You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৯

in আমার বাংলা ব্লগ3 years ago

আকাংখাগুলো ঢেকে যাচ্ছে
অন্ধকারের কালো ছায়ায়,
স্বপ্নগুলো মলিন হচ্ছে
তাকে দেখতে না পারায়।

হৃদয়ের স্পন্দন থেমে যাচ্ছে
নিথর হয়ে আসছে কায়া,
কল্পনার ডানাগুলো নির্জীব হচ্ছে
স্তব্ধতায় বিষণ্ন তার মায়া।

কষ্টগুলো চাপা পরে যাচ্ছে
কান্নার নোনা জলে
দৃষ্টি ক্ষীন হয়ে আসছে
তাকে দেখতে না পারায়।

ভালোবাসা নিথর কঠিন হৃদয়ে
দোলা দেয়না তোমার মনে
বাস্তবতার নিরিখে প্রেমের খেলা
ভাসা ডোবার সে কি মায়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38