You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৯

in আমার বাংলা ব্লগ3 years ago

রংধনু ভাসা রঙিন আকাশে হয়তো
সব কিছুর দেখা পাওয়া যায়
কল্পনার জগতে রঙিন স্বপ্নে হয়তো
সব অনুভুতির স্বাদ পাওয়া যায়।
কিন্তু বাস্তবতায়, সব কিছুতে নির্মমতা
স্বার্থের মায়ায়, সব কিছুতে প্রতারণা।

সবুজ প্রকৃতির সমারোহ হয়তো
মনের মাঝে প্রশান্তি এনে দেবে
বৃষ্টির প্রতিটি ফোঁটায় হয়তো
স্নিগ্ধতার কোমল স্পর্শ পাওয়া যাবে।
কিন্তু বাস্তবতায়, সব কিছুতেই নাটকীয়তা
ভালোবাসার আড়ালে, সবাই বড় অভিনেতা।

Sort:  

বাহ... বেশ ভালো লিখেছেন তো। আপনার কবিতার প্রত্যেকটা লাইনই আমার কাছে বেশ ভালো লাগলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই, অনুপ্রাণিত হলাম ☺️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38