মেঘলা দিনের ফটোগ্রাফির একটা অ্যালবাম || ১০%
🥰আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যেরা🥰
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ শনিবার , আগস্ট ১৩/২০২২
আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও অনেক ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম । আজকে আমার পোষ্টের বিষয় হচ্ছে কিছু ফটোগ্রাফি। আমাদের এলাকাতে কিছুদিন ধরেই অনেক বৃষ্টি হচ্ছে, মুষলধারে না তবে মাঝেমধ্যেই বৃষ্টি লেগে রয়েছে । বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত মেঘগুলো দেখতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে মেঘ যখন কালো হয়ে চার দিক ছড়িয়ে পড়ে তখন আরো বেশি ভালো লাগে আকাশের এই রূপে যেন চোখ জুড়িয়ে যায় ঠিক তেমনি ভাবে আজকে আমি আপনাদের মাঝে মেঘলা দিনের কিছু ফটোগ্রাফি উপস্থাপন করতে এসেছি। আমার মনে হয় ফটোগ্রাফি হচ্ছে মানুষের একটি শখ যেমন আমার ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে আমি যখন সময় পাই তখন আমার ফোনটা নিয়ে এবং সাথে আমার বাই-সাইকেল টা নিয়ে অনেক দূরে চলে যায় ফটোগ্রাফি করার উদ্দেশ্যে আজকে ঠিক তেমন কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আমি আশা করতেছি আমার এই ফটোগ্রাফি পোস্টটি আপনাদের সবার ভালো লাগবে । তবে চলুন দেরি না করে দেখে আসা যাক আমার ফটোগ্রাফি গুলো।
imagew3w location
এই ফুলটির নাম আমার ঠিক জানা নেই তবে ফুলটিকে দেখে আমি অনেক আকৃষ্ট হয়েছিলাম তাই একটি ফটোগ্রাফি করেছি। আপনারা যদি এই ফুলটির নাম কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন।
imagew3w location
এটি হচ্ছে মানিক চাচার ধান ক্ষেত। আমাদের এলাকাতে মানিক চাচার একটি মুদিখানা রয়েছে এবং এটি বেশ বিখ্যাত একটি মুদিখানা এখান থেকে আমাদের যাবতীয় সরঞ্জাম গুলো আমরা ক্রয় করে থাকি তো এটি হচ্ছে উনার ধানের ক্ষেত।
imagew3w location
এটি হচ্ছে ঝিঙ্গা সবজি। ঝিঙ্গে সবজি এবং তেলাপিয়া মাছ যদি একসঙ্গে রান্না করা যায় তাহলে খেতে বেশ মজা লাগে আমি এই রেসিপিটা অনেক পছন্দ করি তো এটি হচ্ছে ঝিঙ্গে গাছ সহ ঝিঙ্গে সবজির একটি ফটো।
imagew3w location
এটি হচ্ছে পাটের কাঠি। আমাদের দেশের সোনালী আঁশ অর্থাৎ পাঠ এর ফসল ফলানোর পরে এই পাট গুলোকে একটি নির্দিষ্ট এবং বিশেষ প্রক্রিয়ায় পানিতে ডুবিয়ে রাখার পরে ওই পাট গুলো থেকে পাটের আশ আলাদা করে নেওয়া হয় এবং যখন আঁশ আলাদা করে নেয়া হয় তখন বাকি থাকে এই পাট কাঠিগুলো যা পরবর্তীতে রান্নার কাজে ব্যবহৃত হয়।
imagew3w location
এটি হচ্ছে মরিচের ক্ষেত। এখন বর্তমানে মরিচের দাম মোটামুটি ব্যয়বহুল বলা যায় এর মূল কারণ হচ্ছে মরিচের ক্ষেতে যদি পানি জমে তাহলে মরিচের গাছ নষ্ট হয়ে যায় এবং যদি গাছ নষ্ট হয়ে যায় তাহলে মরিচ উৎপাদনও কমে যায়। এখন যেহেতু ঘন ,ঘন বৃষ্টি হচ্ছে এর ফলে মরিচের গাছগুলো দিন, দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেহেতু মরিচ উৎপাদন কম তাই মরিচের দাম দিন দিন বেড়েই চলেছে।
imagew3w location
এটি হচ্ছে ঝিঙ্গের ফুল আমি যখন ঝিঙ্গা গাছের ফটোগ্রাফি করছিলাম তখন একটা ঝিঙ্গা পেয়েছিলাম এবং সাথে দেখছিলাম একপাশে অনেক সুন্দর ফুল ফুটেছে তাই ঝিঙে ফুলের ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি করা শেষে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তখন সূর্যের একটা ফটোগ্রাফি করে ফটোগ্রাফির ইতি টেনেছিলাম আজকেও ঠিক এই ফটোগ্রাফি টা সবার শেষে দিয়ে আজকে আমার ফটোগ্রাফি পোস্টের ইতি টানলাম। 🥰 আপনাদের সবার প্রতি রইল বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা।
