পিঁপড়ের মশা খাওয়ার ভিডিওগ্রাফী। || An exceptional videography of Ant 🐜 & Mosquito 🦟.
|
|---|
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি সবসময়ই ভিন্নধর্মী কিছু খুঁজে বের করতে চেষ্টা করি, যা হয়তো আপনি দেখেননি কিংবা দেখেও এড়িয়ে গেছেন। আমি সেই সমস্ত জিনিস খুঁজে থাকি যা সবাই তুচ্ছতাচ্ছিল্য করে। যাইহোক পোকা মাকড় আমার বেশ ভালো লাগে, কারনটা হচ্ছে এদের ফটোগ্রাফী কিংবা ভিডিওগ্রাফী করলে দারুন লাগে। তবে এদের ফটোগ্রাফী কিংবা ভিডিওগ্রাফী যাই করুন না কেন আপনাকে ধৈর্য্য পরীক্ষা দিতে হবে। আর যদি পোকাটি ক্ষুদ্র হয় তাহলে তো কোন কথাই নেই, বেশ ঘাম ঝড়াতে হবে তা সুন্দরভাবে ধারন করতে।
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
আমি গত কয়েকদিন আগে ঢাকার বাসায় গিয়েছিলাম। আপনারা হয়তো জানেন আমার ছোট একটি বাগান রয়েছে, আর সেখানেই বিভিন্ন পোকামাকড়ের আবাসস্থল। আমি মাঝে মাঝেই চেষ্টা করে সেখানকার কিছু চমৎকার দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করতে। তো সেখানে খেয়াল করলাম এই ছোট্ট লাল পিঁপড়ে মুখে করে কিছু একটা নিয়ে যাচ্ছে, বেশ ভালো করে খেয়াল করে দেখলাম এটা মশা। পিঁপড়েটা বেশ কষ্ট করে মশাটি বহন করছে এবং খাওয়ার চেষ্টা করছে।
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
আমি তাড়াতাড়ি আমার ম্যাক্রোলেন্সটি বের করে ফটোগ্রাফী এবং ভিডিওগ্রাফী করতে শুরু করলাম। ছবিগুলো দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটা সহজ কাজ, কিন্তু বিশ্বাস করুন দুই মিনিটের ঐ ভিডিওগ্রাফী আর কিছু ছবি তুলতেই আমার ঘাম ছুটে গেছে। যাইহোক যখন ভিডিওগ্রাফী করছিলাম তখন হঠাৎ করেই আমার ছেলে ইয়ান ছুটে আসে এবং আমার কাজের বারোটা বাজিয়ে দেয়। কি আর করা যতটুকু সম্ভব পরিষ্কার ভিডিওগ্রাফী করার চেষ্টা করেছি, আশাকরি আপনাদের ভালো লাগবে।
তো চলুন দেখে আসি ভিডিওগ্রাফীটি।
পরিশেষ
আশাকরি আমার ভিডিওগ্রাফী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
ভাই পিঁপড়ে যে মশা খায় তা আজকে আপনার ভিডিওগ্রাফির মধ্যে দিয়ে দেখতে পেলাম। দারুন একটা জিনিস ভিডিও করেছেন ভাই। এই বিষয়টি কিন্তু আমার আগে জানা ছিল না। ভিডিও ধারণ করেছিলেন খুব ধৈর্য সহকারে। এ ধরনের মুহূর্তগুলো সব সময় তো পাওয়া যায় না। অনেক ভালো লেগেছে ভাই ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
পিঁপড়ের মশা খাওয়ার ভিডিওগ্রাফী দেখে মুগ্ধ হয়ে গেলাম। কখনো এভাবে কাছে থেকে দেখা হয়নি। এধরনের কাজ গুলো করতে অনেক কষ্ট করতে হয়। এধরনের ভিন্ন ধর্মী আয়োজন গুলো আমি ভীষণ পছন্দ করি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
পিঁপড়ার মশা খাওয়ার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমি কখনো দেখিনি৷ আজকে আপনার কাছ থেকে প্রথম এটিকে দেখতে পেলাম৷ খুবই সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফি করেছেন৷ একইসাথে খুবই ভালোভাবে আপনি এর ভিডিওগ্রাফি করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কনটেন্ট শেয়ার করার জন্য৷
Heres a free vote on behalf of @se-witness.
অনেক দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। এত ধৈর্য সহকারে আপনি যে এটা করতে পেরেছেন ভেবে আমার অবাক লাগছে। ছোট্ট একটা পিঁপড়ে মশা খাওয়ার এই ভিডিওগ্রাফি টা দেখে আমার অনেক ভালো লাগলো ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট সহকারে ভিডিওটি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। এধরনের কাজগুলো বেশ কঠিন।
https://twitter.com/emranhasan1989/status/1699484369919042016?t=rlplxVYNAPT3O1j11983ag&s=19
একটি পিঁপড়ে কিভাবে একটি মশাকে খেয়ে ফেলছে তার একটি ইন্টারেস্টিং ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।এই ভিডিওগ্রাভিটি দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি এত মজার একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পিঁপড়ের মশা খাওয়ার ভিডিওগ্রাফি। ঢাকাতে আপনার ছোট্ট একটি বাগান রয়েছে জানতে পেরে বেশ ভালো লাগলো। সেখানে গিয়ে আপনি ভিডিওগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা ধারণ করেছিলেন তাও জানতে পারলাম। আসলে ভাই এই পিঁপড়ে যদি কামড় দেয় তাহলে সত্যি বেশ কষ্ট হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বিশেষ করে আপনার ভিডিওগ্রাফি গুলো খুবই চমৎকার হয়। কারণ আপনি ভিন্ন ধরনের কিছু শেয়ার করার চেষ্টা করেন সব সময়। এটা খুবই আশ্চর্যজনক একটি ঘটনা পিঁপড়া মশাকে খাচ্ছে। মশা রক্ত খায় মানুষের আবার পিঁপড়া খাচ্ছে মাশাকে চমৎকার লাগলো আপনার ভিডিও। অনেক ধন্যবাদ ভিন্ন ধরনের একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।