স্বার্থের বেড়াজালে মানুষ।

in আমার বাংলা ব্লগ3 years ago
স্বার্থের বেড়াজালে মানুষ

photo-1525490971412-c45e2676c4a4.jpeg

সংগ্রহশালা

এমন কি আপনার সাথে হয়েছে কখনো ?
আপনি কোন মানুষের খুব খারাপ সময় সাথে ছিলেন কিন্তু আপনি আপনার দুঃসময়ে তাকে পেলেন না।
উত্তরটা আমি জানি, আপনি বললেন ঠিক তাই ঘটেছে আমার সাথে। পৃথিবীর মানুষগুলো বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছে দিনদিনই, কেউ কারোর দুঃসময়ের বন্ধুকে মনে রাখতে চায় না। সবাই শুধুমাত্র বর্তমান সুখের সময়ে যারা রয়েছে তাদের নিয়ে এগিয়ে যেতে চায়। ঠিক এই কারণেই মানুষ দিন দিন তাদের সত্যিকারের বন্ধুকে হারিয়ে ফেলছে স্বার্থের বেড়াজালে জড়িয়ে।

আমার কথা হচ্ছে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আর কোন দিন বিপদে পরবেন না কিংবা কারো সহযোগিতা লাগবে না?

উপর ওয়ালার খেলা বোঝা বড্ড দায়, আজ যে ধনী কাল সে রাস্তার ফকির। মূল কথা হচ্ছে আপনার ভালো এবং খারাপ সময় বিধাতার লিখনে লিখা। আপনি চাইলেও আপনার অবস্থার পরিবর্তন করতে পারবেন না যতক্ষন না তিনি চাইছেন। উপর ওয়ালা অনেক সময় এটাও পরীক্ষা করেন যে মানুষটিকে আপনার বিপদ মুক্তির উসিলা করে পাঠিয়েছেন আপনি তার মূল্যায়ন কতটুকু করেছেন।

দেখুন সব মানুষ শুধু মাত্র অর্থের পাগল নয়। এটা ঠিক জীবন পরিচালনা করতে অর্থের প্রয়োজন রয়েছে কিন্তু এটাই সব কিছু নয়। একজন মানুষের প্রতি আপনার শ্রদ্ধা বোধ, সম্মান কিংবা বন্ধুত্বের দাবি মেটানো এগুলো হলো সেই মানুষটির অনেক বড় প্রাপ্তি।
এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার বিপদে পাশে ছিল, আপনার কি সেই মানুষটির পাশে দাঁড়ানো উচিত নয়?
কেউ কেউ হয়তো বলেই ফেলতে পারেন, এখন কি আর পেছনে ফিরে তাকানোর সময় আছে? সত্যিই তাই এখন আর সময় নেই কিন্তু সেই সময়ে মানুষটি সহযোগিতা হয়তো আপনাকে আজ এই অবস্থানে উঠিয়ে এনেছে।
আপনি আজ স্বার্থের বেড়াজালে নিজেকে জড়িয়ে সেই মানুষটিকে ভুলতে বসেছেন। আপনাকে শুধুমাত্র দোষ দিয়ে কি লাভ বলুন? পুরো দুনিয়া এই এক নিয়মে চলছে, কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। কিন্তু তার পরও কিছু মানুষের কলিজা এতোটাই বড় আপনার খারাপ সময়ে ঠিক আপনার পাশে ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু সমস্যা কেটে গেলে ঠিক নির্লজ্জের মতো বেমালুম সব ভুলে যান।
তবুও আবারো বলি বিবেকের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে, তাই মনের জানালা খুলে সেই সত্যিকারের বন্ধুর কথা মনে করুন। এতে হয়তো আপনার পাপ মোচন হলেও হতে পারে।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এখন আর এই দুনিয়া সেই দুনিয়া নেই। স্বার্থের বেড়াজালে মানুষ। সবাই নিজেকে নিয়ে অনেক ব্যাস্ত। চমৎকার লিখেছেন আপনার পোস্টটি শিখনিও ছিলো। প্রতিনিয়ত চমৎকার চমৎকার পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।

 3 years ago 

ধন্যবাদ লিমন আমার পোস্টটি পড়ার জন্য।
মানুষ এখন অনেক বেশি স্বার্থের দিকে ছোটে।

Heres a free vote on behalf of @se-witness.

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। পড়ে খুব ভালো লাগলো। আর অনুভব করলাম পৃথিবীর মানুষগুলো এমনই।সময়ের সাথে সাথে তারা সব ভুলে যায়।কিন্তু তারা এটা মনে রাখে না বিপদ আবারও আসবে। তখন তার স্বার্থপর মুখটি কোথায় লুকিয়ে আবার সে অন্যের সাহায্য নেবে?? খুব ভালো লিখেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

পৃথিবী এখন স্বার্থপরতায় পরিপূর্ণ। তবুও কিছু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

 3 years ago 

দুনিয়াটা বড্ড স্বার্থপর ভাইয়া আসলেই এই দুনিয়ার বেড়াজালের হিসাব নিকাশ করতে গেলে বেশ খারাপ লাগে। একদম ঠিক বলছেন কথাগুলো। আসলে বিপদের সময় যদি আপনার পাশে এসে কেউ দাঁড়ায় তাহলে পরবর্তীতে তাকে স্মরণ রাখা উচিত। আবার অনেকে আছেন আপনার বিপদ জেনেও কিন্তু পাশে এসে দাঁড়ায় না। আবার অনেকে আছেন বিপদের পাশে আসলেও কিন্তু পরবর্তীতে সেই যখন বিপদে পড়ে তার কথা কেউ মনে রাখে না। অনেক সুন্দর সুন্দর কথা গুলো বললেন প্রতিটি কথায় অনেক যুক্তি ছিল ভালো লেগেছে।

 3 years ago 

দুনিয়া এখন বেশ কঠিন হয়ে যাচ্ছে, তবুও কিছু মানুষ রয়েছে যারা চেষ্টা করে যায় মানুষকে সহযোগীতা করার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64018.51
ETH 1844.70
USDT 1.00
SBD 0.38