গরিবের হক কতটুকু আদায় করেছেন? || বাড়ির ফ্রিজটা বড় হয়নি তো?

in আমার বাংলা ব্লগ3 years ago
গরিবের হক কতটুকু আদায় করেছেন?
বাড়ির ফ্রিজটা বড় হয়নি তো?

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

সেদিন একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বললেন বাড়ির ফ্রিজটা পরিবর্তন করতে হবে। আমি বললাম কেন হঠাৎ ফ্রিজটা পরিবর্তন করতে চাইছেন? তার ভাষ্য হচ্ছে সামনে কোরবানির ঈদ আসছে তাই বেশি মাংস সংরক্ষণ করতে হবে। আমি তার কথা শুনে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি স্পষ্ট বুঝতে পারলাম তিনি কোরবানি দিচ্ছেন শুধুমাত্র নিজে তার খিদে মেটানোর জন্য এবং তিনি কোরবানির আসল উদ্দেশ্য জানেন না।

কোরবানির আসল উদ্দেশ্য হলো নিজের প্রিয় পশুটিকে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কোরবানি করা, এখানে প্রধান ব্যাপার হলো আপনার অন্তর থেকে আপনি কোন নিয়তে কোরবানি করছেন ✨ এখানে মূল ব্যাপারটা হলো মনের পশুবৃত্তি কোরবানি করে একজন শুদ্ধ মানুষ হবার চেষ্টা করা। এছাড়াও আপনার কোরবানির উপর আত্মীয় স্বজন এবং গরিব মানুষের হক রয়েছে। অর্থাৎ আপনি তিনটি ভাগে ভাগ করে আত্মীয় স্বজন, গরীব মানুষ এবং নিজের মধ্যে সমবন্টন করবেন।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এখন আপনি যদি শুধু মাত্র নিজের খিদে মিটিয়ে এবং সারাবছর খাওয়ার জন্য নিজের রেফ্রিজারেটর ভর্তি করেন তাহলে এটা শুধু মাত্র আপনার খিদে মেটাবে। কিন্তু এর প্রধান উদ্দেশ্য হাসিল হবেনা, বরং এতে করে আপনি সরাসরি গরীবের হক নষ্ট করলেন।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এই ছবিগুলো ঈদের দিন বিকেলে তোলা, আমাদের বাসার সামনে অসংখ্য দরিদ্র মানুষ ভিড় করতে থাকে। কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে করতে বিকেল হয়ে যায়, অবশেষে দ্রুত ভাগ বাটোয়ারা করে একটি অংশ নিয়ে আমি দ্রুত নিচে নেমে আসি। তবে মানুষ বেশি থাকায় আমাদের দারোয়ান চাচার সহযোগিতা নিয়ে শেষ পর্যন্ত বন্টন শেষ করলাম। সত্যিই সামান্য এই উপহার পেয়ে তাদের মুখে কিছুটা হলেও তৃপ্তির হাসি দেখতে পেলাম। হয়তো তাদের পরিবার অপেক্ষায় রয়েছে কিছুটা খাবারের অপেক্ষায়। সত্যি বলতে আমি নিজেও একটু তৃপ্তির হাসি হাসলাম, হয়তো আমার দেবার সামর্থ্য কম কিন্তু তাদের একটু কিছু পাবার আনন্দ হয়তো আমার দেবার অপ্রতুল সামর্থ্য তাদের ভুলিয়ে দেবে।

"আরো একটা ব্যাপার হলো সেই লোকটির মতো আমার বাড়ির ফ্রিজটা বড় হয়ে যায়নি।"



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যারা গরিবের হক পুরোপুরিভাবে পূর্ণ না করে নিজের জন্য সংরক্ষণ করে তাদের কোরবানি কখনোই হবে না। শুধু লোক দেখানো কোরবানি কখনো বিশুদ্ধ কোরবানি হবে না। ভাইয়া আপনার লেখাগুলো সত্যিই দারুণ ছিল। আপনি সবসময় বাস্তবতা গুলো তুলে ধরার চেষ্টা করেন দেখে ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ আপু, আমার পোস্টটি পড়ার জন্য।
কথাগুলো নিজের উপলব্ধি থেকে লেখার চেষ্টা করেছি। আমি ব্যাপারগুলো গভীরভাবে অনুভব করি আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি আসলে গরিবের হক মেরে খাওয়া তার চেয়ে কোরবানি না করাই অনেক ভালো। এই বছর অনেক শান্তিপূর্ণভাবে মানুষকে নিজের হাতে মাংস বন্টন করে দিয়েছি কিছুটা হলেও মনে শান্তি মিলেছে। কোরবানি করা মানে নিজের আত্মশুদ্ধি করা এবং গরিবের হক আদায় করা। এভাবে ফ্রিজে রেখে সারা বছর খাওয়ার কোন মানে হয় না।

 3 years ago 

যারা সারাবছর ধরে মাংস খাওয়ার জন্য কোরবানি করে তাদের আসলে কোরবানির হক আদায় হবে না।

 3 years ago 

আসলে এখন সমাজ দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। অনেক লোক আছেন যে তারা শুধুমাত্র দেখানোর জন্য কুরবানী করছেন। কোরবানির উপর আত্মীয় স্বজন এবং গরিব মানুষের হক রয়েছে একদমই ঠিক বলেছেন। আপনি কোরবানির মাংস গরিব মানুষের মাজে বিতারন করেছেন জেনে খুশি হলাম। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

হ্যা অনেক মানুষ শুধুমাত্র নিজের খিদে আর লোক দেখানোর জন্য কোরবানি করে।

 3 years ago 

আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে সচেতন মূলক পোস্ট শেয়ার করে থাকেন,ঠিক পূর্ব দিনের ন্যায় আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি জনসচেতন মূলক পোস্ট শেয়ার করেছেন। যেখানে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে উপস্থাপন করেছেন, সত্যি এই বিষয়ে আমাদের সকলের সজাগ থাকতে হবে যেন আমাদের কুরবানী হালাল হয়।

 3 years ago 

ধন্যবাদ ভাই, আমার পোস্টগুলো নিয়মিত পড়ার জন্য। চেষ্টা করি সবসময়ই বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে পোস্ট উপস্থাপন করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37