করোনার বুষ্টার ডোজ গ্রহণ করলাম 💉 || করোনার বুষ্টার ডোজ নেয়াটা কতটুকু জরুরি?
বুষ্টার ডোজ গ্রহণ করলাম
করোনার বুষ্টার ডোজ নেয়াটা কতটুকু জরুরি?
করোনার বুষ্টার ডোজ নেয়াটা কতটুকু জরুরি?
🍄 সুত্রপাত 🍄
সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি।আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি করোনার বুষ্টার ডোজ গ্রহণ করলাম। তাই শরীরটা বিশেষ ভালো লাগছেনা। আমি যদিও অনেক রাতে নিরিবিলি পোস্ট করি কিন্তু শরীরের মতি গতি ভালো লাগছেনা জ্বর এখনি চলে এসেছে, হয়তো কিছুক্ষণ পর আর পোস্ট করার মতো অবস্থায় থাকবো না তাই পোস্টটি গুছিয়ে করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। আশাকরি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তবে প্রথমেই করোনার বুষ্টার ডোজ নেয়াটা কতটুকু জরুরি তা নিয়ে পর্যালোচনা করছি। চলুন শুরু করি।
করোনার বুষ্টার ডোজ নেয়াটা কতটুকু জরুরি?
আমাদের মধ্যে অনেকেই করোনার দুটি ডোজ নিয়ে নিয়েছি। অনেক অনেকেই হয়তো ভাবছেন বুষ্টার ডোজ দেবো কি দেবো না। না দিলেও তো হয়, দুটি টিকা তো দেয়া আছেই। দেখুন করোনা ভাইরাস সময় যত গড়াচ্ছে ততই তার রুপ বদলে আরো শক্তিশালী হয়ে উঠেছে। এমনও দেখা যাচ্ছে করোনার দুটি ডোজ দেয়ার পরেও করোনাতে আক্রান্ত হচ্ছেন কারন রুপ বদলাচ্ছে করোনা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাদের জন্য টিকা দেয়া একদমই জরুরি। এটা দেয়ার পর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং করোনার ঝুঁকি কমাবে। তাই বুষ্টার ডোজ দেয়া বিশেষ জরুরী সবার জন্য।
আমার বুষ্টার ডোজ দেয়া
আমার টিকা কেন্দ্র হলো কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা। টীকা কেন্দ্রের পাশেই আমার এক পরিচিত ভাইকে ফোন করলাম কখন গেলে ভিড় কম পড়বে? সে জানালো খুব সকালে বেশ ভিড় হয়, বেলা গড়াতে থাকলে ভিড় কমতে থাকে। তাই বাসা থেকে সকাল দশটার পর বের হলাম। টিকা কেন্দ্রে ঠিক এগারোটার আগে প্রবেশ করলাম।
আলহামদুলিল্লাহ তার কথা মতো কিছুটা পরে গিয়ে কোন ভিড় চোখে পড়লো না। সরাসরি যারা এন্ট্রি করে তাদের কাছে চলে গেলাম। তারা এক মিনিটের মধ্যে আমার টিকা কার্ড এন্ট্রি করে নিলো। আমাকে তিন নাম্বার রুমে যেতে বললো টিকা দেয়ার জন্য।
আমি প্রতিবার টিকা দেয়ার সময় পাতলা টিশার্ট পরে যাই যাতে টিকা দিতে সুবিধা হয়। আমি তিন নাম্বার রুমে প্রবেশের পর আমাকে বসতে দেয়া হলো। চোখের পলকে একজন নার্স টিকা দিয়ে দিলেন। তিনি আমাকে বললেন জ্বর আসতে পারে আপনি নাপা অথবা পেরাসিটামল খেয়ে নেবেন।টিকা নেয়ার পর দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে।
🪴 নিজস্ব কিছু কথা 🪴
যখন লিখাটি শেষ পর্যায়ে তখন শরীরে বেশ জ্বর অনুভব করছিলাম এবং মাথা ব্যাথা করছিলো। যাক শেষ করতে পারলাম পোস্টটি এটাই বড় কথা। সবাইকে বুষ্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়ে বিদায় নিলাম। দোয়া করবেন আমার জন্য 💌
