You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৩৮

in আমার বাংলা ব্লগ3 years ago

মৃত বসন্ত পুড়ে যাক ক্ষতি নেই,
তোমার পরশে আমার হৃদয়ে এখন চির বসন্ত জাগে ।
দখিনা হাওয়ার বদলে ব্লিজার্ড বয়ে যাক, ক্ষতি নেই তাতে কিছু ।
তোমার ওষ্ঠ-চুম্বনে দখিনা বাতাসের হিল্লোল জাগে আমার হৃদয়ে ।
পৃথিবী ধ্বংস হয় হোক,
তবু, আমাদের ভালোবাসা রয়ে যাবে ।

আকাশের সব নীল হারিয়ে যাক ক্ষতি নেই,
তোমার রংয়ে আমার হৃদয় সেজেছে বর্নীল সাজে।
সুনামি আর জলোচ্ছ্বাস বয়ে যাক ক্ষতি নেই তাতে কিছু।
তোমার হৃদয়ের উষ্ণতায় থেমে যাবে সব, আলিঙ্গনের মধুরতায় হৃদয় নিরব।
হলে হয়ে যাক কিয়ামত,
তবু, আমাদের ভালোবাসা রয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39