ফটোগ্রাফি || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

Picsart_24-04-05_22-09-17-108.jpg

আজ - শুক্রবার

২১ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
০৫ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

আসসালামুয়ালিকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে ইমন আজকে নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি

বর্তমানে যেমন কাঠফাটা রোদ তেমনি আবার প্রক্ষর গরম পড়তেছে এবং সেই সাথে আমাদের বাংলাদেশের বিদ্যুৎ মাঝেমধ্যে শুধু যায় আর আসে, আসলে সব সময়ই এই বিষয়টা লক্ষ্য করা যায় না বিশেষ করে গরমের সময়ই এই লোডশেডিং এর বিষয়টা বেশি লক্ষ্য করা যায়। তবে বাড়িতে একটা ছোট্ট ব্যাটারি এবং ছোট্ট একটা সোলার প্যানেল থাকাই কিছুটা হলেও স্বস্তি মিলেছে। গরম যতই হোক কিন্তু মনটা যেন শুধু ফটোগ্রাফি করতে চাই!! তাই বিকেল বেলায় যখন গরম টা একটু কম পড়ে তখন আমি আমার এলাকার আশপাশে ঘুরে যেই দৃশ্যগুলো আপনাদের দেখালে আপনারা খুশি হবেন এমন কিছু দৃশ্যের খোঁজ করতে থাকি। তো আজকে তেমন একটা বিশেষ কিছু চোখে মিলেনি তবে আজকে আমি আপনাদের মাঝে কিছু ফুল এবং গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করব। জানিনা ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে আমার কাছে একটু অন্যরকম লাগলেও হয়তোবা অনেকের কাছে এটা ভালো লাগলেও লাগতে পারে ! তবে যাই হোক চলুন দেখে আসি আজকে আমি কি কি ফটোকপি করলাম।

ফটোগ্রাফি ০১
IMG_20240404_003736_283-01-01-01.jpeg

এটার আর নতুন করে পরিচয় দেওয়ার মত কিছুই নেই এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ধানের ক্ষেত। গ্রাম অঞ্চলে যদি আপনারা সচরাচর ভ্রমণ করেন তাহলে এটি অবশ্যই লক্ষ্য করবেন যে প্রায়ই সব জায়গাতেই এই চাষ করা হয়।

ফটোগ্রাফি ০২
IMG_20240404_075502_428-01.jpeg

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন দেশি খেজুর গাছ। এই খেজুর গুলোর আটি টা মোটামুটি অনেক মোটা হয় আসলে খেজুরের রস কাটার পরে এই প্রথমবার গাছে খেজুর এসেছে। তাই ভাবলাম শীতকাল শেষ হয়ে যেহেতু গ্রীষ্মকালের নতুন ফল এসেছে তাই এটার একটা ফটোগ্রাফি করা যায়।

ফটোগ্রাফি ০৩
IMG_20240404_075411_096-01.jpeg

এটা হচ্ছে বাংলাদেশের অতি মর্যাদাশীল স্বীকৃত একটি ফল সেটা হচ্ছে কাঁঠাল। আপনারা সবাই জানেন কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল আর এটা মোটামুটি আমার ও ফেভারিট একটা ফল ।বিশেষ করে কাঁঠালের এঁচোড় এবং পাকা কাঁঠাল রুটি দিয়ে খেতে সেই মজা লাগে।

ফটোগ্রাফি ০৪
IMG_20240404_075456_132-01.jpeg

ফটোগ্রাফির মাঝ মুহূর্তে দেখছিলাম যে সূর্যটা প্রায় পশ্চিম দিকে হেলে পড়েছে তাই মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছি যে এইতো দিনটা শেষ হয়ে যাচ্ছে ! তখন সূর্য হেলে পড়ার একটা ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি ০৫
IMG_20240404_004807_613-02.jpeg

এটি দেখতে পাচ্ছেন জবা ফুল ‌। এই ফুলটার অনেক সায়েন্টিফিক বর্ণনা রয়েছে তবে আমি ওই দিকে আজকে যাচ্ছি না আজকে আমি সাধারণ বিবরণ টা আপনাদের মাঝে শেয়ার করছি। সেটা হচ্ছে এটি দেখতে গোলাপী রঙ্গের হয়ে থাকে এবং এর গায়ে অনেকগুলো পুং পরাগ ধ্বনি অবস্থান করে।

ফটোগ্রাফি ০৬
IMG_20240404_075421_393-01.jpeg

এটা একটা ওষুধি ফুল নামটা আমার জানা নেই তবে আমি যতদূর শুনেছি সাপে কাটা ব্যক্তিদের এই গাছের শিকড় খাওয়ানো হয় তারপরে তারা অনেক উপকার পাই। যাই হোক যে বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান নেই ওই কথাগুলো না বলি । তবে গাছটা আমার কাছে ভালো লেগেছিল।

ফটোগ্রাফি ০৭
IMG_20240404_074019_232-01.jpeg

আপনার এই ছবিটিতে দেখতে পাচ্ছেন মাঠে আগুন ধরানো হয়েছে। আসলে গম মেশিন দিয়ে কাটার পরে এর যে খর হয় সেগুলো মাঠেই রয়ে যায় তাই কৃষক এগুলো কষ্ট করে বাড়িতে না নিয়ে এসে অনেক সময় এগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে বিষয়টা আমার কাছে একটু কেমন লাগছিল কারণ আশপাশে আগুনের তাপ থাকলে অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এসব ভেবে ফটোগ্রাফিটা করেছিলাম।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 । আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেজন্য সেই ধরনের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে । আমি সব সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আপনার করা গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। সুন্দর বর্ণনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনার প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। প্রকৃতির মুহূর্ত গুলো অনুভূতি সত্যি বেশ অসাধারণ। কাঁঠাল ফলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। জবা ফুল সৌন্দর্য বেশ দারুণ। এতো চমৎকার কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

প্রকৃতি আমার বেশ ভালো লাগে। আরও বেশী ভালো লাগে প্রকৃতির ফটোগ্রাফি দেখতে। আপনার ফটোগ্রাফি দেখেই তো বুঝা যাচেছ যে আপনি বেশ দারুন একজন ফটোগ্রাফার। আপনার প্রতিটি ফটোগ্রাফি যেন মন কে ছুঁয়ে গেল। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য দেখে আমরা বরাবরই মুগ্ধ হয়ে থাকি। আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আপনি খুব দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার মাধ্যমে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। গ্রাম বাংলার বৈচিত্রে ভরা এমন সুন্দর ফটোগ্রাফি কল্পনার বাইরে ছিল আমার কাছে। আপনি বেশ সুন্দর খেজুর গাছের ফটোগ্রাফি শেয়ার করলেন। তাছাড়া কাঁঠাল গাছের ফটোগ্রাফি শেয়ার করলেন। গ্রাম বাংলার সবুজ ধানের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। যা আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে খেজুর গাছের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া জবা ফুলের ফটোগ্রাফি টাও সুন্দরভাবে ক্যাপচার করেছেন। সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রকৃতির অপরুপ সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। আমার কাছে সবটা ফটোগ্রাফি ভালো লেগেছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ের প্রচন্ড লোডশেডিং এর কারণে যৌন জীবন প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এই সময়ে যাদের বাসায় ব্যাটারী চালিত কোন ফ্যান অথবা সোলার প্যানেল রয়েছে তাদের কিছুটা স্বস্তি মিলছে। যাইহোক দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে আমার কাছে ফুলের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35