অর্ধেক গোল আকৃতি ম্যান্ডেলা আর্ট
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আপনাদের সাথে আরেকটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।গত এক সপ্তাহে তেমন একটা এক্টিভ থাকতে পারি নাই অফিসের ব্যস্ততা এবং ঈদের মধ্যে বাড়িতে আসার কারণে।এখন অনেকটাই ব্যস্ততা চলে গেছে।এখন থেকে আবারো এক্টিভিটি ধরে রাখার চেষ্টা করবো।সবার ঈদ অনেক ভালো কাটছে আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ম্যান্ডেলা আর্ট।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. সাদা কাগজ।
২. মার্কার।
৩. পেন্সিল ✏️।
৪. স্কেল।
৫. কম্পাস।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে একটা সাদা কাগজ নিলাম। তারপর কাগজটি উপর কম্পাস এর সাহায্যে পেন্সিল দিয়ে অর্ধেক গোলাকৃতি করে নিলাম।
ধাপ:-০২
এইরকম ভাবে কয়েকটি গোলাকৃতি করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৩
এরপর গোলাকৃতি কিছুটা অংশ মার্কার দিয়ে ভরাট করে নিব।
ধাপ:-০৪
উপরের অংশে ডিজাইন করে ভরাট করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৫
এরপর আবারো উপরে কিছুটা অংশ ডিজাইন করে ভরাট করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৬
এরপর আবারো উপরের অংশে ফুলের মতো ডিজাইন করে চারপাশে ভরাট করে নিলাম এবং উপরের দিকে পাতার মতো এঁকে নিলাম।
ধাপ:-০৭
সমস্ত কাজ শেষ করার পর আমি আমার একটা সিগনেচার দিয়ে দিলাম। এইতো হয়ে গেল আজকের ম্যান্ডেলা আর্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ম্যান্ডেলা আর্ট। আজকে এই পর্যন্তই আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
এরকম নিখুঁত নিখুঁত কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা এবং ধারাবাহিকতার প্রকাশ ঘটে। অর্ধেক গোল আকৃতি ম্যান্ডেলা আর্ট নিজের দক্ষতা দিয়ে খুবই সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি। আমি তো এরকম আর্টগুলো করতে এবং দেখতে খুবই পছন্দ করি। জাস্ট মনোমুগ্ধকর ছিল আপনার আজকের এই ম্যান্ডেলা আর্ট।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
বেশ চমৎকার মেন্ডেলা আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে মেন্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর লাগে। আপনি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ম্যান্ডেলা আর্টের প্রতিটি ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
অর্ধেক গোল আকৃতির ম্যান্ডেলা আর্ট দেখতে সুন্দর হয়েছে ৷ অনেক ভালো লাগলো ম্যান্ডেলা আর্টটি দেখে ৷ এমনিতেই ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষনীয় হয় ৷ আপনি বেশ নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করেছেন এতে দেখতে অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
আমার কাছে এই ধরনের আর্ট অনেক পছন্দের। কিন্তু সময়ের অভাবে সবসময় এই আর্ট গুলো করা হয়ে উঠে না।
অর্ধেক গোল আকৃতি ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হলাম। অসাধারণ চিত্র অংকন করেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
আপনার মান্ডালা আর্ট আমার অনেক ভালো লেগেছে। কিছুটা আলপনা ডিজাইন এটি৷ ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু কিছুটা আলপনা ডিজাইন এর মতো করে আঁকা হয়েছে। আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
ঈদ মোবারক। আজকে আপনি খুব সুন্দর করে অর্ধেক গোল আকারের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ব্যস্ততার কারণে গত সপ্তাহ ঠিকমতো কাজ করতে পারেন নাই। আশা করি আবার আগের মত আমাদের মাঝে সুন্দর করে কাজ করতে পারবেন।
আপনাকেও ঈদ মোবারক ভাইয়া। আপনার কমেন্ট পড়ে অনুপ্রাণিত হলাম।
অর্ধেক গোলাকার দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।আর্ট টি দেখতে অনেক ভালো লাগছে।আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।