ইফতার রেসিপি :)

বেগুন 🍆 জিনিসটা ভীষণ দামী একটা জিনিস এখনকার সময়ে যেখানে ঘরে ঘরে বেগুনী তৈরি করা হচ্ছে। তাই কিছু অসাধু লোক রাতারাতি এর দাম ৭০-৮০ টাকা পর্যন্ত তুলে দিয়েছে, আমরা যাতে না খেতে পারি। প্রথমেই যখন রোজার বাজার করতে গেলাম আমার মাথায় হাত আর মেজাজ তুঙ্গে উঠে গেলো বেগুনের দাম শুনে। অনেকটা মেজাজ খারাপ করেই বেগুন না কিনে ২৫ টাকা দিয়ে এক কেজি পেপে কিনে এনে প্রথম দিন পেঁপেনি তৈরি করে ফেললাম। দেখলাম অসাধারণ স্বাদের খাবার। খেলাম কয়েক দিন বেশ তৃপ্তি নিয়ে। এরপর স্বাদ পরিবর্তন করে মিষ্টি কুমড়ানী খেলাম। তাও ভীষণ স্বাদের ছিল। এখন চিন্তা করলাম আরো একটু স্বাদের পরিবর্তন করে ২৫ টাকা হালির কাঁচা কলা দিয়ে কলানী তৈরির চেষ্টা করলাম। তো আসুন বন্ধুগন আজ আমার কলানী রেসিপি দেখাই।
| কাঁচা কলা |  | বেসন |  |
| হলুদ গুঁড়া |  | মরিচ গুঁড়া |  |
| লবণ |  | বেকিং পাউডার |  |
| জিরা গুঁড়া |  | মনের মাধুরী | ভরপুর |

| প্রথমেই কাঁচা কলার উপরের খোসা ছাড়িয়ে নিলাম। এরপর ভালোভাবে ধুয়ে চিকন চিকন করে কেটে নিলাম। |

| এইধাপে আমরা একটি মিশ্রণ তৈরি করবো। প্রথমেই একটি বাটিতে এককাপ বেসন নিয়ে নিলাম। এরপর আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এরপর একে একে মরিচ গুঁড়া, বেকিং পাউডার, লবণ এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার সামান্য পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবং একটি মিশ্রণ তৈরি করে নিলাম। মূলত এই মিশ্রণটির মধ্যে ডুবিয়ে আমাদের কলানী তৈরি হবে। |

| এই ধাপে আমাদের কলানী ভেজে নেয়ার পালা। প্রথমেই একটি কড়াই চুলায় চাপিয়ে দিলাম এবং কিছুটা সোয়াবিন তেল ঢেলে দিলাম। তেল গরম হলে পাতলা করে কেটে কলা গুলো মিশ্রনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এবার ডুবো তেলে কলানী এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। ভাঁজা হলে চামুচ দিয়ে উঠিয়ে নিলাম একটি বাটিতে। এবার পরিবেশনের পালা। |



| স্বাদের কথা কি বলবো অসম্ভব মজার খাবার এটি। আমার এতটুকু আত্মবিশ্বাস রয়েছে কেউ যদি একবার এটি খায় বেগুনীর নাম ভুলে যাবেন |
বেগুনে যাদের এলার্জি রয়েছে তারা অনায়াসে তৃপ্তি সহকারে খেতে পারবে।
কলার দাম কম থাকায় বেশ সাশ্রয়ী খাবার এটা।
কাঁচা কলার পুরো পুষ্টি এর মধ্যে থাকায় ভীষণ পুষ্টিকর খাবার এটি।
স্বাদের বেলায় ষোলো আনা খাবারটি 😋
| বিষয়বস্তু | বেগুনীর 🍆 বিকল্প কাঁচা কলার কলানী |
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
✨ আমি @emranhasan ✨
💠 আমি আমার মতো 💠


আসলে এই ধরনের রেসিপি দেখলে খেতে খুব ইচ্ছে করে। আপনি খুব সুন্দর করে কাঁচা কলার কলানী তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। কালিনী তৈরি করার ধাপসমূহ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি রেসিপিটি অনেক দুর্দান্ত হয়েছে।। এত অসাধারণ রেসিপি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। আপনিও কলানী তৈরি করে দেখতে পারেন।
https://twitter.com/emranhasan1989/status/1515384554672263172?t=ZOMn5aKJbCBbVKXcE2V4wg&s=19
বেগুনীর চাইতে কলানীই ভালো ভাই। যেভাবে বেগুনের দাম বাড়ছে এখন ভিন্ন পরিকল্পনা বা ছাড়া কোন উপায় নেই। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
সত্যিই দামের সাথে আমরা পারিনা ভাই কিন্তু আমাদের তো কিছু বুদ্ধিও তো রয়েছে।
কি বলেন ☺️
সেটা ঠিক বলেছেন ভাই বাঙালি বলে কথা বুদ্ধি তো অবশ্যই থাকবে। ধন্যবাদ আপনাকে সুন্দর রিপ্লের জন্য ভালো থাকুন সবসময়।
ভাই আপনার পোস্টটি পড়ে বেশ মজা লাগলো ।খুব সুন্দর লিখেছেন আপনি। বিভিন্ন আইটেমের নাম খুব মজা করে লিখেছেন । বেশ চমৎকার কিছু খাবারের নাম লিখেছেন ।এবার কলানিতে এসেছেন। দারুন লাগলো আপনার রেসিপিটি ।সত্যিই চমৎকার ছিল রেসিপিটি। এ ধরনের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হা হা 😄
অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
আপনি একদিন কলানী খেয়ে দেখতে পারেন ☺️
আশাকরি ভালো লাগবে।
কাঁচা কলার কলানি । হা হা হা। দেখবেন যেন পেট আবার হরতাল না ডেকে বসে। এতদিন ভিডিও দেখেছি ফেসবুকে মিষ্টি কমড়োর কুমড়ানি। আজকে দেখলাম কলানি। ভাল ছিল । ধন্যবাদ। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আরে না না ভাই ও একটু আধটু খেলে কিছু হবেনা। আশাকরি পুষ্টিকর খাবারটি একবার খেয়ে দেখবেন।
জিনিসপত্রের দাম তো আমাদের কমানো সম্ভব নয় সেজন্য আমাদের উচিত যখন যে জিনিসের দাম বেশি তার বিকল্প কিছু একটা বের করে ফেলা। আপনার আজকের কলানি দেখে খুবই ভালো লাগলো । দেখে মনে হচ্ছে যে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া বেগুনীর বিকল্প একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
শুধু ধন্যবাদ দিয়ে হবেনা একদিন তৈরি করে খেয়ে বলবেন কেমন লাগলো খাবারটি 😋
ভালো থাকুন দোয়া রইল 🥀
কলানি খেতে আমারও বেশ দারুণ লাগে। আমি মূলত রোযার সময় আলুর চপটা বেশি খাই। তবে এই রেসিপি টি ট্রাই করেছিলাম অনেক আগেই।
দেশনেত্রী এমন ঘোষণা দিলো এখন সবাই এটা দিয়ে মজা নিচ্ছে হাহাহাহা।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
ভাইয়া আপনি অনেক সুন্দর করে কলার চপ তৈরি করেছেন, আপনার চপ তৈরি আমার খুবই ভালো লেগেছে, আপনি একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
জি ভাই রেসিপিটি ইউনিক ছিল।
আপনিও চেষ্টা করতে পারেন।
শুভ কামনা রইল আপনার জন্য 💌
ভালো লাগলো ভাই আপনার কাচ কলার রেসিপি। কারণ বাজারে যে বেগুনের দাম মিষ্টি কুমড়া বা কাঁচকলা দিয়ে কাজ সারতে হবে এখন। যাইহোক নতুন ধরনের রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
জি ভাই ধন্যবাদ।
আমার কাঁচা কলার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
আপনিও তৈরি করে দেখতে পারেন ☺️
বেগুনের অনেক দাম। কলা দিয়ে কাজ চালাচ্ছেন। হাহা। কুমড়ো দিয়ে এরপর কুমড়োনি বানিয়ে আমাদের উপহার দেন ভাই। কলা দিয়েও সুন্দর কলানী হয় তা আপনার মাধ্যোমে দেখতে পেলাম। বাসায় ট্রাই করবো। ধন্যবাদ ভাই
জি ভাই এরপর কুমড়োনী বানিয়ে উপহার দেয়ার চেষ্টা করবো। অতি মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ।