You are viewing a single comment's thread from:

RE: কচু দিয়ে রুই মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা সাপ্তাহিক বাজারগুলোতে বেশ টাটকা জিনিস পাওয়া যায়। তবে দামের দিক থেকে আগে কম থাকলেও এখনকার সময়ে বেশ চড়া দামে বিক্রি করে এরা। যাক কচুর শাকের সাথে পুরো কচু পেয়ে গেছেন জেনে ভালো লাগলো ☺️ আমাদের এদিকে কেউ এভাবে দেবে না এখন।
এধরনের কচুর শাকের এক ধরনের ঘন্ট রান্না করে আমার বাসায় বেশ দারুন লাগে। আর যদি একটু টক দেয়া যায় আরো দূরদান্ত স্বাদের হয়ে ওঠে।
দাদা রুই মাছ দিয়ে এই চমৎকার তরকারিটা রান্না করেছেন, যা সত্যিই পুষ্টিকর খাবার। ধন্যবাদ দাদা এই চমৎকার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

Sort:  
 4 years ago 

দাদা সাপ্তাহিক বাজারগুলোতে বেশ টাটকা জিনিস পাওয়া যায়

এটা ঠিক বলেছেন। আর এই বাজারটা থেকে গ্রাম কিছুটা দূরে, যেখানে সব ধরণের সবজি লাগায়। ফলে এই বাজারে টাটকা পাওয়া যায়, তবে সকাল সকাল না গেলে পরে আবার খারাপ জিনিস কিনতে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62036.37
ETH 1745.62
USDT 1.00
SBD 0.38