আমার ভিডিওগ্রাফী:) সূর্যমুখী 🌻 এবং মৌমাছি 🐝

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার ভিডিওগ্রাফী :)
সূর্যমুখী 🌻 এবং মৌমাছি 🐝

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আমি ভ্রমন পিপাসু মানুষ এবং সবসময়ই ব্যাতিক্রম কিছু চিন্তা করতে পছন্দ করি। আমি সবসময়ই ভীষণ ব্যাস্ত সময় পার করি তবে আমি আমার কাজকে চাপের মনে না করে, আনন্দের সাথে নিয়েছি।
আরো একটা ব্যাপার হচ্ছে আমি আমার ইন্জিনিয়ারিং কাজের পাশাপাশি বিভিন্ন টপিকস খুঁজে বের করার চেষ্টা করি, যেটা আমার নিজের কাছে ভালো লাগে। কোন জিনিস যদি আমার নিজের পছন্দ না হয় তাহলে সেটা নিয়ে কাজ করি না। ব্যাপারটা এরকম যে যদি আমার পছন্দ না হয় তাহলে আপনাদের কিভাবে ভালো লাগবে বলুন।
যাইহোক সেদিন গিয়েছিলাম স্কোয়ার ফ্যাশনে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি মেশিনের কাজে। সেখানেই দেখলাম চমৎকার সব সূর্যমুখী ফুলের গাছ আর সেগুলোর উপর মৌমাছি 🐝 উড়ে বেড়াচ্ছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

সবথেকে অবাক হলাম বিকেলের দিকেও সূর্যমুখী ফুলের মাঝে কুয়াশার বিন্দু দেখতে পেলাম। আর বেশ কয়েকটি মৌমাছি ফুলের উপর মধু সংগ্রহ করার জন্য উড়ে বেড়াচ্ছিল। আর ফুলগুলো এতোটাই বড় এবং চমৎকার দেখতে চোখ ফেরাতে পারছিলাম না। আমি তৎক্ষণাৎ মোবাইল বের করে বিভিন্ন এনগেল থেকে ফটোগ্রাফী এবং ভিডিও করতে থাকি। মজার ব্যাপার হচ্ছে মৌমাছি মনে হচ্ছে আমার কাজে সহযোগিতা করছে, সে বিভিন্ন দিক থেকে বারবার ছুটে আসছিল মধু সংগ্রহ করার জন্য।

আমি বেশ আনন্দ এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আমার কাজ করে যাচ্ছিলাম। আশেপাশে থাকা মানুষজন কেউ কেউ অবাক হয়ে আমার কাজ দেখছিল, আবার কেউ কেউ তাদের মোবাইল বের করে আমার মতো ভিডিও করার চেষ্টা করছিল 😄 যাইহোক পুরো ব্যাপারটা এবং চমৎকার পরিবেশটা নিজের মতো করে উপভোগ করলাম।
যাইহোক আরো অজস্র চমৎকার ছবি তুলেছি, যা হয়তো একটি পোস্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো। তো চলুন দেখে নেয়া যাক চমৎকার সেই ভিডিওগ্রাফী।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ভিডিওগ্রাফু আর বর্ননা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আশাকরি মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সূর্যমুখী ফুল এবং মৌমাছির অনেক সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সূর্যমুখী ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে বিষয়টা আসলেই অনেক ভালো লাগার মত।

 2 years ago 

ভিন্ন রকম ভিডিওগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। কাজের ফাঁকে চমৎকার একটি ভিডিওগ্রাফি করেছেন। একদমই ঠিক বলেছেন যে পোস্ট নিজের কাছে ভালো লাগবে না। সে পোস্ট অন্যদের কাছে কিভাবে ভালো লাগবে। সূর্যমুখী ফুল গুলো একটু দেখতে বেশি ভালো লাগে। সূর্যমুখী ফুল এবং মৌমাছির মধু সংগ্রহ করার ভিডিওগ্রাফি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। সব মিলিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

গত বছর সূর্যমুখী ফুলের সাথে দীর্ঘদিন চলাচল ছিল আমার কিন্তু এবছর ভুল করে চোখের সামনেও সূর্যমুখী ফুল বাঁধলো না ভাইয়া। তবে সুন্দর একটি ভিডিও আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। যেখানে কত সুন্দর ফুল আর ফুলের বুকে মধু আহরণ করতে এসেছে মৌমাছি।

 2 years ago 

বেশ সুন্দর তো।ফুলটাও সুন্দর আবার মৌমাছি ও খুব সুন্দর করে মধু সংগ্রহ করছে।আসলে এই ধরনের ভিডিও দেখতে ভালোই লাগে আর যদি সামনা সামনি হয় তাহলে তো কোন কথাই নেই। এক কথায় অসাধারণ। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সাথে একমত পোষন করছি ভাই ৷ এটা ঠিক যে কোনো বিষয় বা কাজ যদি ভালো না লাগে ৷তাহলে সেটা করার ইচ্ছা করে না ৷ যা হোক আপনার পোষ্ট গুলো আমার ভালো লাগে ৷আপনি স্কোয়ার ফ্যাশনে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গিযেছেন ৷সেখানে এতো সুন্দর সূর্যমুখী ফুলের ভিডিও গ্রাফি করেছেন ৷ মৌমাছির আনাগোনা ভিডিও টি অনেক সুন্দর করেছে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি ভিডিও ব্লগ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

সূর্যমুখী ফুলের মাঝে মৌমাছির সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট উপহার দিলেন। আপনি খুবই চমৎকার বিষয় নিয়ে পোস্ট করতে ভালোবাসেন। ফুলের সাথে মৌমাছির একটি গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণে মৌমাছি ফুলের ওপর ছোটাছুটি করে। আপনি আজকে তারই ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো হয়েছে আপনার ভিডিওগ্রাফি করা।
আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

 2 years ago 

আপনি সবসময় চমৎকার ভিডিওগ্ৰাফি করে থাকেন। সূর্যমুখী ফুলের সৌন্দর্য বরাবরই ভীষণ ভালো লাগে। আজকে আপনার ধারন করা সূর্যমুখী ফুলের উপর মৌমাছির মধু সংগ্রহ করার ভিডিওগ্ৰাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনি ঠিক বলেছেন যে কোনো জিনিস নিজের কাছে ভালো না লাগলে। সেটা অন্য জনের কাছে কিভাবে ভালো লাগবে। সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ দারুণ ফটোগ্রাফি করছেন। সূর্যমুখী ফুল আমার অনেক পছন্দের। তবে মৌমাছির আর সূর্যমুখীর ভিডিওগ্রাফি টা দারুণ হয়েছে। মনে হচ্ছে মৌমাছি ফুলের মধ্য থেকে মধু সরবরাহ করতেছে। ধন্যবাদ ভাই পোস্ট টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64203.10
ETH 1882.95
USDT 1.00
SBD 0.38