গ্রামীণ মেলা উপভোগ করার কিছু মুহূর্ত || ১০% @shy-fox এর জন্য
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম
প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও ভাল আছি। আমার পোস্টের প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠিত আমাদের "প্রিয় দাদা" সহ আমার বাংলা ব্লগের সকল "সুদক্ষ মডারেটরদের" । যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের ফলে আজকে আমি এত সুন্দর একটি বাঙালি কমিউনিটিতে নিজের মাতৃভাষায় স্বাধীনভাবে পোস্ট করতে পারছি। আর নিজের মাতৃভাষাই পোস্ট করতে পেরে সত্যিই আমি নিজেকে গর্বিত মনে করি।
গ্রামীণ মেলা গুলোই যেতে আমার অনেক ভালো লাগে কেননা এই মেলা গুলোই গেলে বিভিন্ন রকম মানুষের সাথে যেমন মেলামেশা করা হয় তেমনি ভাবে অনেক নতুন নতুন খেলনা থেকে শুরু করে নিত্য নতুন সামগ্রী দেখা যায় যেগুলো আসলেই অসাধারণ। আজকে আমি আমাদের গ্রামের একটি মেলাতে গিয়েছিলাম যেটি মূলত আমাদের গ্রাম থেকে ১ থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত । আমার মেলায় যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না অর্থাৎ আমি জানতাম না যে আজকে ওই জায়গাটিতে মেলা। আমি আমার বাড়ির কাজের জন্য একটু বাজারে গিয়েছিলাম সামান্য বাজার করার জন্য তো আসার পথে দেখতে পেলাম এই জায়গাটিতে মেলা। ওই জায়গাটির নাম হচ্ছে করিমমোর। এটি অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা কেননা এখানে প্রায় কয়েক বছর পর, পর এমন ধুমধাম মেলা উপস্থিত হয় যেটা আসলেই অনেক মজাদার।
W3w
এগুলো হচ্ছে মৃৎশিল্পের কিছু বিশেষ উদাহরণ । মাটির তৈরি জিনিস গুলো দেখে আসলেই আমার অনেক ভালো লেগেছিল এগুলো তৈরি করতে খুবই পরিশ্রম করতে হয় । যিনি এগুলো বিক্রি করছিলেন ওই লোকটির সাথে আমি অনেকক্ষণ কথা বললাম কথা বলার এক পর্যায়ে উনি বললেন ওনার বাসা এখান থেকে অনেক দূরে সে জায়গাটার নাম আমার তেমন একটা মনে আসছে না। আমি প্রথম শুনেছিলাম ওই জায়গাটির নাম। যাইহোক আমি বললাম এগুলো কি আপনি তৈরি করেন ? উনি বললেন না আমি এগুলো অন্য লোকের কাছ থেকে কিনে নিজে ব্যবসা করি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে এই বলে আমি অনেকগুলো মাটির জিনিস ওনার কাছ থেকে কিনলাম যেগুলো নিয়ে আমি খুবই খুশি।☺️
W3w
আরো একটু ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো খেলনার এবং মেয়েদের কসমেটিকের অনেক বড় ,বড় দোকান। বসেছে যেগুলো দেখতে অসাধারণ লাগছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে হঠাৎ করে কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে কিছু কথা বললাম কিছু সুন্দর সময় কাটালাম যে মুহূর্ত গুলো আসলেই অনেক টাই চমৎকার ছিল । লকডাউন দিয়ে দেওয়ার পর থেকে বন্ধুবান্ধবের সাথে তেমন একটা যোগাযোগ নেই ওদের সাথে আজকে গল্প এবং আড্ডা দেওয়ার পরে মনটা যেন রিফ্রেশ হয়ে গেল খুব ভালো একটা মুহূর্ত ছিল। যাইহোক এভাবে ২ ঘণ্টা গুরাগুরি করলাম এবং এ থেকে অনেক কিছু উপলব্ধি করতে পারলাম।
W3w
এভাবে অনেক্ষণ ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম মেলাটি একটি অনুষ্ঠান কে কেন্দ্র করে হচ্ছিল তবে অনুষ্ঠান এ জায়গাটিতে দূর থেকে দেখলাম অনেক মানুষের ভীর তাই আর ভিতর যাওয়া হয়নি । তবে বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু উপভোগ করেছি। এখন যেহেতু প্যানডেমিক সিচুয়েশন সেহেতু আমাদের সবাইকে একটু সেফটি নিয়ে চলাফেরা করা উচিত। যাইহোক এভাবেই আমার সময়গুলো অতিবাহিত হয়েছিল গ্রাম্য মেলা তে।
W3w
এভাবেই ঘোরাফেরা করলাম এবং মেলা থেকে আসার পথে আম্মু আব্বুর জন্য দুই প্যাকেট বাদাম এবং কিছু খাবার দাবার নিয়ে বাড়িতে চলে আসলাম। এভাবেই আমার মুহূর্তগুলো কেটেছিল। বন্ধুরা আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা এই প্যানডেমিক সিচুয়েশনে সবাই সাবধানে চলাফেরা করবেন।
- ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
🫂ধন্যবাদ!!!🤵
| ফটোগ্রাফার | @emonv |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y12 A |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
গ্রামীণ মেলা একটা অসাধারন জিনিস।
ভীষণ মিস করি জিনিসটা।
তবে আবার একদিন যেতে ইচ্ছে করছে।
বেশ ভালো উপভোগ করলেন দেখলাম ♥️
খুব ভালো লাগলো।।।
ভালো থাকুন।
পোস্ট ডেকোরেশন ইনশাআল্লাহ আরো একটু ভালো করবেন ইনশাআল্লাহ।❣️
ধন্যবাদ ভাইয়া আপনার উপদেশ মূলক মন্তব্যের জন্য অবশ্য আমি ভবিষ্যতে এটি মাথায় রাখবো।
ভাইয়া সত্যি গ্রামের মেলা দেখতে খুব ভালো লাগে। ছোট বেলায় অনেক মেলায় গিয়েছি।ভাইয়া আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন মেলায় আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া। মেলার মধ্যে থাকা খেলনা গুলো দেখে দারুণ লেগেছে ভাইয়া।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।
জি আপু মেলায় অনেক সুন্দর সুন্দর খেলনা এসেছিল ।আপনার এগুলো ভাল লেগেছে এটা শুনে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
ওয়াও!! সত্যি গ্রামের মেলা উপভোগ করার মজাই আলাদা। গ্রামের মেলাতে হরেক রকমের জিনিস দেখতে পাওয়া যায় এটা আমাকে আরো বেশি আর্কষন করে। আপনি খুব সুন্দর একটি মূহুর্ত পার করেছেন গ্রামীন মেলাতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
জি ভাই,গ্রামের মেলা গুলো তে আসলে অনেক মজা হয়। আপনি মনে হয় গ্রামীণ মেলা উপভোগ করেছেন সেজন্য এমন সুন্দর একটি মতামত করেছেন ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি গ্রামীণ মেলা উপভোগ করার সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল
আপনার সুন্দর মুহূর্ত গুলো এবং গ্রামীণ মেলা উপভোগ করার মুহূর্ত গুলো আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। যা দেখে পড়ে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসনীয় মন্তব্যের জন্য।
টুইটার শেয়ার লিংক
গ্রাম্যমেলা ঘুরার মজাই আলাদা,এটি বেশিরভাগ ঐতিহ্যবাহী হয়ে থাকে।তবে অনেক বছর হয়ে গেল গ্রাম্যমেলায় যাওয়া হয় নি। আমাদের এলাকার পাশেই একটি বিশাল মেলার আয়োজন করা হতো,কিন্তু রাজনৈতিক কারণে এখন আর এটি হয় না।
ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য আশা করি এভাবেই পাশে থাকবেন।
ওয়াও! আপনার গ্রামীন মেলার ছবিগুলো দেখে আমার চোখ জুড়িয়ে গেছে। কত সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস। বাঁশি দেখে মনে হচ্ছে একটা বাঁশি কিনে নিয়ে আসি। আমি বাঁশি বাজানোর অনেক ট্রাই করি কিন্তু পারি না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মেলার সুন্দর মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমিও বাঁশি বাজানোর অনেক ট্রাই করি কিন্তু পারি না তবে শিস বাজায় এটাই একটু ভালো পারি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য ♥️☺️
মেলা মানেই অন্যরকম একটা আমেজ। আপনার গ্রামীণ মেলা উপভোগ করার কিছু মুহূর্ত ||আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।ভালো থাকবেন শুভকামনা সবসময়।
♥♥
আপনার প্রতিও কৃতজ্ঞতা রইলো এমন সুন্দর একটি মতামতের জন্য আপনিও ভালো থাকবেন ধন্যবাদ।
গ্রামীণ মেলা শুনেই মন ছুটাছুটি লাফালাফি করতে শুরু করে ।গ্রামের এইসব মেলায় খুব সুন্দর হরেক রকমের জিনিস পাওয়া যায় । এখানে বিভিন্ন ধরনের খাবার সাজানো-গোছানো পাওয়া যায় । ঘুরে দেখতে খুবই ভালো লাগে এসব মেলায় । মেলা ঘুরে দেখার মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ,আমরা দেখতে পেয়েছি । খুবই ভাল লেগেছে । ধন্যবাদ ভাই ।
একদম ঠিক বলেছেন ভাইয়া গ্রামের মেলাতে আসলেই অনেক রকমের জিনিস পাওয়া যায়। এগুলো দেখে খুবই ভালো লাগে । ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।