একজোড়া ছোট্ট পাখি যখন পরিবারের নতুন সদস্য।

in আমার বাংলা ব্লগ3 years ago
একজোড়া ছোট্ট পাখি যখন পরিবারের নতুন সদস্য

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। গতকাল আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান চমৎকার উপভোগ করলাম, সত্যি বলতে জীবনের স্মরনীয় ঘটনা এগুলোই।
যাই হোক আজ আবারো নতুন একটি বিষয় নিয়ে লিখছি, টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বাসায় নতুন একজোড়া অতিথি এসেছে।

আমি পাখি, গাছপালা কিংবা ফুল এগুলো ভীষণ পছন্দ করি। সত্যি বলতে এগুলোর মাঝে আমি অনাবিল সৌন্দর্য খুঁজে পাই। আমার বাসায় আগের একজোড়া লাভবার্ড রয়েছে, প্রতিনিয়ত এদের যত্ন করতে পছন্দ করি। এর ধারাবাহিকতায় এই ছোট্ট পাখিগুলো কিনলাম। এরা বেশ ছোট কিন্তু দেখতে ভারী মিষ্টি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এগুলো জেব্রা ফিন্স পাখি।
দুটো পাখি দুধরনের রংয়ের, একটি সাদা আর অপরটি বিভিন্ন বর্নীল রংয়ের। সকাল হতেই এরা ভীষণ মিষ্টি সুরে ডাকতে থাকে। বাসায় যতক্ষন থাকি তাদের দেখতে ভীষণ ভালো লাগে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

পাখি পালন বিচিত্র শখের বহিঃপ্রকাশ। আপনি চাইলে ছোট্ট জায়গা এধরনের পাখি পালন করতে পারেন। এই পাখিগুলোর রক্ষনাবেক্ষন করতে তেমন খরচ কিংবা কষ্ট করতে হয় না।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

পাখিগুলো বাসায় আনার পর বাচ্চারা ভীষণ খুশি হয়েছে। বিশেষ করে ইলমা আর ইয়ান ওদের সারাক্ষণ বেশ জ্বালাতন করতে থাকে। তবুও বলি ওরা পাখিগুলোর সাথে আনন্দে সময় কাটাতে থাকুক এটাই আমার বড় পাওয়া। আর আমি তো যখনই সময় পাই ওদের সাথে কথা বলি, খাবার খাওয়াই। এটা অসাধারণ অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবেনা। এই ছিল আমার ছোট্ট পাখিদের নিয়ে আজকের পোস্ট। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পাখি পালন করতে আমারও খুব ভালো লাগে। পাখির প্রতি আপনার ভালবাসার কথাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে।। আমার বাসাতেও লাভ বার্ড এবং একটি টিয়া পাখি রয়েছে।। লাভ বাড খাঁচায় থাকলে ও টিয়া পাখিটি কিন্তু মুক্ত।।
আপনার বাসার নতুন অতিথিদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

 3 years ago 

পশুপাখি গুলো আমার ও পালন করতে অনেক ভালো লাগে।তবে সময়ের অভাবে সব কিছু পালন করা সম্ভব হয়ে উঠে না। আপনার পাখি গুলো দেখে অনেক ভালো লাগল। সত্যি বাচ্চারা পাখিদের সাথে খেলতে অনেক পছন্দ করে। আমার মেয়েও পাখির জন্য অস্হির হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনি গাছ,ফুল পছন্দ করেন এটা জানতাম।তবে আজ পাখি দেখেও খুব ভালো লাগলো। নতুন অতিথি দেখতে তো খুব সুন্দর। শরীরের উপরে জেব্রার মতোই তো দেখতে। তাই হয়তো নাম জেব্রা ফিন্স পাখি।খুব ভালো লাগলো ভাইয়া আপনার অনুভূতি গুলো পড়ে। নতুন অতিথিদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনার সৌখিন পাখি পালন করার শখ রয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো। আমারও প্রচুর পরিমাণে শখ রয়েছে সৌখিন পাখি পালন করার। বর্তমানে আমার বাড়িতে ৩০ টা বাজরিগার পাখি রয়েছে। আমিও চিন্তা করেছি কয়েকটা জেব্রা ফেন্স ফিন্স কিনে আনব।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একজোড়া পাখি পরিবারের নতুন সদস্য। আসলে আপনার পোস্টটি পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো।জেব্রা ফিন্স পাখি আমি অনেক আগে পালন করে থাকতাম। আসলে বাড়িতে এমন পাখি থাকলে বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63908.28
ETH 1670.66
USDT 1.00
SBD 0.42