You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৪

in আমার বাংলা ব্লগ3 years ago

কবিতার কথা শুনলেই আমার
তোমার ছবি ভাসে হৃদয়ে,
ছন্দের কথা ভাবলেই আমার
তোমার স্নিগ্ধতা জড়িয়ে ধরে।

কবিতার ছন্দের যাদুতে
আমি তোমায় কল্পনা করি
হৃদয়ের কল্পনায় আমি
শুধু তোমাকেই অনুভব করি।

কবিতার কথা শুনলেই আমার
তোমার চোখগুলো ভাসে হৃদয়ে,
ছন্দেরা ভেসে ওঠে কলমের ছোঁয়ায়
কাজল কালো চোখের মন মায়ায়।

আমি কবিতার ছন্দে মাঝে
তোমার উষ্ণতা অনুভব করি,
আমার সারা কল্পনার মাঝে
তোমার রুপ নীলিমা সাজে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63272.77
ETH 1788.67
USDT 1.00
SBD 0.39