| বিষয়বস্তু | করোনার বুষ্টার ডোজ গ্রহণ করলাম |
|---|---|
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
ভাইয়া, আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম আপনি বুস্টার ডোজ দেওয়ার কারণে অসুস্থতাই ভোগছেন।আমি অনেকের থেকে শুনেছি করোনা বুস্টার ডোজ দিলে জ্বর উঠে। ভাইয়া,আমি দ্বিতীয় ডোজ দিয়েছে কিন্তু এখনো করোনা বুস্টার ডোজ দেওয়া হয়নি। বুস্টার ডোজ না দেয়ার কারণ আছে সেটি হচ্ছে আমি অসুস্থ হলে, বাবুকে দেখার মতো কেউ থাকবে না তাই। ভাইয়া, আপনি একদম ঠিক কথা লিখেছেন বুস্টার ডোজ দেওয়া খুবই জরুরি কারণ করোনা ভাইরাস তার রূপ পরিবর্তন করছে প্রতিনিয়ত। দ্বিতীয় ডোজ দেওয়ার পরও অনেকে করোনা আক্রান্ত হচ্ছে। যাইহোক ভাইয়া আপনার সুস্থতা কামনা করে করছি। ধন্যবাদ
জি আপু আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। দেখুন এটা বাংলাদেশ কয়েকদিন পর হয়তো আর টিকা পাবেন না। তাই আমি পরামর্শ দেবো বাসায় কোন নিকট আত্মীয় এনে হলেও টিকা দিয়ে দিন। আর জ্বর শরীর ব্যাথা এটা দুদিন থাকবে হয়তো। আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে।
জি তাহলে আপনার পরামর্শটা গ্রহণ করলাম বোস্টার ডোজ দিয়ে দিব ভাইয়া😊
ধন্যবাদ আপু।
আমার নিজেরও বুস্টার ডোজ গ্রহণ করা হয়নি তবে এটা খুব দ্রুত গ্রহণ করা উচিত। যদিও করোনার প্রভাব এখন অনেকটাই কম তবে যেকোনো সময় বেড়ে যেতে পারে যার জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার বুস্টার ডোজ গ্রহণ করার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
যদি ম্যাসেজ এসে থাকে তাহলে টিকা নিয়ে নিন।
এটা ভালো হবে। পরবর্তীতে টিকার সংকট দেখা দিতে পারে।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
অনেক ভালো করেছেন ভাইয়া বুস্টার ডোজ দিয়ে ফেলেছেন। আমি আসলে এখনো ২য় ডোজ দিতে পারিনি, সময় স্বল্পতা ও ব্যস্ততার কারণে। খুব শীঘ্রই নিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার তৃতীয় ডোজের কথা শুনে আমার ২য় ডোজের কথা মাত্র স্মরণ পড়লো।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
যত তাড়াতাড়ি সম্ভব টিকাগুলো দিয়ে দেন। নাহলে টিকা স্বল্পতা হতে পারে, বাংলাদেশতো বিশ্বাস নাই।
ঠিক বলেছেন ভাই আসলে বাংলাদেশের কোন বিশ্বাস নাই। খুব শীঘ্রই দিয়ে দিব ধন্যবাদ আপনাকে সুন্দর একটি উপদেশ দেওয়ার জন্য।
বাহ আমার টিকার কেন্দ্র ও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল কেন্দ্রে। আমার দুই ডোজ দেওয়া আছে। ৩য় বা বুস্টার ডোজের অপেক্ষায় আছি। দেখি কবে মেসেজ আসে। হ্যা যাদের শরীরে রোগ পতিরোধ ক্ষমতা কম তাদের উচিৎ বুস্টার ডোজ নিয়ে ফেলা। শুধু তারা না সবারই উচিৎ এই বুস্টার ডোজ নেওয়া।
জি ভাই। মেসেজ আসা মাত্র টিকা দিয়ে দেবেন নাহলে টিকা সল্পতা হতে পারে ভাই।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
