You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬১

in আমার বাংলা ব্লগ3 years ago

তোমার মায়ায় মন উতালা
হৃদয়ে তীব্র তৃষ্ণা
তোমার অপেক্ষায় মন অস্থির
হৃদয়ে তীব্র খরা।

তুমি সজীবতার পরশ হয়ে
হৃদয়ের মাঝে থাকো
তৃমি বৃষ্টির শীতলতা হয়ে
ভালোবাসার আর্দ্রতায় ভাসো।

তোমার ছোঁয়ায় মন উতলা
হৃদয় যেন পাগলপারা
তোমায় পাবার তীব্র নেশায়
পুড়ছে মন বেচারা।

তুমি স্নিগ্ধতার পরশ ছড়িয়ে
হৃদয় সতেজ জেনো
তুমি তীব্র আবেগ ছড়িয়ে
হৃদয় বেঁধেছো বাঁধনে।

Sort:  
 3 years ago 

দারুণ লিখেছেন ভাই, মনে হলো উপরের লাইনগুলোর সাথে একদম মিলে গেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
অনুপ্রেরণার অনেক বড় অংশ জুড়ে রয়েছেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38