আমার ভিডিওগ্রাফী :) বিড়াল লিও। || Cat Lio in my videography.

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার ভিডিওগ্রাফী :)
বিড়াল লিও

ছবিটি কেনভা দিয়ে তৈরি

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। গত কিছুদিন আগে ঢাকার উত্তরাতে আমার এক নিকট আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। তাদের বেশ কিছু পোষা প্রাণী রয়েছে তার মধ্যে বিড়াল অন্যতম। তাদের বিড়াল গুলো দেখতে এতোটাই সুন্দর যে কেউ তাদের পছন্দ করবেই।
আমাদের ইলমা বিড়াল ভীষণ পছন্দ করে, তবে রক্ষণাবেক্ষণের ঝামেলার কারনে আমি বাসায় আনতে রাজি হচ্ছি না।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

যাইহোক তাদের বাসায় বেশ কিছু চমৎকার দেখতে বিড়াল রয়েছে। তার মধ্যে অধিকাংশই বিলাতি বিড়াল, ওগুলো দেখতে অনেক সুন্দর। তবে আমাদের দেশীয় বিড়াল কিন্তু কোন অংশে কম নয়। যাইহোক যে বিড়ালটি নিয়ে আজ কথা বলবো এর নাম লিও এবং সে দেশীয় জাতের বিড়াল।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

এই বিড়ালটি বেশ ছোট আকৃতির এবং তাকে দেখলে ভীষণ ভালো লাগে। এই বিড়ালটি যখন আমার আত্মীয় সংগ্রহ করেছিলেন তখন এটি মা হারা ছোট্ট একটি বিড়াল ছিল। যাইহোক তিনি এটাকে বেশ আদর যত্ন করে বড় তুলেছেন। একে দেখলে আদর করতে ইচ্ছে করে। আমি যেদিন তার ভিডিও করেছিলাম সে সেদিন বেশ অসুস্থ এবং দুর্বল ছিল। সে সারাক্ষণ এই উষ্ণ জায়গা খুঁজছিল। যাইহোক আমার তার প্রতি হঠাৎ করেই ভালোলাগা কাজ করে এবং আমি বেশ কিছুটা সময় নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। আশাকরি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেয়া যাক আজকের ভিডিওগ্রাফি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরা, ঢাকা, বাংলাদেশ।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রথমেই লিওর সুস্থতা কামনা করছি। আমার কাছে দেশি বিড়াল গুলো বেশি ভালো লাগে। এদের সঠিক ভাবে যত্ন করলে খুব তাড়াতাড়ি এরা পোষ মানে। আপনার আত্মীয়র বাসায় বেশ কিছু বিড়াল আছে যেনে ভালো লাগলো। আপনার আত্মীয় বেশ শৈখিন মানুষ। আপনার করা লিওর ভিডিও দেখে ভালো লাগলো। খারাপ লেগেছে লিও অসুস্থ জেনে। সুস্থ থাকলে লিও বেশ দুষ্টামি করতো বোঝা যাচ্ছে। এর আগেও আমি আপনার পোস্ট এর মাধ্যমে লিওর ভিডিওগ্রাফি দেখেছিলাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাড়িতে যদি এমন একটা সুন্দর বিড়াল থাকে তাহলে খুবই ভালো লাগে। বেশ দারুণভাবে আপনি বিড়ালের ভিডিও ধারণ করে আমাদের দেখানোর সুযোগ করে দিয়েছেন। দেখে যা বুঝতে পারলাম এটা আপনাদের প্রতি আদরের। যাই হোক অনেক সুন্দর ছিল ভিডিও ধারণ।

 2 years ago 

ইলমার মতো আমার ছেলেও বিড়াল খুব পছন্দ করে।আমিও আপনার মতো রক্ষনাবেক্ষনের ঝামেলার জন্য আনতে চাই না।আপনি আত্মীয়ের বাসায় গিয়ে লিও এর ভিডিও করলেন।ছোট এই বিড়ালটি দেখতে কিউট।ভিডিওগ্রাফিটি ভালো লাগলো ভাইয়া। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মা হারা ছোট্ট একটি লিও নামের বিড়াল দেখে খুবই ভালো লাগলো , তবে লিও খুব অসুস্থ জেনে কষ্ট লাগলো। লিওর সুস্থতা কামনা করছি। দেশীয় জাতের বিড়াল গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আপনি আত্মীয়ের বাসায় গিয়ে বিড়ালের চমৎকার একটি ভিডিও করেছেন। প্রতি সপ্তাহে এই ধরনের সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65248.09
ETH 1879.61
USDT 1.00
SBD 0.38