স্যার আপনি আজকে করোনার বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ভালো হয়েছে। এই বুষ্টার ডোজ নিলে নাকি শরীরে প্রচুর জ্বর আসে। ভালো ভাবে ঔষধ খেয়ে নেন। আর বিশ্রাম করেন। দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ 🤲
হ্যা জ্বর আর শরীরে ব্যাথা এসেছে।
ঔষধ খেলাম মাত্র।
দেখি কি হয়।
হাহাহাহা ভাই আমিও কিন্তু এই হসপিটাল থেকেই আমার করোনার ভ্যাকসিন গুলো গ্রহন করেছি, তবে মাস দুয়েক আগে আমার ভ্যাকসিন নিয়ে হয়ে গেছে, আপনার আজকের এই অভিজ্ঞতার কথা শুনে খুব ভালো লাগলো আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা, এই ভ্যাকসিন আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন, তবে শরীর বেশ খারাপ হয়ে যায় দু একদিন, পূর্বের দুইটি ভ্যাকসিন আমাকে তেমন কাবু করতে পারেনি, তবে তৃতীয় ভ্যাকসিন আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
জি ভাই ভেকসিনটা শরীরের জন্য অনেক উপকার। এটা নেয়া থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
আমার প্রথম দুই ডোজ সমস্যা করেনি কিন্তু তৃতীয় ডোজে বেশ কষ্ট পেলাম।
আমিও ভাইয়া দুটি ডোজ নিয়েছি। তবে বুষ্টার ডোজের মেসেজ এখনো আসেনি, আসলে নিয়ে নিবো। আপনি নিয়ে নিয়েছেন দেখে ভালো লাগলো। কয়েকদিন রেস্টে থাকেন। টিকা দেয়ার পর শরীরে জ্বর উঠে যায় । আমারও উঠেছিল জ্বর। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠতে পারেন ❤️
তৃতীয় ডোজের মেসেজ আসলে তাড়াতাড়ি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার গতকাল থেকে প্রচন্ড শরীর ব্যথা এবং জ্বর। দেখি কি হয় ।
দোয়া করবেন।
আমার করুণা ডোজ অনেক আগেই কমপ্লিট করা হয়ে গেছে তবে আপনার করুনার ডোজ দেওয়া দেখে অনেক ভালো লাগতেসে।
আমাদের সবসময় সেফ থাকা জরুরী আপনার অভিজ্ঞতাটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল।
আপনার কি বুষ্টার ডোজ নেয়া আছে?
যদি নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো।
দোয়া রইল 🥀
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সচেতন নাগরিক হিসেবে করোনার বুষ্টার ডোজ আমাদের গ্রহণ করা উচিত। কারণ বলাতো যায় না আবার কখন করোনার নতুন ভ্যারিয়েন্ট আসে৷ যাইহোক ভাই জেনে ভালো লাগলো আপনি আপনার করোনার বুষ্টার ডোজ গ্রহণ করেছেন। শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
হ্যা নতুন ভেরিয়েন্ট আসতে পারে তাই সবার টীকা নেয়া উচিত।
বুস্টার ডোজ গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন ভাইয়া যদিও আমি এখন পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করিনি তবে খুব শীঘ্রই গ্রহণ করবো ভাবছি। যেহেতু কিছুদিনের মধ্যেই ঢাকা চলে যেতে হবে তার আগেই নিতে হবে। আপনার বুস্টার ডোজ গ্রহণ করা দেখে আমার মনে পড়ে গেল আমার তো মনেই ছিলনা। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়ে ফেলুন ভাই।
এটা সবার জন্য অত্যাবশ্যকীয়।