ঈলমার স্বপ্ন পূরণের চেষ্টা পর্ব-২ || বিনোদন শিশুদের মানসিক বিকাশ ঘটায়।

in আমার বাংলা ব্লগ4 years ago

"ঈলমার স্বপ্ন পূরণের চেষ্টা পর্ব-২"


Polish_20220604_220208017.jpg

সবার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক শুরু করছি। আশাকরি ভালো আছেন সবাই। আমি আগের থেকে কিছুটা ভালো রয়েছি কারণ জ্বর আগের মতো তীব্র আসছে না তবে গলা ব্যাথা রয়েছে অনেক। দেখি কি হয় 😔 প্রচুর ঔষধ খাচ্ছি। যাক আবারো হাজির হলাম ঈলমার স্বপ্ন পূরণের চেষ্টা পর্ব-২ নিয়ে। আগের পর্ব অনেকেই দেখেছেন। সবার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লেগেছিল। তো চলুন দ্বিতীয় পর্ব শুরু করি।

"বিনোদন শিশুদের মানসিক বিকাশ ঘটায়"


IMG20220522211759_01~2.jpg

আপনাদের গত পর্বে জানিয়েছিলাম ঈলমাদের নিয়ে ঢাকা শহরের একটি অংশে বাসা ভাড়া নিয়ে থাকি। আসলে ঢাকা শহরের অবস্থা তো সবাই মোটামুটি জানেন। এখানে কেউ কারো নয়। পাশের বাসায় কিছু বাচ্চা কাচ্চা থাকলেও তারা তেমন একটা বাইরে বের হয়না তার কারন হয় তারা মোবাইলে গেমস খেলছে না হয় টিভি দেখছে। কিন্তু আমাদের ঈলমা সবসময়ই একটু বাইরে খেলতে চায় আর খোলামেলা পরিবেশ পছন্দ করে। আমি যখনই একটু সময় পাই তাকে বাইরে নিয়ে ঘুরিয়ে আনি কিন্তু এতে তার মন ভরে না। ওর চাই সমবয়সী বন্ধু কিন্তু কোথায় পাবো আমি? সবাই তো যে যার মতো বাসায়। যাক কুমিল্লা যাবার সুবাদে ঈলমা বেশ ঘুরেছে। চলুন তার পার্কে ঘোরাঘুরি দেখি।

" ঈলমার স্বপ্ন পূরণের চেষ্টা "

IMG20220522211851_01~2.jpgIMG20220522211915~2.jpg

IMG20220522211858_01~2.jpg

ঈলমার সবথেকে আনন্দের জায়গা হলো পার্ক বা বিনোদন কেন্দ্রগুলো। ভীষণ খুশি হয়ে ওঠে ওর মন আর ওর খুশি দেখে আমার ভীষণ ভালো লাগে। নোয়াখালীতে ঘুরতে গিয়ে ওখানকার ইনডোর একটি পার্কে যাই ভেতরটা ভীষণ সুন্দর। রাইডের অভাব নেই এখানে। কিন্তু খেয়াল করলাম মানুষ তেমন নেই বললেই চলে। পরে বুঝলাম রাইডগুলোর টিকিট তারা বেশ চড়া দামে বিক্রি করে তাই হয়তো অনেকেই আসতে চায়না। কিন্তু আমার কাছে আমার মেয়ের কিছুটা আনন্দ অনেক দামী কিছু।

IMG20220522212407_01~2.jpg

IMG20220522211951_01~2.jpg

IMG20220522212109_01~2.jpg

ঈলমা কিন্তু একা আসেনি, তার সাথে তার খালাতো বোন এসেছে যে বয়সে একটু বড় কিন্তু সেও দেখলাম ভীষণ আনন্দ করছে। দুজনকে বেশ কিছু রাইডে আমি আমার সাধ্য অনুসারে ওঠালাম এবং আনন্দ করার সুযোগ করে দিলাম। দুজনেই বেশ খুশি মনে বাড়ি ফিরলো বেশ সুখের কিছু স্মৃতি নিয়ে।

IMG20220522212042_01~2.jpg

IMG20220522212109_01~2.jpg

" পরিশেষ "


IMG20220522211946~2.jpg

পরিশেষে বলতে চাই শিশুদের একটু আনন্দ করার সুযোগ করে দিন। যখন একটু সুযোগ পাবেন তাদের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে নিয়ে যাবেন। দেখবেন সে অনেক আনন্দ পাবে এবং হাঁসি খুশি থাকবে সবসময়ই।

বিদায় নিলাম

Sort:  
 4 years ago 

বাচ্চাদের খেলাধুলা এবং বিনোদন এর মাধ্যমে মানসিক বিকাশ ঘটে ।যেটা প্রত্যেকটা বাচ্চার জন্য খুবই প্রয়োজনীয় বিষয় ।খুব বিনোদন মুহূর্ত পার করেছে দেখছি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য। আসলেই তাই বাচ্চাদের বিনোদন অত্যন্ত জরুরি।

 4 years ago 

আসলে শহরে বাচ্চাদের জন্য এই পার্কগুলো না থাকলে তাদের আসলে আরও বন্দিদশা থাকতো। তবে কিছু কিছু ছেলে মেয়ে হয় মোবাইলে আসক্ত বেশি কিন্তু আমি মনে করি যে মোবাইলের প্রতি আসক্ত না হতে দিয়ে এসব জায়গায় মাঝে মাঝে ঘুরতে নিয়ে গেলে অনেক ভাল হয়। পার্কে দেখা যাচ্ছে অনেক কিছুই আছে শিশুদের আনন্দ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই তাই এ পার্কগুলো শিশুদের বিনোদনের বেশ ভালো ব্যাবস্থা করেছে।

 4 years ago 

শহরের বাচ্চার বাহিরে গিয়ে বিনোদন করার সুযোগ কমই পেয়ে থাকে। এখনকার যুগে মোবাইল ফোনেই আকৃষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা। আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন ঈলমাকে খুশি করার একজন বাবা হিসেবে। ভালো লাগলো ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
সত্যিই তাই মেয়েটা বেশ একাকী হয়ে গেছিল।
তাই ওর মন মানসিকতা পরিবর্তন করার জন্য একটু ঘুরে আসলাম আরকি।

Your post is manually rewarded by the @nftmc Community Curation Trail.


Join the NFTMC community to get rewarded.

USE TAG - #nftmc

Curation Trail- @nftmc
Discord- https://discord.gg/5P57gwYYcT
Twitter- https://mobile.twitter.com/NFTMC3

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38