অন্যরকম স্বাদে পদ্মপাতা পিঠা রেসিপি || ১০% @shy-fox এজন্য
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ সোমবার , মার্চ ০৭/২০২২
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন । আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আমরা সবাই পিঠা খেতে অনেক ভালোবাসি এবং সেই পিঠাটি যদি একটু অন্য রকম স্টাইলে হয় তাহলে ব্যাপারটা কেমন হয় ? আমার মনে হয় ব্যাপারটা মন্দ হয় না । তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটু অন্যরকম স্বাদে পদ্ম পাতা পিঠা রেসিপি। এই পিঠা রেসিপি তে ব্যবহার করা হয়েছে মুরগির ডিম, চিনি এবং অন্যান্য কিছু উপাদান এগুলো অনেক পুষ্টিকর এবং আমাদের শরীরকে অনেক শক্তি যোগায় তাই আমার মনে হয় এই পিঠাটি সবার একবার তৈরি করে খাওয়া প্রয়োজন কেননা এটি খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার হবে। কৃষকরা ধান কাটার পরে অনেকদিন হলো চাউল উঠেছে এবং সেই চাউলের ময়দা ব্যবহার করে দেশীয় পদ্ধতিতে এই পিঠাটি তৈরি করা দেখানো হয়েছে। আমার মনে হয় যারা পিঠা লাভার রয়েছেন তাদের এই পিঠাটি দারুন লাগবে । তবে আর বেশি কথা না বাড়িয়ে দেখে আসা যাক কিভাবে তৈরি করা যায় এই সুস্বাদু পদ্ম পাতা পিঠা রেসিপি
◆ প্রয়োজনীয় উপকরন সমুহ
| ক্রমিক নম্বর | উপাদান | পরিমাণ |
|---|---|---|
| ১ | মুরগির ডিম | ১ টি |
| ১ | চিনি | পরিমান মত |
| ৩ | লবণ | স্বাদ অনুযায়ী |
| ৪ | চাউলের ময়দা | পরিমান মত |
| ৫ | সয়াবিন তেল | পরিমাণমতো |
| ৬ | কাটা চামচ | ১টি |
প্রথমে পরিমানমতো চিনি, লবণ ,মুরগির ডিম এবং চাউলের ময়দা একটি পাত্রে সবগুলোকে প্রস্তুত করে নিব।
এবার মিশ্রনটিকে একসঙ্গে হাতের তালুর মাধ্যমে সেনে নিতে হবে।
এবার ময়দা গুলো দিয়ে স্বাভাবিকভাবে রুটির মত তৈরী করে নিতে হবে।
এবার একটি কাপ এর মাধ্যমে রুটিকে এভাবে লুচির মতো করে কেটে নিতে হবে।
এবার একটি কাঁটাচামচ এর মাধ্যমে লুচি গুলোকে অর্ধেক করে কেটে ঠিক এইভাবে পদ্ম পাতার মত ডিজাইন করে নিতে হবে।
- ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
| ফটোগ্রাফার | @emonv |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
পদ্মপাতার রেসিপিটি অনেক জোস ছিলো ভাইয়া, মনে হয় খেতেও অনেক সুস্বাদু হয়েছে, এমন পিঠা গুলো দেখলে লোভে পরে যাই, অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
রেসিপিটা অনেক সুস্বাদু একটি রেসিপি ছিল ভাইয়া । । আপনি চাইলে বাড়িতে তৈরি করতে পারেন ধন্যবাদ আপনাকে।
পদ্মপাতা পিঠা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার তৈরি করার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। যদি খেতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। আপনার জন্য রইল শুভকামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
একদম ইউনিক একটা পিঠা রেসিপি শেয়ার করেছেন। আমি এই পিঠার সাথে পরিচিত নয়। কিন্তু দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার রেসিপি টা ফলো করে একদিন তৈরি করব। বিশেষ করে পিঠার নামটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর পিঠা রেসিপি দেখে একদম খেয়ে নিতে ইচ্ছে করছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনি যদি আমাদের এলাকায় বসবাস করতেন তাহলে আপনার আর কষ্ট করে তৈরি করা লাগত না আমার বাসায় দাওয়াত করে অনেক রেসিপি খাওয়াতাম। আপনার এবং ভাইয়ার জন্য শুভকামনা রইল।
আজকে নতুন একটি পিঠার নাম জানতে পারলাম। পদ্ম পাতা পিঠা এই নাম এর আগে কখনো শোনা হয়নি, তেলে ভাজা পিঠা হয় এর টেস্ট অনেক বেশি হবে এতে কোন সন্দেহ নেই। পদ্ম পাতা পিঠা তৈরির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
রেসিপিটা নতুন তবে আপনি ট্রাই করতে পারেন আশা করি অনেক মজা পাবেন।
আজকে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বিভিন্ন ধরনের একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন।পদ্মপাতা পিঠা এর আগে আমি কোনদিন এই পিঠার নাম শুনেছিলাম না। কিন্তু আপনার তৈরি করা পিঠাটি দেখে মনে হচ্ছিল এটি খেতে অনেক সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ভিন্নধর্মী পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া ঠিক বলেছেন এটি একটি ভিন্নধর্মী পিঠা তবে খেতে অনেক মজাদার ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার পিঠার নামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পদ্মপাতার পিঠা নামটির মধ্যেই কেমন একটি সৌন্দর্য রয়েছে। পিঠাটি খেতে অনেক সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখতেই খুবই মজাদার মনে হচ্ছে।
ধন্যবাদ আপু আপনাকে। আপনি দারুন একটি মন্তব্য করেছেন।
নামের সাথে প্রথম পরিচয় হয়ে ভাল লাগল। আমার কাছে নতুন কিছু ধরা দিল।ধরে রাখতে চেষ্টা করব।
চেষ্টা করতে পারেন আশা করি অনেক মজা পাবেন
এই পিঠার সাথে আমি আগে পরিচিত ছিলাম না। তবে এই পিঠা আমি আমার মামার শ্বশুর বাড়ি গিয়ে প্রথম খেয়েছিলাম। এটা অনেক মজার পিঠা। বিশেষ করে এর ডিজাইন যে কারো মন কেড়ে নিবে। তবে এই পিঠা বানানোর কৌশল আপনার কাছেই প্রথম দেখা হলো। ❣️
তাই ভাইয়া, শ্বশুর বাড়ির পিঠা খেতে বড় মজা ☺️😇 দারুন মন্তব্য ছিল ধন্যবাদ আপনাকে ।
টুইটার শেয়ার লিংক
পদ্মপাতা পিঠা রেসিপি দারুন হয়েছে ভাইয়া। আপনার তৈরি করা পদ্মপাতা পিঠা রেসিপি আমার কাছে ভালো লেগেছে। আমি এই পিঠা কখনো খাইনি। তবে আপনার তৈরি করা এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তৈরি করা পিঠা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক মজাদার একটি পিঠার রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মতামত গুলো পড়তে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভাই।