স্বরচিত কবিতা: নতুন বছরে, নতুন আশা || 🎀 𝐻𝒶𝓅𝓅𝓎 𝒩𝑒𝓌 𝒴𝑒𝒶𝓇 🎀
শুভ দুপুর #amarbanglablog পরিবার ♥️ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার জন্য সুখকর হয়ে উঠুক এবং খুশির বার্তা ছড়িয়ে দেক চারিদিকে এই কামনা করছি। পুরনো বছরের ব্যার্থতার গ্লানি মুছে ফেলতে হবে আর নতুন দিনের চ্যালেন্জ সাদরে গ্রহণ করে এগিয়ে যেতে হবে দূর্বার গতিতে। সত্যি বলতে আমার জন্য ২০২২ সাল মোটেই সুখকর ছিল না। বিভিন্ন মারাত্মক চ্যালেন্জ এবং বিব্রতকর পরিস্থিতির মধ্যে দিন পার করেছি। যাক তবে মনোবল হারিয়ে ভেঙ্গে পরার লোক আমি নই, নিজের চেষ্টা এবং সক্ষমতা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝে অনেক ফারাক তবুও জীবন থেমে থাকে না, চলছে আপন গতিতে। নতুন বছরে নতুন আশা নিয়ে আবারো পথচলা শুরু হয়েছে, দেখা যাক নিজের সক্ষমতার পরীক্ষা দিয়ে কতদূর এগিয়ে যাওয়া যায়।
অনেকের হয়তো এই বছরটি ভালো যায়নি। আবার হয়তো অনেকেই জীবনের সেরা সময় কাটিয়েছেন, যাই ঘটুক না কেন নতুন দিনে নতুন আশা আর প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলুন এই কামনা করছি। নতুন বছরের নতুন দিনে আমার ছোট্ট কবিতা আপনাদের উপহার দিলাম।
❤️🎁
নতুন করে বাঁচার প্রত্যাশা,
পুরনো দিনের কষ্ট আর ক্লেশ
ভুলতে হবে হতাশার যত রেশ।
নতুন দিন আগলে নিলাম,
পুরনো দিনের যত ব্যার্থতা
নতুন দিনে পাবে সার্থকতা।
ছুটে চলো দুরন্ত পায়ে,
জীবনের মহত্ব পাবেই খুঁজে
লেগে থাকো কর্মে সকাল সাঝে।
কেউ নয় তোমার প্রতিপক্ষ,
তোমার সাথেই তোমার তুলনা
করতে পারো ইতিহাস রচনা।
আনন্দরা যেন সীমাহীন,
সুখকর হয়ে উঠুক জীবন
কষ্টরা হারিয়ে যেন বিলীন।
নতুন বছরে নতুন আশা নিয়ে পথ চলুন সুখ আর শান্তির মাঝে এই কামনা করছি। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। কবিতাটি কেমন লাগলো আশাকরি জানাবেন।
🎀 𝐻𝒶𝓅𝓅𝓎 𝒩𝑒𝓌 𝒴𝑒𝒶𝓇 🎀
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
বাহ্ ভাই আপনি নতুন বছরের আশা নিয়ে দারুণ একটি কবিতার রচনা করেছেন। কবিতাটি পড়ে আসলেই বেশ ভালো লাগলো। আসলে নতুন বছর নিয়ে সবাই নতুন নতুন আশা করে থাকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এই সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
দোয়া রইল আপনার জন্য 💌
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া।
নতুন বছরের আনন্দে পুরাতন সব স্মৃতি ভুলে নতুন করে এগিয়ে চলা।
আর নতুন বছরে নতুন লক্ষ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে জীবনকে সঠিকভাবে পরিচালনা করা উচিত। ছন্দের মিল রেখে সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
মনোবল হারিয়ে ফেললে আর সামনে এগোনো সম্ভব নয়। সকলের উচিত এভাবে মনোবল নিয়ে ও নতুন প্রচেষ্টা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। নতুন বছর নিয়ে বেশ সুন্দর করেই লিখেছেন আপনি। কবিতাটি পড়তে বেশ ভালো লাগলো ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ জানাই আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
নতুন বছরের শুরুতে আপনি খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। পুরনো দিনের স্মৃতি গুলো মুছে ফেলে সামনের দিনগুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই। জীবনে চলার পথে নতুন লক্ষ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। আপনার কবিতায় লাইন কম্বিনেশনটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাই, নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যান দোয়া রইল 🥀
প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আসলে বিভিন্ন বিপদের সময় আমাদের মনোবল হারিয়ে ফেলা উচিত নয়। যাইহোক আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। প্রতিটি লাইন সত্যি খুব ভালো লাগছিল
পড়তে।
পুরানো বছরের সব ব্যর্থতা নতুন বছর সার্থক হোক এই কামনাই করি। এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
দোয়া রইল আপনার জন্য, নতুন বছরটি সুন্দর কাটুক।
https://twitter.com/emranhasan1989/status/1609464131417165824?t=P31vXMzlkdFEV4B1TsV3DQ&s=19
পুরনো বছরের সব ব্যর্থতার গ্লানিগুলো মুছে ফেলে নতুন বছরে নতুন স্বপ্ন দেখার নামই হয়তো জীবন। হয়তো কিছু কিছু স্বপ্ন পূরণ হয়। আবার কিছু কিছু স্বপ্ন অপূর্নই থেকে যায়। তবুও বছরের পর বছর আমরা স্বপ্ন লালন করি। ভাইয়া আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।
অনেক ধন্যবাদ আপু।
স্বপ্ন, প্রত্যাশা আর প্রাপ্তির সমীকরণ নিয়েই জীবন। এগিয়ে যেতেই হবে সক্ষমতা নিয়ে।
পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে নতুন ভাবে আমন্ত্রণ জানাই। নতুন বছরে ভালো কিছু হবে এই প্রত্যাশায় নতুন বছর শুরু করতে হবে। নতুন বছর নিয়ে সবারই খুব বেশি স্বপ্ন আছে সবার স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা করি। চমৎকার একটি কবিতা লিখেছেন ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই। নতুন বছরে সবার স্বপ্ন পূরণ হোক এই কামনা করছি।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং নতুন বছরে আপনার জীবন ভরে উঠুক সফলতায়।আসল নায়ক তো তারাই যারা ভালো-মন্দ সব পরিস্থিতিকে সামলে নিতে পারে।তবে আপনি যে ভেঙ্গে পড়ার লোক নয় সে কথা শুনে অনেক ভালো লেগেছে।নতুন বছর নিয়ে লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল আগামী দিনের।