You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২

in আমার বাংলা ব্লগ4 years ago

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

তোমার হাসিতে আমি মেতেছি
নতুন স্বপ্নের জাল বুনেছি
তোমার চাহনি আমি দেখেছি
সুখেতে ভাসার হাতছানি।

আমি রিক্ত হস্তে ছুটে চলেছি
তোমার সুখের সন্ধানে
আমি তোমার চাহনিতে হারিয়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

Sort:  
 4 years ago 

বাহ বাহ বাহ বাহ, দারুণ ছন্দে ফুটেছে হৃদয়ের আকাংখা। সুন্দর লিখেছেন ভাই।

 4 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ দিদি।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাই।

 4 years ago 

কবিতার ছন্দে মনে লুকানো ভালোবাসা দারুন ভাবে প্রকাশ করেছেন ভাইয়া। সত্যি ভাইয়া আপনার দেখে কবিতার লাইন গুলো পড়ে খুবই ভালো লাগলো।👌👌👌

 4 years ago 

অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60081.24
ETH 1570.52
USDT 1.00
SBD 0.42