ঋদ্ধআমার বাংলা ব্লগ || গ্রামীন কাঁচামালের বাজার ভ্রমণ

in আমার বাংলা ব্লগ5 years ago

IMG_20210818_174129.jpg

Location

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ?

আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠা @rme ভাইয়াকে যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমি আমার মাতৃভাষা স্বাধীনভাবে পোস্ট করতে পারছি। এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগের সকল সুদক্ষ মডারেটরদের এত সুন্দর একটি কমিউনিটি পরিচালনা করার জন্য।

গ্রামীণ বাজার ভ্রমণ

IMG_20210818_174111.jpg

Location

• বন্ধুরা আজকে গিয়েছিলাম জুগিরঘোপা গ্রামে কাঁচামালের একটি বাজার ভ্রমণ করার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলাম ক্রেতারা সকল কাঁচা মাল এবং সবজি গুলো সাজিয়ে রেখেছে বিক্রয় করার জন্য। এবং বিক্রেতারা এসে তাদের সাথে দামদার করে সেগুলো কিনছেন ‌। অনেক সময় ধরে খেয়াল করলাম একটি বিক্রেতার কাস্টমার এর চাহিদা অনেক বেশি। তিনি মোটামুটি প্রতিদিন ভালো মানের একটি মুনাফা অর্জন করে থাকে এই ব্যবসা থেকে। তার সাথে কথা বললাম কিভাবে এই ব্যবসায়ী তিনি এলেন এবং কিভাবেই বা ব্যবসা করলে একজন ভালো এবং সফল ব্যবসায়ী হয়ে ওঠা সম্ভব।

• তিনি বললেন একজন সফল ব্যবসা হতে হলে অবশ্যই সৎ হতে হবে ।এবং তার সাথে সাথে মানুষদের সাথে সুন্দর ব্যবহার করা লাগবে।এবং সবসময় ব্যবসাএমন ভাবে রাখতে হবে কিভাবে মানুষকে ডিসকাউন্ট দেওয়া যায় ।কেননা একজন মানুষ যদি আপনার কাছে এসে একটি পণ্য কিনে তা হলে পণ্যটি যদি ভালো হয় তবে সে ব্যক্তি তার অন্য বন্ধু, আত্মীয়স্বজন ইত্যাদি দের আপনার দোকানে পণ্য কেনার জন্য রেফার করবেন। তার ফলে কিছুদিনের মধ্যে হাট-বাজার এবং গ্রাম অঞ্চলে আপনার একটা সুনাম ছড়িয়ে যাবে। এবং ক্রেতাদের আপনার কাছে এসে প্রচুর পণ্য কিনবেন।

বাজারে গিয়ে বন্ধুর সাথে দেখা

IMG_20210818_174120.jpg

Location

• আজকে বাজারে গিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা হল। তার পুরো নাম হল মিকাইল সে দশম শ্রেণীর একজন ছাত্র। আমি এবং আমার বন্ধু এক ক্লাসে পড়াশোনা করি। সে আমার অনেক ভাল বন্ধু আমরা একসাথে অনেক মজা করে ঘুরতে যাই। এবং পড়াশোনা সাথে সাথে সবকিছুই ভাগাভাগি করে থাকি। ও আমাকে আদর করে মামা বলে ডাকে এবং আমি ওকে মামা বলে ডাকি তাও আদর করে। আমাদের যেহেতু লকডাউন এর কারণে পড়াশোনা বন্ধ তাই ও আমাকে বলছে মামা চলো আজ কোন জায়গায় ঘুরে আসি ।ষ্টআমি বললাম মামা আজকে না অন্যদিন আমি এবং তুমি একসাথে ঘুরতে যাব এবং অনেক মজা করব। তারপরে ওর বাজারগুলো সাথে সাথে আমি কোরে দিলাম তারপরে কিছুক্ষণ ওর সাথে কথা বলে আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম।

গ্রামে বাজার হওয়ায় সাধারণ লোকের সুবিধা

IMG_20210818_174109.jpg

Location

• গ্রামে হাট-বাজার হয়ে সাধারণত মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। এটি যেমন বাজার এর পরিবেশ এর সৌন্দর্য রক্ষা করে ফলে তেমনি করে মানুষের অনেক সুবিধা হয়ে থাকে। মানুষের ব্যবহারযোগ্য জিনিসগুলো হাতের কাছে পেয়ে থাকে এবং দেখা যাচ্ছে কোন ব্যক্তির জন্য কোন জরুরী কিছু কেনার থাকে তাহলে সেটি বাজার থেকে কিনতে পারে এ বাজারটি যদি না থাকতো তাহলে তাকে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে বা নিজের গাড়ির তেল ফুরিয়ে শহরে যাওয়া লাগত। সে দিক থেকে মানুষের অনেক সুবিধা হয়েছে। তার সাথে সাথে অনেক মানুষের কর্মস্থল খুলে গেছে এই বাজারের হাত ধরে। এখানে আমি দেখলাম অনেক তরুণরা রয়েছে যারা নিজের বাড়িতে তৈরি করা অনেক সবজি বাজারে বিক্রি করতে এসেছিল। এই বাজারটির ফলে তরুণদের একটি কর্মস্থলের ব্যবস্থা হয়ে গেছে।

আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আমার মনের অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি

বাংলা পোস্ট করে আমি গর্বিত

অনুবাদে
@emonv

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62060.69
ETH 1734.56
USDT 1.00
SBD 0.39