You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার জন্য ভুলতে পারি
হৃদয়ের সকল যন্ত্রনা,
তোমার জন্য সাজাতে পারি
হৃদয়ের সবুজ বাগানখানা

তোমার জন্য স্বপ্নগুলো রঙিন
হৃদয় সাজায় রংধনু
তোমার জন্য রাতগুলো উজ্জ্বল
হৃদয় রাঙায় আলো।

তোমার জন্য সইতে পারি
সীমাহীন কষ্ট আর লাঞ্ছনা
তোমার জন্য সাজাতে পারি
স্বপ্নীল সুরভিত ছোট্ট ঠিকানা।

তোমার জন্য আবেগ গুলো বাঁধাহীন
হৃদয় নাচে রংধনুর সাত রংয়ে
তোমার জন্য রাতগুলো নির্ঘুম
চোখ ছানাবড়া তোমার ঢংয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38