You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৮

in আমার বাংলা ব্লগ3 years ago

হতাশার চাদরে অন্ধকারাচ্ছন্ন
আমার হৃদয়ের আকাশ,
বিরহের যাতনায় নির্জীব
আমার কল্পনার রাত।

তুমি ছিলে বিস্তৃত আকাশে
জোসনার বিমল প্রদীপ,
তুমি ছিলে হৃদয়ের সীমনায়
ভালোবাসার প্রশান্তির সংগীত।

ছলনার আগুনে জীবন অঙ্গার
ভেতরটা শুধুই হাহাকার,
কল্পনায় শুধুই ভয়াল আঁধার
বুকে জমেছে কষ্টের পাহাড়।

তুমি ছিলে হৃদয়ের গহীনে
আলো জ্বেলে জীবনে,
তুমি ছিলে সুখের কল্পনায়
ছোট্ট জীবনে তৃপ্তির শীতলতায়।

Sort:  
 3 years ago (edited)

বাহ্ ভাই বেশ দুর্দান্ত লিখেছেন তো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর অনু কবিতা লেখার জন্য।

 3 years ago 

ছলনার আগুন অনেক বেশি ভয়ংকর। জীবনটা এলোমেলো করে দেয়। আর দিয়ে যায় শুধু কষ্টের পাহাড়। দারুন লিখেছেন ভাইয়া। বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38