তাঁত শিল্প ঈদ আনন্দ মেলায় ঘোরাঘুরি
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
গতকাল কে অফিসে ইফতার মাহফিল ছিল। অফিসে যাওয়ার জন্য রিক্সায় করে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় পাশে দিয়ে দেখি একটা মেলা হচ্ছে।পড়ে সিদ্ধান্ত নিলাম অফিস থেকে ফেরার পথে মেলায় ঘুরতে যাব। পড়ে অফিসে ইফতার মাহফিল শেষ করে মেলায় কিছু সময় ঘোরাঘুরি করলাম।মেলা এখনো ভালো ভাবে জমজমাট হয়নি।মাএ সবাই আসতে ছিল দোকান পাঠ গুলো।
তাত শিল্প ঈদ আনন্দ মেলার মেইন গেট টা সুন্দর ছিল।এই মেলাটি এক মাস ব্যাপী হবে।এই মেলাটি ঢাকা খিলগাঁও কলোনি মাঠে অনুষ্ঠিত হয়েছে। জায়গাটি অনেক বড় না হলেও মোটামুটি সুন্দর আছে।
এই মেলাতে বাচ্চাদের খেলার জন্য বেশ কয়েকটি রাইট আনা হয়েছে। মেলাতে বাচ্চাদের আনা গোনা বেশি লক্ষ্য করা গেছে। আসলে ঢাকা শহরে মধ্যে বাচ্চাদের খোলামেলা জায়গায় এবং খেলার জায়গার অনেক অভাব। বাচ্চাদের এইরকম মেলাতে ঘোরাঘুরি লক্ষ্যে করা যাই বেশ ভালোই।
মেলাতে গিয়ে হাওয়াই মিঠাই দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল।এই হাওয়াই মিঠাই কতো খেয়েছি। কোথাও কোন মেলা হলেই এই হাওয়াই মিঠাই পাওয়া যেত। এখন খুব একটা চোখে পড়ে না।
এরপর কিছু সময় বেশ ঘোরাঘুরি করলাম। অনেক দোকান ঘোরাঘুরি করার পর তেমন একটা কিছু পছন্দ হচ্ছিল না। হঠাৎ কলিগ বললো মেয়ে জন্য এবং আপনার ভাবির জন্য কিছু জিনিস কিনবো। পড়ে কলিগের কথা মতো দোকানে গিয়ে কিছু জুয়েলারি দেখতে ছিলাম। পড়ে কিছু কলিগের বাচ্চার জন্য মাথায় ব্যান্ড এবং কিছু জিনিস পত্র নিয়ে নিলাম। পড়ে কিছু সময় ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। আসলে ছোট বেলায় এলাকায় কোন মেলা হলেই চলে যেতাম ঘোরাঘুরি করার জন্য।আমার খুব ভালো লাগতো এই ধরনের মেলায় ঘোরাঘুরি করার জন্য। কিন্তু আগের মতো মেলায় ঘোরাঘুরি করার মতো মজা পাওয়া যায় না আর। আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
| লোকেশন | ( https://w3w.co/update.ratty.earl) |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
মেলায় যেতে আমার কাছে খুবই ভালো লাগে ।ছোটবেলায় বাবার সাথে অনেক জায়গায় মেলায় যেতাম মেলায় বিভিন্ন ধরনের জিনিস উঠে, তাই অনেক কিছু কেনাকাটা করা যায় ।আপনি খুব সুন্দর একটি মেলায় গিয়েছেন মেলায় দেখছি কোন কিছুর কমতি নেই ছোটদের অনেকগুলো রাইড রয়েছে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তাঁত শিল্প ঈদ আনন্দ মেলায় ঘোরাঘুরি। আপনার পোস্টটি দেখে আমার কাছে বিশেষ করে অনেক ভাল লেগেছে ভাই। আসলে আমি আমার জীবনে কখনো মেলা দেখেছিলাম না এই বছরে প্রথম মেলা দেখেছি। আসলে মেলায় গেলে খুব ভালো সময় কাটানো যায় এবং খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মেলা মানেই আকর্ষণীয় কিছু।আসলে মেলায় বাচ্চারাই বেশি আনন্দ পায়।হাওয়াই মিঠাই আমার খুবই প্রিয়,মুখে দিলেই মিলিয়ে যায়।তবে এখন খুব কম পাওয়া যায় ঠিক বলেছেন ভাইয়া।ছোটবেলাটা বেশ আনন্দে কাটে সবার কিন্তু বড়বেলায় সেই আনন্দটাই যেন কোথায় হারিয়ে যায়।আশা করি দারুণ মেলা উপভোগ করেছেন কলিগের সঙ্গে ,ধন্যবাদ ভাইয়া।
তাঁত শিল্প ঈদ আনন্দ মেলার আপনার সুন্দর মুহূর্ত দেখে খুব ভালো লাগলো। আমাদের বাসার কাছেও আগে এ মেলা দেখা যেত কিন্তু এবার দেখতে পাচ্ছি না। এ ধরনের মেলায় ঘুরাঘুরি করতে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে অনেক ভালো লাগে। আপনার মেলার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
দেখেই বোঝা যাচ্ছে তার শিল্প ঈদ আনন্দমেলায় অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আমি মনে করি এরকম মেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার এই ঐতিহ্যকে তারা মেলার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আপনার কাটানো এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মেলা যেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেকদিন তাত মেলা শিল্প দেখি নাই। তবে কলিগদের বাচ্চাদের জন্য মনে হয় খুব সুন্দর সুন্দর কিছু জিনিস কিনলেন। সামনে থেকে এসব মেলাগুলো দেখতে অনেক ভালো লাগে। তবে ভালো লাগলো ছোট বাচ্চাদের খেলার জিনিস থাকার কারণে। আর আপনি মেলার খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আমাদের মাঝে মেলার পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেলা যেতে আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে। অফিস থেকে আসার সময় দেখলেন রাস্তার পাশে তাঁত শিল্প মেলা বসেছে। আপনার কলিগের বাচ্চার জন্য কিছু কিনা কাটা করেছেন আপনারা। তবে আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে মেলাটি খুব জমজমাট হয়েছে। এসব মেলাগুলো সামনে থেকে দেখতে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
মেলার নাম শুনলেই বেশ ভাল লাগে।কিন্তু ভীড়ের কারনে আসলে মেলায় যাওয়া হয় না।আপনি ইফতার সেরে তাঁত মেলায় ঘুরলেন।খুব ভাল লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।