আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে।

in আমার বাংলা ব্লগ3 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

IMG-20230331-WA0017-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

শুভ দুপুর #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। তবে আমি কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছি। যাক আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজ আবারো ব্যাতিক্রমধর্মী বেশ কিছু ছবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজ বেশ কিছু বন্যফুল এবং ফলের ছবি নিয়ে পোস্টটি সাজিয়েছি। গত কিছুদিন আগে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকেই এই চমৎকার ছবিগুলো সংগ্রহ করেছি। আসলে বন্য ফুল ফলের মাঝেও অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকে কিন্তু আমরা তাতে নজর দেই না। উপরের ছবিটিতে খেয়াল করলেই দেখবেন এই বন্য ফুলটি ভীষণ সুন্দর এবং এর মধ্যে দুটো পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মনে হচ্ছে ওরা কোন খাবারে সন্ধান করছে।

IMG-20230331-WA0021-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এই ফলগুলো হলো প্রথমেই যে ফুলের ছবিটি দিয়েছিলাম সেটার। দেখতে কিন্তু বেশ সুন্দর এগুলো। আপনাদের কেমন লাগলো আশাকরি জানাবেন।

IMG-20230331-WA0008-01.jpeg

IMG-20230331-WA0009-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এই দুটো একই রকমের বন্য ফল তবে এগুলোর নাম আমি জানি না। কেউ জেনে থাকলে আশাকরি জানাবেন। ছবিগুলো বেশ কাছ থেকে তোলার চেষ্টা করলাম, জানিনা কেমন হয়েছে।

IMG-20230331-WA0019-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

কাঁটাযুক্ত সাদা ফুল। বেশ সুন্দর দেখতে লাগে এগুলো। তবে এর ছোট ছোট লাল রঙের ফল হয়। ছোটবেলায় এই ফলগুলো দিয়ে খেলতাম।

IMG-20230331-WA0010-01.jpeg

IMG-20230331-WA0016-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

কাঁটাযুক্ত ফল। আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন মাঠে ফুটবল খেলতাম মাঝে মাঝে বল মাঠের বাইরে চলে গেলে যখন কুঁড়াতে যেতাম তখন এই ফলগুলো প্যান্টে লেগে যেতো।

IMG-20230331-WA0012-01.jpeg

IMG-20230331-WA0013-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

আরো এক ধরনের বুনো ফুল। এগুলো সাদা রঙের এবং ঝোপ ঝাড়ের মাঝে দেখা যায়। এর পটলের মতো এক ধরনের ফল হয়। ছোটবেলায় এগুলোকে আমি পটল বলতাম।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। ছবিগুলো আপনাদের কেমন লাগলো আশাকরি জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

বিদায় নিলাম 🤗

Sort:  
 3 years ago 

ভিন্ন রকমের মানুষ কে দিয়েই ভিন্ন কিছু করাটা সম্ভব। তাই তো নদীর ধারে বেড়াতে যেয়ে সেখান থেকে আমাদের জন্য বেশ সুন্দর কিছু বন্য ফুল আর ফলের ফটোগ্রাফি করে নিয়ে আসলেন। বেশ সুন্দর হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। দোয়া করি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান। চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের চারপাশের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বন্য ফল গুলো আমিও ছোটবেলায় দেখেছি। কিন্তু এর নাম জানা নেই। ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।
দোয়া করবেন।
হ্যা বন্য ফলগুলোর নাম আমিও জানিনা। তবে ছোট বেলায় খেলতাম এগুলো দিয়ে।

 3 years ago 

ভাইয়া আপনি অসুস্থতার মাঝেও পোস্ট শেয়ার করেছেন দেখে সত্যিই অনুপ্রেরণা পেলাম। আসলে অসুস্থ থাকলে সত্যি অনেক খারাপ লাগে। তবুও আপনি নিজের পছন্দের এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন দেখি সত্যি ভালো লেগেছে। আর আপনার ফটোগ্রাফি গুলো সব সময় দারুন হয়।

 3 years ago 

ধন্যবাদ আপু দোয়া করবেন।
আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না 😕 তবুও কাজ তো করতেই হবে।

 3 years ago 

ভিন্ন কিছুর খোঁজে গিয়ে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। প্রথমের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর কাঁটাযুক্ত ফল দেখে ছোটবেলায় স্মৃতি মনে পড়ে গেলো। ছোটবেলায় আমরা একজন আর একজনের মাথার চুলে এই ফলটিকে লাগিয়ে দিতাম। আর মাথার চুল ছিরে তেতো। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ লিমন।
ভাগ্যিস সেদিন নদীর পাড়ে গিয়েছিলাম নাহলে ছবিগুলো তোলা হতো না।

 3 years ago 

আপনি অসুস্থ শুনে খারাপ লাগলো ৷ যা হোক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এমনটাই প্রতার্শা ব্যক্ত করছি ৷ ভালো লাগলো আপনার তোলা বিভিন্ন বন্য জাতীয় ফটোগ্রাফি গুলো দেখে ৷ এই সময়ে নদীর ধারে কিংবা গ্রামের যেখানে সেখানে দেখা যায় ৷ তবে যে গুলো প্যান্ট গেথে যেত ৷ সেগুলো কে আমরা চুটকি বলি ৷
আর বাকি গুলোও কেও চিনি তবে নাম বলতে পারছি না ৷ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷

 3 years ago 

ধন্যবাদ ভাই দোয়া করবেন।
হ্যা অনেকেই এগুলোকে চুটকি বলে, মনে পড়েছে নামটা।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে সব সময় ভিন্নতা খুঁজে পায় দেখে অনেক ভালো লাগে। বন্যফুল এবং অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো দারুন করেছেন আপনি। প্রথম ফটোগ্রাফিটা দেখে মনে করেছিলাম শিমের ফুল পরে খেয়াল করে দেখি সেটা বন্য ফুল ছিল। অসাধারণ ফটোগ্রাফি নিয়েছেন অনেক ভালো লেগেছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

 3 years ago 

এরকম দৃশ্য গুলো ক্যামেরায় বন্দি করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন যা দেখে আমি তো একেবারে মুগ্ধ। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। আমাদের চারপাশে অনেক জিনিস থাকে যেগুলোর ফটোগ্রাফি করলে সেগুলোর সৌন্দর্য তো আরো বেশি বৃদ্ধি পায়। ভীষণ ভালো লেগেছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি।

 3 years ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম ফটোগ্রাফি দেখলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছেন যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। ধন্যবাদ আপনার এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63870.03
ETH 1802.92
USDT 1.00
SBD 0.38