আমার তোলা ম্যাক্রো ফটোগ্রাফী।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার তোলা ম্যাক্রো ফটোগ্রাফী

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার মানেই আমার ফটোগ্রাফী দিবস, তাইতো চেষ্টা করি প্রতি সপ্তাহে শুক্রবার দিন অন্তত কিছু ছবি উপহার দিতে। তভে আমি একটু ভিন্ন চিন্তা চেতনার মানুষ, মাঝে মাঝে নিজের চারপাশে থাকা বিভিন্ন জিনিসকে ছবি তোলার বিষয়বস্তুতে পরিনত করে ফেলি।
আপনারা হয়তো অনেকেই জানেন গত কয়েকদিন থেকে শরীর একদম ভালো না, একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া তেমন বাইরে বের হওয়া হয় না। যাইহোক আজ শুক্রবার ছিল সারাদিন তাই মোটামুটি বাসায় ছিলাম। সকালের দিকে আমার বারান্দা বাগান থেকে ছবিগুলো তুলেছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচের ছবিগুলো তুলেছি ডাইনিং টেবিল থেকে 😄
যাইহোক চলুন ছবিগুলো দেখে আসি, আশাকরি ভালো লাগবে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এটা পুঁইশাকের বিচির ম্যাক্রো ফটোগ্রাফী। খুব কাছ থেকে ছবিটি তোলার চেষ্টা করেছি। সবেমাত্র বিচি গুলো গাছে ধরেছে, তবে দারুন লাগে দেখতে। তাই চেষ্টা করলাম আপনাদের সামনে উপস্থাপন করার।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

ছোট্ট পাতাবাহার। এটা খুব ছোট্ট এক ধরনের পাতাবাহার গাছের ফটোগ্রাফী। গাছটি এখনও একদমই ছোট্ট, তবে দেখতে ভীষণ কিউট এটা। এর সবথেকে দারুন দিক হচ্ছে এর পাতা লাগিয়ে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যায়।

ছোট্ট সাদা সরিষার ফুল। আমার বাগানে এদের উপস্থিতি দেখে ভীষণ ভালো লাগলো। তবে মিষ্টি দেখতে দুধ সাদা ফুলগুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগছিল। ম্যাক্রোলেন্স ছাড়া হয়তো এতো চমৎকারভাবে এদের ফুটিয়ে তোলা সম্ভব হতো না।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

পেঁয়াজের চোখ। পেঁয়াজ কাটার পর ম্যাক্রোলেন্স বসিয়ে খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করেছি। কেমন একদমই ভিন্নরকম দেখাচ্ছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এগুলোও পেঁয়াজের স্লাইসের ছবি তবে অনেকটাই কানের সেপ দেখা যাচ্ছে 😄 জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা?

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

এগুলো কাঁচামরিচ কাটার পরের ছবি। জাষ্ট অসাধারণ দেখাচ্ছে, আর বিচি গুলো একদমই ভিন্নরকম দেখাচ্ছে। আমার মনে হয়না কেউ এভাবে এতো কাছ থেকে গভীরভাবে দেখেছেন।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। যাই হোক আপনার ফটোগ্রাফি সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ম্যাক্রো ফটোগ্রাফী দেখে তো অবাক হয়ে গেলাম। সত্যি এভাবে এত কাছ থেকে কখনো কোনো জিনিস দেখিনি কিংবা এগুলো নিয়ে এত চিন্তা ভাবনাও ছিল না। আপনার বারান্দায় তাহলে নতুন নতুন অতিথির আগমন ঘটেছে। তবে পেঁয়াজ কাটার পর যে তার আকৃতি এমন হতে পারে তা কখনো ভাবিনি। পেঁয়াজ দেখতে একদমই চোখ ও কানের মতোই দেখাচ্ছে আর মরিচের বিচিগুলো যেমন দাঁতের মতো দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত কাছ থেকে এভাবে ম্যাক্রো ফটোগ্রাফি গুলো তুলে শেয়ার করার জন্য।

 2 years ago 

মূলত ক্ষুদ্র ক্ষুদ্র সৌন্দর্য গুলো ম্যাক্রোলেন্সের মাধ্যমে তুলে ধরা হয়। আপনি ম্যাক্রো লেন্সের সাহায্যে দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখে বেশ ভালো লেগেছে ভাই, শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই বরাবরের মতো চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
হ্যা চেষ্টা করেছি ছবিগুলো গুছিয়ে উপস্থাপন করতে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুক্রবারে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখেই তো মনটা ভালো হয়ে গেল ভাই। আপনি শুক্রবারে সবাইকে ফটোগ্রাফি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এত সুন্দর সুন্দর সবগুলো ফটোগ্রাফি দেখেই তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আমি। সব কিছুর সৌন্দর্য এত সুন্দর ছিল যে, আমার কাছে ভালো লেগেছে দেখেই। সাদা কালারের সরিষা ফুলের ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে দেখতে। আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। চেষ্টা করে যাচ্ছি প্রতি শুক্রবার কিছু ছবি উপহার দিতে, আপনাদের ভালো লাগা আমার স্বার্থকতা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতি শুক্রবার আপনি অসাধারণ ফটোগ্রাফি পোস্ট উপহার দিয়ে থাকেন। আমি আপনার ফটোগ্রাফি পোস্ট এর অপেক্ষায় থাকি। আপনার তোলা ম্যাক্রো ফটোগ্রাফী পোস্ট অনেক চমৎকার হয়েছে। ছোট্ট জিনিস গুলো পরিষ্কার ভাবে দেখতে পারছি। প্রতিটি ফটোগ্রাফির সঙ্গে ভলো বর্ণনাও দিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ নাজমুল, সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
তুমিও চেষ্টা করে যাও ইনশাআল্লাহ ভালো ছবি তুলতে পারবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন। পেঁয়াজ এর চোখ এবং কাঁচামরিচ কাঁটার পরের দৃশ্য দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। আপনার ইউনিক ফটোগ্রাফি গুলো সত্যি দেখার মতো হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার। প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে পুঁইশাকের বিচি এবং ছোট্ট পাতাবাহার এছাড়া কাঁচা মরিচের ফটোগ্রাফি দুর্দান্ত ছিলো। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38