You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৭

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার কারনে হৃদয়ের
কল্পনায় ভাসে যত স্বপ্ন
তোমার কারনে হৃদয়ের
সীমানায় আসে যত গল্প।

তোমার কারনে হৃদয়ের
অনুভূতি বাজায় প্রেমের সূর
তোমার কারনে হৃদয়ের
আবেগ মাতায় মনের সুখ।

তোমার কারনে হৃদয়ের
সব আবেগ আজ সচল
তোমার কারনে হৃদয়ের
সুখগুলো ডানা মেলে প্রবল।

তোমার কারনে হৃদয়ের
কোনায় এসেছে শান্তির শীতলতা
তোমার কারনে হৃদয়ের
সুখানুভূতির ভীষণ তীব্র ব্যাকুলতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39