আমার ভিডিওগ্রাফি:) ছোট্ট পোকার ফুলের মধু খাওয়ার দৃশ্য। My Exceptional videography: ) insect.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
:) আমার ভিডিওগ্রাফী :)
ছোট্ট পোকার ফুলের মধু খাওয়ার দৃশ্য

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আমার পোস্ট যারা নিয়মিত পড়েন, তারা জানেন আমি পোকামাকড় জিনিসটা ভীষণ পছন্দ করি। তাইতো বারবার চেষ্টা করি এই ছোট্ট ছোট্ট পোকাগুলোর চমৎকার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করার। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করছি একটি করে ভিডিওগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করার, তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি চমৎকার পোকার ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম।

আজকের ভিডিওগ্রাফিটি অত্যন্ত আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ পোকাটি দেখতে ভীষণ সুন্দর এবং সে তার ছোট্ট সুর দিয়ে ফুলের থেকে খুব চমৎকার ভাবে মধু সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছে সত্যি ভিষণ আকর্ষণীয় দৃশ্য।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমার ক্ষেত্রে আমি যেখানেই যাই সেখানেই পাতা এবং ফুলের মাঝে এই চমৎকার পোকার অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করি। এরপর যদি আমার কাছে পোকাটি আকর্ষণীয় মনে হয় ঠিক তখনই আমি আমার ফোনের ক্যামেরা বের করে তার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করে থাকি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

আমাদের বাসার ঠিক পাশেই চমৎকার কিছু ছোট ছোট ফুল দেখতে পেয়েছিলাম এবং ঠিক সেই ফুল গুলোর মাঝেই এই চমৎকার দেখতে পোকার অস্তিত্ব টের পেলাম। সাথে সাথেই আমি আমার মোবাইল ফোনটি বের করে এই চমৎকার প্রকার ভিডিওগ্রাফি করতে শুরু করলাম। প্রথমে আমি বেশ কয়েকবার ভিডিওগ্রাফি করেও তেমন মন মতো কিছু পেলাম না। এরপর আবারও চেষ্টা করার পর এই চমৎকার ভিডিওগ্রাফিটি করতে পারলাম। আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি দেখে নেয়া যাক।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওগ্রাফিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 years ago 

ফুল থেকে পোকা মধু খাওয়ার দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগেম আজকে আপনি খুবই সুন্দর একটি ভিডিও করেছেন। এই ছোট পোকা ফুল থেকে মধু আহরণ করছে, সেই দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন। ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

পোকামাকড় জিনিষটা আমার কাছেও বেশ ভালো ৷ এসব ছোট প্রাণি দেখতে যেমন সুন্দর তেমনই আর্কষনীয় ৷ তবে আপনার ভালোলাগা এবং দক্ষতা দুটোই বেশ চমৎকার ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে ছোট পোকাটির দৃশ্যে ক্যামেরায় ধারণ করেছেন এবং সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ খুবই ভালো লাগলো আমার , আপনার এমন সুন্দর ভিডিওগ্রাফি উপভোগ করে ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই। পোকামাকড় আমার ভীষণ ভালো লাগে। ঠিক সেই কারনেই বারবার চেষ্টা করি এদের ছবি এবং ভিডিও শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনার ভিডিওগ্রাফি গুলো বেশ দারুন হয়। ছোট পোকার ফুল থেকে মধু খাওয়ার দৃশ্যের ভিডিওগ্রাফি করেছেন অনেক চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
সবসময়ই চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো করে উপস্থাপন করার।

 2 years ago 

এমন সুন্দর ভিডিও গুলো আমার খুবই ভালো লাগে। একদম প্রাকৃতিক পরিবেশের মাঝ থেকে ধারণ করা হয় এই জাতীয় ভিডিওগুলো। যেখানে শিক্ষণীয় বিষয় থেকে থাকে। আমার আপু তিনিও তো জীবন ধারণের জন্য যেমন পরিশ্রম করি ঠিক তেমনি এই সমস্ত পোকা গুলাও তাদের ব্যস্তময় মুহূর্ত আমাদের দেখানোর চেষ্টা করে। আর এভাবে বিরধো ধারণ করার পাশাপাশি এই সমস্ত পোকা নিয়ে ভাবতে ভালো লাগে।

 2 years ago 

আমাদের পুকুর পাড়ে এমন গাছ জন্মায় এবং এমন সুন্দর সুন্দর কিটপতঙ্গ গুলো মধু আহরণ করতে আসে লক্ষ্য করেছি। তবে কখনো এভাবে ভিডিও ধারণ করা হয়নি। কিছুদিন আগে লিমন ভাইয়ের আইডিতে দেখলাম এমন একটা পোকার ভিডিও শেয়ার করেছেন। খুব ভালো লাগলো ভাইয়া আপনার এই ভিডিওটা দেখে।

 2 years ago 

ধন্যবাদ আপু।
আপনিও চেষ্টা করলে এরকম ভিডিওগ্রাফি করতে পারেন। একটু ধৈর্য ধরে ভিডিও করলেই হলো।

 2 years ago 

ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে এবং দেখতে ভীষণ পছন্দ করি। মধু খাওয়ার দৃশ্যের চমৎকার একটি ভিডিও তুলে ধরেছেন। এধরনের দৃশ্য গুলো দেখলে এক ধরনের শান্তি চলে আসে। অনেকেই হয়তো এতো কাছে থেকে মধু খাওয়ার দৃশ্য দেখেনি। আশাকরি আপনার পোস্ট দেখে সবাই খুশি হবেন। সময় এবং ধৈর্য সহকারে ভিডিওগ্রাফি করেছেন। আপনার এধরনের ভিডিওগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। নতুন ভিডিওগ্রাফি পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ লিমন।
আমার কাছেও ফটোগ্রাফী আর ভিডিওগ্রাফি ভীষণ ভালো লাগে।

 2 years ago 

ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্ৰাফি করতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার একটি পোকার মুগ্ধ সংগ্রহ করার ভিডিওগ্ৰাফি করেছেন ভিডিওটি আসলেই অনেক সুন্দর হয়েছে। তাছাড়া এধরনের ভিডিওগ্ৰাফি অনেক সময় নিয়ে করতে হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি সময় ও ধৈর্য নিয়ে সুন্দর ভাবে ভিডিওটি ধারণ করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আসাদুল, আমার ভিডিওগ্রাফির প্রশংসা করার জন্য। তুমিও চেষ্টা করে যাও চমৎকার ভিডিওগ্রাফি উপস্থাপন করার।

 2 years ago 

আপনার ভিডিওগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে ভিডিও করেছেন। আসলে ফুল থেকে মধু সংগ্রহ করার দৃশ্যটি আপনি খুবই সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন, অসাধারণ ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37