ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া এবং বিয়ে পাকা করা।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230426110010-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

শুভ বিকেল আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজ আমি অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার ইচ্ছায় আজ ছোট ভাই মামুনের বিয়ের জন্য মেয়ে দেখতে গেলাম। আলহামদুলিল্লাহ মেয়ে পছন্দ হয়েছে। এখন শুধুমাত্র বিয়ের তারিখ পাকা করা বাকি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের বিয়ের ব্যাপারটা জানাতে পারবো। তো চলুন দেখে নেয়া যাক পুরো দিনের পরিক্রমা।

IMG20230426104840-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

সকাল বেলাতেই দুই ভাই চলে গেলাম মিষ্টি কেনার উদ্দেশ্য। আর আগে থেকেই অর্ডার করা ফলের ঝুড়ি নিয়ে সকাল এগারোটায় বাসায় ফিরলাম।

Polish_20230426_160250777.jpg

Polish_20230426_160152698.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এবার দুই ভাই বেশ সেজেগুজে তৈরি হয়ে গেলাম মেয়ের বাড়িতে যাবার উদ্দেশ্যে। ছোট ভাই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরেছে আর আমি কালো পাঞ্জাবি পরেছিলাম।

Polish_20230426_160431760.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

এবার রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। মাত্র দশ মিনিটের রাস্তা তাই অটোরিকশা তিনটি নিয়েই যাত্রা শুরু করলাম। আমার ভাগে ফলের ঝুড়ি নেয়ার দায়িত্ব পরেছে 😍 যাক আমরা দুই টুনা টুনি আর ইয়ান এক রিকশায় চড়ে গেলাম।

আলহামদুলিল্লাহ পৌঁছার পর ওরা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর বাসায় পৌঁছার পর ঠান্ডা শরবত এবং নাস্তা দিয়ে আপ্যায়ন করেছে। এরপর শুরু হয় আমাদের পরিচয় পর্ব। এবার মেয়ে দেখানো হয়, মাশাআল্লাহ মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ে দেখার পর মুরুব্বিরা সবাই দোয়া পড়ান এবং মোনাজাত করেন আমার বাবা।
এরপর শুরু হয় গুরুত্বপূর্ণ আলোচনা কিভাবে বিয়ের কাজগুলো করা হবে। আলহামদুলিল্লাহ কোন দ্বিমত ছাড়াই সবকিছু হয়ে গেছে। এরপর শুরু হয় খাওয়া দাওয়ার পর্ব।

Polish_20230426_182641836.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

ভরপেট খাওয়া দাওয়ার পর তাদের হবু নতুন জামাইকে মিষ্টি খাইয়ে দেন শাশুড়ি। এরপর কিন্তু আমাকে মিষ্টি খাইয়ে দেয় ☺️ হা হা বড় ভাই বলে কথা। এরপর তাদের ব্যাক্তিগত গাড়িতে আমাদের বাসায় পৌছে দিয়েছেন তারা।

যাক আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ের একটা তারিখ নির্ধারণ করবো সবাই মিলে। অবশ্যই তা আমার বাংলা ব্লগ পরিবারকে জানানো হবে খুব শিগগিরই 🤗



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই মজা। যাক অবশেষে আপনার ছোট ভাইয়ের বিয়ে পাকাপোক্ত হলো খুবই আনন্দের সংবাদ। শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
দোয়া করবেন ভাই।

 3 years ago 

বাহ্,দারুন তো ঈদের আনন্দের মাঝে আরো একটি আনন্দ।🥰ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া আর বিয়ে পাকা হওয়ার অনুভূতি গুলো পড়ে খুব ভাল লাগলো। শুভকামনা রইলো আপনার ছোট ভাইটির জন্য। ধন্যবাদ সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। ☺️
ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো খবর দেবো।

 3 years ago 

যাক আলহামদুলিল্লাহ এবার ঈদের মধ্যে একটা খুশির খবর পাওয়া গেলো। আপনার ছোট ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখাদেখি হচ্ছে জেনে ভীষণ ভালো লাগলো। মনের ভিতর একটা আনন্দ কাজ করছে। আশাকরি খুব তাড়াতাড়ি বিয়ের একটা পোস্ট দেখতে পারবো। আপনার পুরো পরিবারের জন্য দোয়া রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

 3 years ago 

অনেক ধন্যবাদ লিমন।
ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ের তারিখ জানিয়ে দেবো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই @jasonmunapasee 🤗

 3 years ago 

আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে যেনে অনেক ভালো লাগল। অগ্রিম শুভেচ্ছা রইল আপনার ভায়ের জন্য। তাহলে অতি শ্রীর্ঘই আমরা দাওয়াত পাব হা হা হা।আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
ইনশাআল্লাহ দাওয়াত পাবেন 🤗

 3 years ago 

বেশ আয়োজন করে মেয়ে দেখতে গিয়েছেন। আর ভালোভাবে তা শেষ করেছেন। আপনার ভাই এর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভ কামনা। সুন্দর মুহূর্তের অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
দোয়া করবেন ছোট ভাইয়ের জন্য।

 3 years ago 

শুনে অনেক ভালো লেগেছে আপনার ভাইয়ের জন্য বিয়ে ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দুইজনের জন্য শুভ কামনা রইলো। আশা করি আমরাও বিয়ের দাওয়াত পাব। ভাইয়া ফ্রুটসের ঝুড়িটা দেখে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।
ইনশাআল্লাহ সবাই দাওয়াত পাবেন।
দোয়া করবেন আপু।

 3 years ago 

প্রথমেই শুভ কাজের জন্য শুভেচ্ছা জানায়। আসলে আপনার ছোট ভাইকে আজকের পাত্রী দেখিয়ে এবং বিয়ে ঠিক করে ফেললেন। এটি খুবই ভালো কাজ হয়েছে। আশা করছি তাদের জীবনটা অনেক আনন্দময় এবং সুখের হবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে দোয়া করার জন্য।
ইনশাআল্লাহ শুভ কাজ তাড়াতাড়ি হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36