সুস্বাদু রেসেপি :) পেঁপের স্বাদে মুরগির মাংস রান্না।
পেঁপের স্বাদে মুরগির মাংস রান্না |
|---|
শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজ পোস্ট করতে বেশ দেরি হয়ে গেছে কারন ঈলমাকে আজ করোনার টিকা দিয়েছি। বেশ ঝামেলা হয়েছে সকাল থেকেই, অনিয়ম সবজায়গাতেই। মানুষ এখন আর সুষ্ঠু নিয়ম কানুন মানতে নারাজ। যাক খুব কষ্ট করে মেয়েটার টিকা দিয়ে মাত্র পোস্ট করতে বসলাম। আজ আবারো ভীষণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করবো। খাবারটা যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। তো চলুন শুরু করি।
| পেঁপে | টুকরো | ||
|---|---|---|---|
| মুরগির মাংস | পেঁয়াজ | ||
| কাঁচামরিচ | গরম মসলা | ||
| রসুন বাটা | আদা বাটা | ||
| সরিষা বাটা | জিরা গুঁড়া | ||
| হলুদ গুঁড়া | মরিচ গুঁড়া | ||
| লবণ | মনের মাধুরী | ভরপুর |
| প্রথমেই একটি পাতিল চুলায় চাপিয়ে দিলাম। এবার পরিমাণমতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার গরম মশলা গুলো দিয়ে ভেজে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। |
|---|
| এবার একে একে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, সরিষা বাটা এবং লবণ দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম। |
|---|
| এবার কষানো মসলার মধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালোভাবে মাংস কষিয়ে নিলাম। |
|---|
| এবার কষানো মাংসের মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষানো মসলা আর মাংসের সাথে কষিয়ে নিলাম। |
|---|
| এবার কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ঝোল দিয়ে বিশ মিনিট রান্না করলাম। ব্যাস আমাদের রান্না শেষ। এবার পরিবেশনের পালা। |
|---|
🍱 পরিবেশন করলাম 🍱
| তরকারিটা ভীষণ স্বাদের এবং পুষ্টিকর বটে। বেশ তৃপ্তি সহকারে খেলাম। মাঝে মাঝে মুরগির মাংস এমনি খেতে ইচ্ছে করে না, একটু ভিন্নভাবে রান্না করলে বেশ সুস্বাদু লাগে খেতে 😋 |
|---|
| বিষয়বস্তু | পেঁপের স্বাদে মুরগির মাংস রান্না |
|---|---|
| ছবি যন্ত্র | রিয়েলমি সি-২৫ |
| ছবির কারিগর | @emranhasan |
| ছবির অবস্থান | সংযুক্তি |
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
https://twitter.com/emranhasan1989/status/1572137113784815618?t=qswub7EYkKRHojUqHvb7ew&s=19
ইলমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।। ইলমার সুস্থতা কামনা করি, ❤️
ঠিকই বলেছেন ভাইয়া ছোট থেকে বড় প্রদর্শন পর্যন্ত সব জায়গাতেই রয়েছে অনিয়ম আর দুর্নীতির আতর ঘর।। যেমন আমরা বাঙালি আর তেমন আমাদের উপরে থাকা পাওয়ারফুল লোক।।
যাহোক রেসিপিটি কিন্তু খুব সুন্দর ভাবে প্রস্তুত প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন পেঁপে দিয়ে মুরগির মাংসের।।।।। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।।।।
অনেক ধন্যবাদ ভাই।
টিকা দেয়ার পর এখন পর্যন্ত ঠিক আছে, দেখি কি হয়।
দোয়া করবেন ভাই।
হ্যা খাবারটি বেশ সুস্বাদু ছিল।
আপনার রেসিপিটি পছন্দ হয়েছে জেনে ভীষণ খুশি হলাম ভাই।
পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে সত্যি খুব সুস্বাদু লাগে। তবে আমি লাল মুরগির মাংস রান্না করেছি কিন্তু ব্রয়লার মুরগির মাংস কখনো রান্না করেনি। তবে আপনার রেসিপি কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
বয়লার মুরগির মাংস পেঁপে দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। আপনি একদিন রান্না করে দেখতে পারেন।
অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 💌
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে এবং রেসিপির কালার টা অনেক সুন্দর আসছে। আমিও বাসায় পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে থাকি রেসিপিটি অনেক টেস্টি হয়। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
পেঁপে দিয়ে মুরগির মাংস ভীষণ স্বাদের হয়ে থাকে।
আপনি বাসায় খাবারটি তৈরি করে থাকেন জেনে ভীষণ খুশি হলাম।
খাবারটি বেশ পুষ্টিকর বটে।
ঈলমার জন্য দোয়া রইল 🤲 আপনি আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছেন বাহ্ দারুন হয়েছে। আমিও কয়েকদিন আগে এভাবে রান্না করে খেয়েছি খেতে ভীষণ সুস্বাদু। অনেক পুষ্টিকর খাবার। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ লিমন।
ঈলমার টিকা আজ দিয়েই দিলাম।
বেশ ঝামেলা পোহাতে হয়েছে।
আজকের রেসিপি খুব সাধারণ কিন্তু ভীষণ পুষ্টিকর।
তুমিও এভাবে খাও জেনে খুশি হলাম।
আসলেই ভাইয়া সব জায়গাতেই অনিয়ম তবুও মেয়েটির টিকে দিতে পেরেছেন এটি বড় কথা। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আজ মুরগির মাংস দিয়ে আমরা মাঝে মাঝে আলু দিয়ে রান্না করি তবে পেঁপে দিয়েও রান্না করি। পেঁপে দিয়ে রান্না করলে আমি আগে খেতে চাইতাম না তবে এখন অনেক মজা লাগে খেতে।
এই অনিয়ম গুলো দেখলে ভীষণ খারাপ লাগে।
তারপরও আমাদের চলতে হবে এভাবেই।
আমার আজকের রেসিপি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ☺️
I really appreciate your post. Very good content.
পেঁপে ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল