You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৫৩

in আমার বাংলা ব্লগ3 years ago

মনের আকাশে উড়ছে ঘুড়ি
যাবে সে স্বপ্নের বাড়ি
রঙিন দুনিয়ায় ভাসাতে নিজেকে
থাকবে কি তুমি পাশে?

হাজার নদী-সাগর পেড়িয়ে
যাবে ঘুড়ি সীমানা ছাড়িয়ে
রঙিন আলোয় রাঙাতে নিজেকে
থাকবে কি তুমি পাশে?

মনের বাগানে উড়ছে ফড়িং
স্বপ্নগুলো আজ বড্ড রঙিন
রঙিন ফুলের সুবাস ছড়িয়ে
থাকবে কি তুমি পাশে?

চোখের দৃষ্টি সীমানা পেরিয়ে
যাবে ফড়িং দিগন্ত ছাড়িয়ে
রঙিন ডানায় স্বপ্ন বুনেছি
থাকবে কি তুমি পাশে?

Sort:  

বেশ ভালো লিখেছেন ভাই। আপনার এই কবিতা শুনলে পছন্দের মানুষ পাশে থাকতে বাধ্য।😂

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই 🤗

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38