You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৮

in আমার বাংলা ব্লগlast year

মনুষ্যত্বের খোঁজে চলি পথে পথে,
আঁধারে আলো খুঁজি মনের গভীরে।
মানবিকতার আলো যেখানে জ্বলে,
সেখানেই খুঁজে পাই জীবনের মর্মরে।

নির্মল হৃদয়ে ভালবাসার তৃষ্ণা,
সহানুভূতির স্পর্শে মেটাই মনুষ্যত্বের পিপাসা।
ভেদাভেদ ভুলে মিলনের মন্ত্র,
মানুষের মাঝে খুঁজি মানবিকতার কেন্দ্র।

ভ্রাতৃত্বের বাঁধন খুঁজি দিক বেদিক,
মমতার স্পর্শ খুঁজি পরম আত্মীয়তায়।
মানবিকতার আলোকবর্তিকা যেথায় জ্বলে,
প্রান হারায় সুখের পরম আহ্লাদিপনায়।

শুদ্ধ প্রানে বিশুদ্ধতার চর্চা,
সহানুভূতি যেন শত প্রানের স্নিগ্ধতা।
ভালোবাসায় হোক আগামীর শুরু,
নিপাত যাক পশুর মন আর আত্মা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38