You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৮

in আমার বাংলা ব্লগ2 years ago

সময়ের সাথে বদলে যায়
চারপাশের সকল চিত্র,
সময়ের সাথে বদলে হয়
সম্পর্কের করুণ মৃত্যু।

আমি বলছি না সময় থেমে যাক
পরিবেশ পরিস্থিতি একই থাক,
আমি বলছি না জীবন থমকে যাক
ভালোবাসার স্বরূপ একই থাক।

সময়ের সাথে চেনা যায়
কে আপন কেবা পর,
সময়ের সাথে বোঝা যায়
দুনিয়াটা বড্ড সার্থোপর।

আমি বলছি না সবাই খারাপ
পরিস্থিতি ভুলিয়ে দেয় সম্পর্কের ছাপ,
আমি বলছি না ভালোবাসা পাপ
বিশুদ্ধ প্রেমে ছলনা নিপাত যাক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38