❤️ধন্যবাদ!!!❤️
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s |
|---|---|
| ফটোগ্রাফার | @emonv |
[[প্রিয় স্টিমিট ইউজারগন,,]]"ইমন ব্লগ" এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল তবে নাম না জানা ফুলটির ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এই ফুলের পিছনের ব্যাকগ্রাউন্ড টা অনেক বেশি আকর্ষণীয় ছিল কারণ পেছনে মেঘলা আকাশ একটা আলাদা সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছে।
ধন্যবাদ ভাই ফুলটির নাম আসলেই আমার জানা ছিল না ☺️
মেঘনা দিনে ফটোগ্রাফির এল্যাবাম গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তে সবথেকে ভালো লেগেছে ঝিঙ্গা সবজি। আমারো সবজি বাগান রয়েছে
এমন সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবজি আমার অনেক পছন্দের ,এটির ফটোগ্রাফি করে আমি অনেক খুশি হয়েছিলাম এটি আপনার পছন্দ হয়েছে শুনে অনেক ভালো লাগলো।
অসাধারণ ছিল ভাই মেঘলা দিনে আপনার করা ফটোগ্রাফি গুলো৷শেষ আর প্রথম দুটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ৷
প্রথম দুটো ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে এটি শুনে খুবই আনন্দিত হয়।
মেঘলা দিন আমার কাছে খুবই ভালো লাগে। চারিদিকে অন্ধকার অন্ধকার একটি ভাব, বাহিরে মানুষ থাকে না, চুপসে নিরব একটি পরিবেশ, খুবই ভালো লাগে পরিবেশটা আমার কাছে। প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়। সে সময়ের খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।
আমার কাছেও অমন পরিবেশ অনেক ভালো লাগে আপু খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপনি অনেক সুন্দর ভাবে মেঘলা দিনের কিছু ফটোগ্রাফি আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন। ঝিঙে ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঝিঙ্গের ফুলের ফটোগ্রাফি টা করার সময় মনে হয়েছিল এটা মনে হয় অনেক ভালো হয়েছে এখন বুঝতে পেরেছি ধন্যবাদ।
এই ফুলের নাম হলো আপন ফুল। আমাদের বাড়িতে একটি গাছ রয়েছে।এই ফুলগুলো দেখতে খুব সুন্দর। আপনার অন্যান্য ফটোগ্রাফি গুলোও বেশ সুন্দর।
ধন্যবাদ বৃষ্টি আপু আপনাকে এই ফুলটির নাম আজকে জেনে গেলাম। খুবই ইনফরমেটিভ একটা মন্তব্য করেছেন।
মেঘলা দিনের ফটোগ্রাফিগুলো দেখতে খুব অসাধারণ লাগছে। এক একটা ফটোগ্রাফি যেন প্রকৃতির রূপকে আপন মহিমায় সুন্দর্য্য বৃদ্ধি করছে।এত সুন্দর ও চমৎকার প্রকৃতির দৃশ্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
খুব সুন্দর মন্তব্য করতে পারেন ভাই অনেক আগ্রহী হলাম মন্তব্যটি শুনে।
আপনার তোলা মেঘলা দিনের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করার পাশাপাশি বর্ণনাগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল
ভাইয়া আপনাদের খুশিতেই আমার আমার খুশি অনেক প্রশংসনীয় একটা মন্তব্য করেছেন।
প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আমি মনে করি সবাই অনেক বেশি পছন্দ করে। আপনার ফটোগ্রাফি দিকে তাকিয়ে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি ভাই। ভালোবাসা নিয়েন ভাই।
ধন্যবাদ ভাই আপনাকে আমিও আপনার কথা শুনে রীতিমতো মুগ্ধ হয়েছি। 🥰