You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬৬

in আমার বাংলা ব্লগ2 years ago

তোমায় ছেড়ে যাওয়ার নির্মমতায়,
শুন্যতার প্রাচীরে, হৃদয়ের আর্তনাদ।
লেখালেখিতেও আজ নেই সময়,
সব বাধা পেরিয়ে মন হারায়
দূর বহুদূরের সীমানায়।
একাকী বাসের বাঁশির কষ্ট মাখা সুর
বেজে চলছে ওসমাপ্ততায়।

তোমায় ভুলে যাওয়ার হেঁয়ালিপনায়,
একাকীত্ব ছেঁয়েছে, হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ।
ভালোলাগা আজ তিক্ততায় ভরা,
তৃষ্ণার্ত হৃদয়ে যেন প্রবল খরা
প্রেম সুধা খুঁজি চাতক পাখির ন্যায়।
একাকী নিরালায় বসে ভাবি তোমার কথা
কভু পাবো কি তোমার দেখা?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39