রঙিন ম্যান্ডেলা আর্ট
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আপনাদের সাথে রঙিন মার্কার দিয়ে ম্যান্ডেলা আর্ট করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে ছোট ছোট কারুকাজ এর কাজ গুলো অনেক ভালো লাগে।এই আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়ে থাকে।এই জন্য সবসময় করা হয়ে উঠে না।আর এই আর্ট গুলোর মধ্যে কালার করলে দেখতে সুন্দর দেখায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ম্যান্ডেলা আর্ট
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. সাদা কাগজ।
২. মার্কার।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে একটি সাদা কাগজে মার্কার দিয়ে গোল এঁকে গোল টা ভরাট করে নিব।
ধাপ:-০২
এখন এর চারপাশে ছোট ছোট গোল এঁকে নিলাম।
ধাপ:-০৩
এখন ছোট ছোট গোল করে ডিজাইন করে নিব।
ধাপ:-০৪
এখন ফুলের মত পাপড়ি এঁকে সবুজ কালার মার্কার দিয়ে কালার করে নিলাম।
ধাপ:-০৫
বাকি অংশ নীল কালার মার্কার দিয়ে কালার করে নিলাম।
ধাপ:-০৬
এবার ফুলের মত করে পাপড়ি এঁকে ডিজাইন করে নিলাম নীল ও সবুজ মার্কার দিয়ে।
ধাপ:-০৭
এবার এইরকম ভাবে ডিজাইন করে নিলাম।
ধাপ:-০৮
এবার নীল কালার মার্কার দিয়ে ডিজাইন করে ডিজাইন টা ভরাট করে নিব।
ধাপ:-০৯
এখন সবুজ কালার মার্কার দিয়ে বাকি অংশ টুকু ডিজাইন করে ডিজাইন টা ভরাট করে নিব।
ধাপ:-শেষ ধাপ
এরপর সমস্ত কাজ শেষ করার পর আমি আমার একটা সিগনেচার দিয়ে দিলাম।
এইতো হয়ে গেল আমার আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তীতে আবার ও আসবেন নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন।দারুন হয়েছে।এসব ম্যান্ডেলা দেখতে বেশ ভালোই লাগে আমার।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ভাবে কমেন্ট করে উৎসাহিত করার জন্য।উৎসাহ পেলে কাজ করতে আরো অনেক ভালো লাগে।
এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আমার খুবই পছন্দের। আমার কাছে ম্যান্ডেলা আর্টগুলো করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভীষণ ভালো লাগে। আপনি খুবই নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্টটি অঙ্কন করেছেন দেখে ভালো লেগেছে। রঙিন কলম দিয়ে অঙ্কন করার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। আমার কাছে অনেক ভালো লাগে ম্যান্ডেলা আর্ট।
অনেক সুন্দর একটি রঙিন মেন্ডেলা আর্ট করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর ভাবে মতামত প্রকাশ করার জন্য।
অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। রঙ্গিন ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। মার্কার পেন দিয়ে এত সুন্দর মেন্ডেলা আর্ট করা যায় আপনার আর্ট না দেখলে বুঝা যাবে না। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ইউনিক পোস্ট করেন দেখতে ভালো লাগে।
রঙিন ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। মার্কার দিয়ে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে বেশি সুন্দর দেখায়। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
বাহ্ ইউনিক একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া।রঙিন হওয়ায় দেখতে অনেক ভালো লাগছে।আপনার আর্ট এর ধাপগুলো অনুসরন করে খুব সহজেই যে কেউ আর্ট করে নিতে পারবেন এটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর ম্যান্ডেলা আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।জি আপু যে কেউ চাইলে চেষ্টা করলে আর্ট করতে পারবে।
ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে রঙিন ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। হালকা কালার করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই আর্ট করতে একটু বেশিই সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। দোয়া করবেন যেন আমি আমার দক্ষতা অনুযায়ী কাজ করতে পারি।
দারুন একটি কালারফুল মেন্ডেল আর্ট অঙ্কন করেছেন ভাইয়া। মেন্ডেল আর্ট অঙ্কন করা একটু কঠিন তবে তারপরেও আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
কালারফুল করার কারণে দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে।
খুবই চমৎকার এবং সুন্দর একটা রঙিন ম্যান্ডেলা আর আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। রং করার পরে এটা দেখতে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। এই ধরনের চিত্র অংকন করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।
ম্যান্ডেলা আর্ট এমনিতেই অনেক ভালো লাগে আমার কাছে। আবার কালার করার কারণে বেশ ফুটে উঠেছে।জি ভাইয়া অনেক সময়ের প্রয়োজন হয় এই পোস্ট গুলো করতে।
এই ধরণের আর্ট গুলোতে আপনি দারুন দক্ষ ভাই। আগেও লক্ষ্য করেছি এটা। মন ভরে যায় দেখেই। এতো নিখুঁত ফিনিশিং 👌👌👌। রঙিন কলম ব্যবহার করার জন্য আরো বেশি ভালো লাগছে ।
বাহ্! খুব চমৎকার একটি আর্ট করেছেন। দেখতে খুব অসাধারণ লাগছে।আর দেখেই বোঝা যাচ্ছে খুবই সময় নিয়ে ম্যান্ডেলার চিত্রাঙ্কনটি অঙ্কন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া এইগুলো আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। তারপরও এই ধরনের আর্ট দেখতে বেশি সুন্দর দেখায়।