেদী দিতে পারেন। যদিও মেহেদী সম্পর্কে আমার তেমন কোন ধারনা একেবারেই নেই। তবে আপনার মেহেদির ডিজাইন টা অনেক বেশি সুন্দর হয়েছে, যা দেখে আমি তো মুগ্ধ। ডিজাইন টা অনেক বেশি নিখুঁত ছিল আর হাতের মধ্যেও দেখতে খুব ভালো লাগছে। ঈদের সময় সবাই মেহেদি দিয়ে থাকে। আর তা দেখতে খুব ভালোই লাগে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। চেষ্টা করছি ভাইয়া সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। ঈদের সময় একটু দেওয়া হয় আর কি।
মেহেদি দিতে সবাই পছন্দ করে বিশেষ করে মেয়েরা একটু বেশি পছন্দ করে। আমি সবসময় মেহেদীতে ভালোবাসি নতুন নতুন ডিজাইন পেতেও ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে মেহিদির ডিজাইনটি দিয়েছেন আপনার ডিজাইনটি আমার অনেক পছন্দ হয়েছে।
জি আপু ঠিক বলেছেন মেয়েদের একটু বেশি ভালো লাগে মেহেদী দিতে।
এটা কিন্তু সত্যি যে ঈদের সময় মেহেদি দেওয়ার ধুম পড়ে যায়। আর খুব ভালো ও লাগে হাতের মধ্যে ঈদের সময় মেহেদি দিতে। শুধু ঈদের সময় না সব সময় মেহেদী দিতে ভালো লাগে। আপনি তো দেখছি অনেক সুন্দর করে মেহেদী দিতে পারেন হাতের মধ্যে। আপনার এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই ধোয়ার পরে আরো বেশি ভালো লাগছিল।
জি আপু ঈদের সময় সবাই মেহেদী দিয়ে থাকে। ঈদের মধ্যে বাড়িতে গেলে বাচ্চারা সবাই চেপে ধরে।এই জন্য আর না করতে পারি না। ছোটদের আনন্দ এখন আমাদের আনন্দ।