You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৬

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার আখিঁ, তোমার দৃষ্টি
হৃদয়ে জাগ্রত করে ঝড়,
তোমার কায়া, তোমার মায়া
হৃদয়ে বাড়ায় স্পন্দন।

তুমি আছো বলেই কল্পনা
চঞ্চল করে হৃদয় আমার,
তুমি আছো বলেই স্পন্দন
বিদ্রোহী করে হৃদয় আমার।

তোমার কথা, তোমার সুর
জ্বালাময়ী হৃদয় করে ব্যাকুল,
তোমার হাসি, তোমার ছায়া
হৃদয়ে বাড়ায় বাসনা।

তুমি আছো তাই হাসতে শেখা
তোমাকে ঘিরে সুপ্ত বাসনা,
তুমি আছো তাই বাঁচতে চাই
তীব্র আস্ফোলন হৃদয়ে সদাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39