You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯৪

in আমার বাংলা ব্লগ3 years ago

যন্ত্রণার নীল সাগরে
ভাসছি অথৈ জলে,
ভালোবাসার চঞ্চল অনুভূতি
নিরবে হৃদয়ের মাঝে বন্দি।

তুমি ছিলে চঞ্চলা
মিষ্টি হাসিতে অনন্যা,
হৃদয়ে ঢেউ তোলা আকুতি
বুঝাতে পারিনি কতটা ভালোবাসি।

কষ্টের নীলাভ আভা
ছড়িয়েছে জীবন জুড়ে,
ভালোবাসার উষ্ণ অনুভুতি
হারিয়েছে কষ্টের শীতলতায়।

তুমি ছিলে প্রিয়তমা
ভালোবাসার পরশে তিলোত্তমা,
তোমায় হারিয়ে আজ কষ্টের হাসি
বুঝতে পারিনি কতটা ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64125.80
ETH 1796.79
USDT 1.00
SBD 0.38