আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে।

in আমার বাংলা ব্লগ3 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

IMG20230602115515-01.jpeg

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। সবাই মোটামুটি জানেন শুক্রবার দিনটা আমি ফটোগ্রাফি পোস্ট করে থাকি। সত্যি বলতে ছবি তুলতে আমার কাছে ভীষণ ভালো লাগে এটা এখন অনেকটাই নেশার মত কাজ করে। আমি ছবিগুলো সপ্তাহের বিভিন্ন সময়ে আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছিলাম। এখন সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি, তো চলুন শুরু করি আমার আজকের আয়োজন আশা করি সবার ভীষণ ভালো লাগবে।

IMG20230602115532-01.jpeg

IMG20230602115436-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এটা ভীষণ ছোট রঙিন পোকা। এটা এতটাই চমৎকার দেখতে আপনাকে বলে বোঝানো যাবে না। এর গায়ের রং ভীষণ ঝলমলে এবং উপরের অংশটা একদমই স্বচ্ছ সুন্দর দেখতে। এটা ফসলের ভীষণ ক্ষতি করে থাকে। আমার বাগানের কলমি শাকের পাতাগুলো একদম খেয়ে শেষ করে ফেলেছে। যাই হোক সে দেখতে সুন্দর তাইতো ছবি তুলে নিলাম।

IMG20230526180313-01.jpeg

IMG20230526180253-01.jpeg

IMG20230526180223-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

আমাদের ঢাকা শহরে আর কিছু থাকুক বা না থাকুক মশা এবং মাছি রয়েছে প্রচুর পরিমাণে। এই মাছিগুলো আপনার বাসায় এবং সর্বত্র অনাকাঙ্ক্ষিত অতিথির মতো হানা দিয়ে থাকে। যাই হোক এই বেচারার ছবিগুলো ম্যাক্রোলেন্স ব্যবহার করে খুব কাছ থেকে তোলার চেষ্টা করেছি। আশা করি মাছি দেখতে বেশ ভালো লাগছে আপনাদের কাছে।

IMG20230509132715-01.jpeg

IMG20230509132750-01.jpeg

IMG20230509133112-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এগুলো মরিচ ফুলের ফটোগ্রাফি। আমি সবকিছুই ভিন্ন চোখে দেখতে ভীষণ পছন্দ করি তাই তো ছোট্ট এই মরিচ ফুল গুলোকে ম্যাক্রো লেন্স ব্যবহার করে সুন্দরভাবে ছবি তোলার চেষ্টা করেছি। আশা করি ছবিগুলো আপনাদের ভালো লেগেছে।

IMG20230525134222-01.jpeg

IMG20230525134217-01.jpeg

IMG20230525134205-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এগুলো বট গাছের ফল। ফলগুলো এতটাই সুন্দর দেখতে সবুজ পাতার মাঝে মনে হয় কিছু একটা সুন্দর বস্তু ঝলমল করছে। ফলগুলো বেশ উঁচুতে থাকলেও আমি আমার মোবাইলের ক্যামেরা ব্যবহার করে চেষ্টা করেছি পরিষ্কার ছবি সংগ্রহ করতে। আমার কাছে ব্যক্তিগতভাবে ছবিগুলো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে বটগাছের ফলের ছবিগুলো কেমন লেগেছে আশা করি জানাবেন।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা প্রতিটি ছবি আপনাদের কাছে ভালো লেগেছে। ছবিগুলো ভালো লেগে থাকলে আশা করি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

বিদায় নিলাম 🤗

Sort:  
 3 years ago 

আপনি ফটোগ্রাফিতে কতটা দক্ষ সেটা আমি পূর্বেই জেনেছি।।
আজকের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।।
এত ছোট ছোট প্রাণীর এমন সুন্দর সূক্ষ্ম ফটোগ্রাফি এক কথায় অসাধারণ।।
আর আপনার ফটোগ্রাফির উপস্থাপনার কথা কি বলবো সেটা অসাধারণ।।
ধন্যবাদ আপনাকে ভালোলাগা অনুভূতিগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।।

 3 years ago 

আপনার তোলা ভিন্ন কিছু সত্যিই ভিন্নতা ছিল।সবগুলো ফটোগ্রাফি ই সুন্দর হয়েছে। সত্যি ই পোকাটা দেখতে ভীষণ সুন্দর। এই পোকাটি আপনার কলমি শাক গাছের পাতা খেয়ে ফেলেছে।মরিচ ফুলের ফটোগ্রাফিটিও দারুন লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ভিন্ন রকমের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
পোকাটি সত্যিই ভীষণ সুন্দর। আমার ছবিগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সত্যি ভাইয়া আমরা যে শহরেই থাকি না কেন মশা এবং মাছি সবখানেই আছে। ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। মাছির ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়া রঙিন পোকাটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ভাইয়া।

 3 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাই। অনেক সময় এবং ধৈর্য সহকারে এ ধরনের ফটোগ্রাফি গুলো করতে হয়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
সত্যিই এধরনের ফটোগ্রাফী অনেক সময় লাগে।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাইয়া, আপনার এ ধরনের ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সবুজ পাতার মাঝে বটগাছের লাল রঙের ফলের ফটোগ্রাফিটি দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি ভাবছি ভাইয়া এতো কাছ থেকে মাছির ফটোগ্রাফি কিভাবে করলেন! কাছে গেলেই উড়ে চলে যায় 😁। তবে সুন্দর হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38