You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৭

in আমার বাংলা ব্লগlast year

সময়ের সাথে পাল্টে যায়
হৃদয়ের যত অনুভূতি,
জীবনের সাথে পাল্টে যায়
সম্পর্কের যত আকুতি।

সময়ের সাথে পাল্টে যায়
প্রকৃতির যত সজীবতা,
আবেগের সাথে পাল্টে যায়
ভালোবাসার যত আকাংখা।

সময়ের সাথে পাল্টে যায়
ভালোবাসার শত অনুভূতি,
বাস্তবতার সাথে পাল্টে যায়
রঙিন যত স্বপ্নীল অনুভূতি।

সময়ের সাথে পাল্টে যায়
সম্পর্কের যত গভীরতা
চাহিদার সাথে পাল্টে যায়
চোখের মোহনীয় শীতলতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61943.91
ETH 1740.69
USDT 1.00
SBD 0.38